10/09/2026
“সত্যের পথে চলতে গিয়ে যদি একদিন একা হয়ে যেতে হয়, তবুও মিথ্যার ভিড়ে নিজেকে হারিয়ে ফেলবেন না। কারণ মানুষের ভিড়ে থেকেও বিবেকের কাছে পরাজিত হওয়ার চেয়ে, একা থেকেও নিজের কাছে সৎ থাকা অনেক বেশি সম্মানের।”
সময় হয়তো আজ আপনার অনুকূলে নেই।
আপনার নীরবতাকে কেউ হয়তো দুর্বলতা ভাবছে, আপনার সততাকে কেউ হয়তো বোকামি মনে করছে।
কিন্তু মনে রাখবেন ,সময় কখনো এক জায়গায় থাকে না।
আজ যারা আপনার নীরবতাকে দুর্বলতা ভাবছে, সময় বদলালে তারাই হয়তো আপনার সততার উদাহরণ দেবে।
তাই পরিস্থিতি যেমনই হোক, সত্যের সঙ্গে থাকুন, সততার সঙ্গে থাকুন, আর নিজের বিবেকের কাছে পরিষ্কার থাকুন।
কারণ মানুষের স্বীকৃতির চেয়ে নিজের বিবেকের শান্তিই জীবনের সবচেয়ে বড় অর্জন।
শুভ সকাল প্রিয় দর্শক, শ্রোতা ও শুভানুধ্যায়ীবৃন্দ।
আজ বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ।
বাংলা ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ।
ঋতু পরিক্রমায় এখন শরৎকাল।
সততা, শান্তি ও ইতিবাচকতায় ভরে উঠুক আজকের প্রতিটি মুহূর্ত।
শুভ সকাল। শুভ হোক আজকের দিনটি।
Music: To the space
Musician: Xuxiao