Janakantha-24

Janakantha-24 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Janakantha-24, Media/News Company, Silchar.

ডিজিটাল প্লাটফর্মে তাজা খবর দেখতে চোখ রাখুন এই পেইজে। তথ্য সমৃদ্ধ নিউজ পেতে আমাদের সঙ্গে থাকুন। জনগণের আওয়াজ তুলতে আমরা বদ্ধপরিকর। জনগণের কথাই আমাদের কথা। &

📌 ভয়াবহ গর্তে পরিণত শিলচর-কালাইন সড়ক। 📌 নিত্যদিন দুর্ভোগে পথচারীরা। হাল ফেরানোর দাবি।
09/07/2026

📌 ভয়াবহ গর্তে পরিণত শিলচর-কালাইন সড়ক।
📌 নিত্যদিন দুর্ভোগে পথচারীরা। হাল ফেরানোর দাবি।

'মোবাইল কোম্পানিগুলো 4G ও 5G পরিষেবার নামে যে পরিমাণ টাকা নেয়, সেই অনুযায়ী আমরা ইন্টারনেটের গতি পাই না। আমাদের কাছ থেকে ...
09/07/2026

'মোবাইল কোম্পানিগুলো 4G ও 5G পরিষেবার নামে যে পরিমাণ টাকা নেয়, সেই অনুযায়ী আমরা ইন্টারনেটের গতি পাই না। আমাদের কাছ থেকে রিচার্জের টাকা ঠিকই নেওয়া হয়, কিন্তু 4G হয়ে যায় 3G, আর 5G নেমে আসে 4G-তে'— এমনই মন্তব্য করেছেন কংগ্রেসি বিধায়ক জাকির হুসেইন শিকদার।

লাইলাপুর ও জিরিঘাটে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের বিরুদ্ধে যৌথ টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত: সড়ক ও সেতুর ক্ষতি রোধে অতিরি...
09/07/2026

লাইলাপুর ও জিরিঘাটে অতিরিক্ত পণ্যবাহী যানবাহনের বিরুদ্ধে যৌথ টাস্ক ফোর্সের অভিযান অব্যাহত

: সড়ক ও সেতুর ক্ষতি রোধে অতিরিক্ত মালবোঝাই পণ্যবাহী যানবাহনের বিরুদ্ধে অভিযান জোরদার করেছে যৌথ টাস্ক ফোর্স। নির্ধারিত ভার-সীমা মেনে চলা নিশ্চিত করতে সম্প্রতি লায়লাপুর ও জিরিঘাট এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের মূল লক্ষ্য ছিল অতিরিক্ত মালবোঝাই যানবাহনের চলাচল নিয়ন্ত্রণের মাধ্যমে জনসাধারণের ব্যবহৃত সড়ক ও সেতুর দীর্ঘমেয়াদি ক্ষয়ক্ষতি রোধ করা। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত ভার-সীমা অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চালিয়ে যাওয়া হবে।

হাইলাকান্দিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিধায়ক মিলন দাস: হাইলাকান্দি জেলার শিক্ষার পর...
09/07/2026

হাইলাকান্দিতে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর দাবিতে শিক্ষামন্ত্রীর দ্বারস্থ বিধায়ক মিলন দাস

: হাইলাকান্দি জেলার শিক্ষার পরিকাঠামো উন্নয়ন এবং শিক্ষার্থীদের সুবিধার্থে নতুন বিভাগ চালুর দাবিতে শিক্ষামন্ত্রী রণোজ পেগু-র কাছে আবেদন জানিয়েছেন বিধায়ক মিলন দাস। বিধায়কের দাবি অনুযায়ী, লালা রুরাল কলেজ-এ বিজ্ঞান বিভাগ, এস. কে. রায় কলেজ-এ বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ এবং ইন্দ্রকুমারী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়-এ বিজ্ঞান ও বাণিজ্য বিভাগ চালুর প্রস্তাব দেওয়া হয়েছে। আবেদনের গুরুত্ব বিবেচনা করে শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষা সঞ্চালককে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন বিধায়ক।
মিলন দাসের মতে, এসব বিভাগ চালু হলে জেলার প্রত্যন্ত এলাকার শিক্ষার্থীরা নিজ এলাকার কাছাকাছি মানসম্মত শিক্ষা গ্রহণের সুযোগ পাবে। এতে দূরে গিয়ে পড়াশোনার সময় ও ব্যয় কমবে এবং জেলার সামগ্রিক শিক্ষার মান উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে।

'সিন্ডিকেট ট্যাক্সে' ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ছে, অভিযোগ অখিল গগৈর আসামে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছ...
09/07/2026

'সিন্ডিকেট ট্যাক্সে' ডিমসহ নিত্যপণ্যের দাম বাড়ছে, অভিযোগ অখিল গগৈর

আসামে ডিমসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির পেছনে অসম–পশ্চিমবঙ্গ সীমান্তে আদায় করা অবৈধ 'সিন্ডিকেট ট্যাক্স' বা 'গুণ্ডা ট্যাক্স' দায়ী। আজ অসম বিধানসভা চত্বরে মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অভিনব প্রতিবাদ জানাতে গিয়ে এই মন্তব্য করেছেন বিধায়ক অখিল গগৈ। তাঁর দাবি, জাতীয় ডিম সমন্বয় কমিটির নির্ধারিত মূল্য অনুযায়ী একটি ডিমের দাম ৫.৭৫ টাকার বেশি হওয়ার কথা নয়, অথচ গুয়াহাটিতে তা ৮.৫০ থেকে ১০ টাকায় বিক্রি হচ্ছে।

