12/03/2026
প্রধানমন্ত্রীর বরাক সফরকে ঘিরে প্রস্তুতি সভা, সাফল্যমণ্ডিত জনসভার লক্ষ্যে জোর তৎপরতা
মাননীয় প্রধানমন্ত্রী Narendra Modi-র বরাক উপত্যকায় আগমনকে কেন্দ্র করে সর্বস্তরের মানুষের মধ্যে ইতিমধ্যেই ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। প্রধানমন্ত্রীর এই ঐতিহাসিক সফরকে স্মরণীয় করে তুলতে জোর কদমে চলছে প্রস্তুতি।
আগামী ১৪ মার্চ শিলচরের বুধরাইল বাইপাসে অনুষ্ঠিত হতে চলা প্রধানমন্ত্রীর বিশাল জনসভাকে সাফল্যমণ্ডিত করার লক্ষ্যে আজ একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় উপস্থিত ছিলেন আসাম সরকারের মাননীয় মন্ত্রী Kaushik Rai, ধলাইয়ের মাননীয় বিধায়ক নিহার রঞ্জন দাস, শিলচরের মাননীয় বিধায়ক Dipayan Chakraborty এবং জেলা পরিষদ সভাপতি কঙ্কন নারায়ন শিকদার।
সভায় কাছাড় জেলার বিজেপি নেতৃত্ব ও অসংখ্য দলীয় কার্যকর্তাও উপস্থিত ছিলেন। জনসভার সার্বিক প্রস্তুতি, সংগঠন, নিরাপত্তা ও জনসমাগমসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন দায়িত্বও বণ্টন করা হয়।
নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন যে প্রধানমন্ত্রীর এই সফর বরাক উপত্যকার উন্নয়নের ক্ষেত্রে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে এবং জনসভাটি ঐতিহাসিক সাফল্য অর্জন করবে।
📍জেলা বিজেপি কার্যালয়, Silchar