09/07/2026

মূল্যবৃদ্ধির বিরুদ্ধে অসম বিধানসভা চত্বরে অভিনব প্রতিবাদ বিধায়ক অখিল গগৈর।

পশ্চিমবঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ মহুয়া মৈত্রনয়াদিল্লি: পশ্চিমবঙ্গের...
08/07/2026

পশ্চিমবঙ্গে এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যু, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন সাংসদ মহুয়া মৈত্র

নয়াদিল্লি: পশ্চিমবঙ্গের বারুইপুরে ১১ বছর বয়সী এক শিশুর ধ'র্ষণ ও হ'ত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত প্রভাষ মণ্ডলের পুলিশ এনকাউন্টারে মৃ'ত্যুর ঘটনাকে কেন্দ্র করে নতুন বিতর্ক তৈরি হয়েছে। এই ঘটনায় পশ্চিমবঙ্গ পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ মহুয়া মৈত্র
দিল্লিতে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মহুয়া মৈত্র বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসে এই প্রথম এমন এনকাউন্টারে অভিযুক্তের মৃত্যুর ঘটনা ঘটল। তাঁর দাবি, এই ঘটনার মাধ্যমে পশ্চিমবঙ্গ "UP 2.0"-তে পরিণত হয়েছে। পুলিশের বক্তব্য অনুযায়ী, ঘটনার পুনর্নির্মাণ (ক্রাইম সিন রিক্রিয়েশন) করতে নিয়ে যাওয়ার সময় প্রভাষ মণ্ডল এক পুলিশকর্মীর অস্ত্র ছিনিয়ে পালানোর চেষ্টা করেন এবং গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালাতে বাধ্য হয় পুলিশ, যাতে অভিযুক্তের মৃত্যু হয়।
তবে পুলিশের এই ব্যাখ্যা নিয়েই প্রশ্ন তুলেছেন মহুয়া মৈত্র। তাঁর বক্তব্য, যদি পুলিশের দাবি সত্যও হয়, তবুও এনকাউন্টার পরিচালনার ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। অভিযুক্তকে প্রাণঘাতীভাবে গুলি করার পরিবর্তে পায়ে গুলি করে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা উচিত ছিল। কেন এমনভাবে গুলি চালানো হলো, যাতে তাঁর মৃত্যু হয়— তার নিরপেক্ষ তদন্তের দাবি জানান তিনি।


নিখোঁজ সঞ্জিত দাসের সন্ধানে পরিবারের আকুতি কাছাড় জেলার সোনাইর কাপ্তানপুর প্রথম খন্ড এলাকার বাসিন্দা মহেন্দ্র চন্দ্র দাশ...
08/07/2026

নিখোঁজ সঞ্জিত দাসের সন্ধানে পরিবারের আকুতি

কাছাড় জেলার সোনাইর কাপ্তানপুর প্রথম খন্ড এলাকার বাসিন্দা মহেন্দ্র চন্দ্র দাশের ছেলে সঞ্জিত দাশ গত সোমবার থেকে নিখোঁজ রয়েছেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, বাড়ি থেকে বের হওয়ার পর থেকে তাঁর আর কোনো খোঁজ পাওয়া যায়নি। পরিবারের সদস্যরা আত্মীয়-স্বজনসহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তাঁর সন্ধান পাননি। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছে।
যদি কেউ সঞ্জিত দাশকে কোথাও দেখে থাকেন বা তাঁর সম্পর্কে কোনো তথ্য জেনে থাকেন, তাহলে অনুগ্রহ করে ৯৩৮৭৬ ১৭১৭৩ নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে।

📌 শিলচরে বিপুল পরিমাণ চুরি যাওয়া মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধার।📌 চুরি চক্রের অভিযোগে গ্রেফতার ২
08/07/2026

📌 শিলচরে বিপুল পরিমাণ চুরি যাওয়া মোটরসাইকেল ও যন্ত্রাংশ উদ্ধার।
📌 চুরি চক্রের অভিযোগে গ্রেফতার ২

📌 শিশুকে যৌ'ন নি'র্যাতনের পর হ'ত্যার অভিযোগে উত্তাল শ্রীভূমি জেলার মদনমোহন  অসমের শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় ৮ বছরের ...
08/07/2026

📌 শিশুকে যৌ'ন নি'র্যাতনের পর হ'ত্যার অভিযোগে উত্তাল শ্রীভূমি জেলার মদনমোহন

অসমের শ্রীভূমি জেলার মদনমোহন এলাকায় ৮ বছরের এক নিষ্পাপ শিশুকন্যাকে যৌ'ন নি'র্যাতনের পর নির্মমভাবে হ'ত্যার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বুধবার সকাল থেকে নিখোঁজ থাকা ওই শিশুটির র'ক্তাক্ত দে'হ বাড়ির পাশের জঙ্গল থেকে উদ্ধার হয়। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামেরই বাসিন্দা জাকির আলম তালুকদার (১৯) এই জঘ'ন্য অপরাধ ঘটিয়েছে। ঘটনার পর পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ উগরে দিয়ে এবং দোষীর কঠোরতম শাস্তির দাবিতে ক্ষুব্ধ জনতা চরগোলা-হাইলাকান্দি জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।

Address

Silchar

Alerts

Be the first to know and let us send you an email when Janakantha-24 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share