Dalu Times

Dalu Times Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Dalu Times, Media/News Company, Dalu, Rampur Tea Estate, Cachar, Silchar.

Dalu Times | Political UpdateThe Indian National Congress has officially released its first list of 42 candidates for th...
03/03/2026

Dalu Times | Political Update

The Indian National Congress has officially released its first list of 42 candidates for the upcoming Assam Assembly Elections 2026.

The announcement was made by the All India Congress Committee as part of the party’s strategic preparations for the state polls.

With this declaration, the election momentum in Assam has begun to intensify, setting the stage for a competitive political battle in 2026.

Stay connected with Dalu Times for verified and timely updates.

Dalu Times | Political UpdateIn a significant political development, Dr. Amit Kalwar has been officially declared as the...
03/03/2026

Dalu Times | Political Update

In a significant political development, Dr. Amit Kalwar has been officially declared as the candidate of the Indian National Congress for the upcoming 2026 Assembly Elections.

He will contest from the 117 No. Borkhola Assembly Constituency representing the Congress party.

Political discussions have already intensified across the constituency.

Stay tuned with Dalu Times for more updates.

03/03/2026

Dr. Amit Kalwar has received the ticket from the Indian National Congress to contest the upcoming Assembly election from the 117 No. Borkhola Assembly Constituency.

06/02/2026

খেমচাঁদ সিংহ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পরদিনই আবার অশান্ত হয়ে উঠল মণিপুর। মৈতেই নেতা খেমচাঁদের নেতৃত্বাধীন বিজেপি সরকারকে সমর্থন দিয়েছেন দশজন কুকি বিধায়ক। সেই সঙ্গে কুকি সম্প্রদায়ের বিধায়ক নেমচা কিপগেন উপ-মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এই রাজনৈতিক সমীকরণকে কেন্দ্র করে কুকি-জো সংগঠনগুলোর মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। বৃহস্পতিবার চূড়াচান্দপুরে ওই সংগঠনগুলোর ডাকে সামাজিক বয়কটের আহ্বান জানিয়ে বিক্ষোভ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ চলাকালীন পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখান থেকেই নতুন করে হিংসা ছড়িয়ে পড়ে।

Source: Videos circulating on social media

মণিপুরে নতুন অধ্যায়: যুম্নাম খেমচাঁদ সিং মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণইম্ফল | ৫ ফেব্রুয়ারি ২০২৬মণিপুরে দীর্ঘ রাজনৈতিক অস...
05/02/2026

মণিপুরে নতুন অধ্যায়: যুম্নাম খেমচাঁদ সিং মুখ্যমন্ত্রী হিসেবে শপথগ্রহণ

ইম্ফল | ৫ ফেব্রুয়ারি ২০২৬

মণিপুরে দীর্ঘ রাজনৈতিক অস্থিরতা ও প্রায় এক বছরব্যাপী রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটিয়ে রাজ্যে পুনরায় নির্বাচিত সরকারের শাসন শুরু হলো। ৪ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার ইম্ফলে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে যুম্নাম খেমচাঁদ সিং
মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন।

রাজভবনে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে রাজ্যপাল তাঁকে মুখ্যমন্ত্রী পদে শপথবাক্য পাঠ করান। এই অনুষ্ঠানে কেন্দ্র ও রাজ্য সরকারের একাধিক গুরুত্বপূর্ণ নেতা, প্রশাসনিক আধিকারিক এবং রাজনৈতিক ব্যক্তিত্ব উপস্থিত ছিলেন।

মুখ্যমন্ত্রীর সঙ্গে মন্ত্রিসভার অন্যান্য সদস্যরাও শপথ নেন।
শপথ গ্রহণের পর নিজের প্রথম বক্তব্যে যুম্নাম খেমচাঁদ সিং বলেন,
“মণিপুরে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়ন ফিরিয়ে আনা আমার সরকারের প্রধান লক্ষ্য। সব সম্প্রদায়কে সঙ্গে নিয়ে রাজ্যকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা কাজ করব।”

উল্লেখ্য, ২০২৩ সাল থেকে মণিপুরে মেইতেই ও কুকি-জো সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষের জেরে রাজ্যে চরম সহিংসতা ও প্রশাসনিক অচলাবস্থা সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় কেন্দ্র সরকার সংবিধানের ৩৫৬ অনুচ্ছেদ অনুযায়ী রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে। প্রায় এক বছর পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় রাষ্ট্রপতি শাসন প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যুম্নাম খেমচাঁদ সিংয়ের নেতৃত্বে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে রাজ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা, ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন এবং ভেঙে পড়া সামাজিক বিশ্বাস পুনর্গঠন করা। পাশাপাশি উন্নয়নমূলক কাজের গতি ফিরিয়ে এনে সাধারণ মানুষের আস্থা অর্জন করাও নতুন সরকারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রাজ্যবাসীর একাংশ মনে করছেন, এই সরকার গঠন মণিপুরের রাজনৈতিক ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা। তবে বাস্তবে শান্তি ও সম্প্রীতি কতটা দ্রুত ফিরবে, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন।

31/01/2026

অসমের ২০০ বছরের চা শিল্পে চা সম্প্রদায়ের অবদানকে সম্মান

‘এটি কলি দুটি পাত’—চা শ্রমিকদের জন্য মুখ্যমন্ত্রীর মানবিক উদ্যোগ

অসমের প্রায় ২০০ বছরের প্রাচীন চা শিল্প গড়ে উঠেছে চা সম্প্রদায়ের অক্লান্ত পরিশ্রম, ত্যাগ ও ঘামের উপর ভর করে। এই ঐতিহাসিক অবদানকে যথাযথ মর্যাদা ও সম্মান জানাতে অসমের মাননীয় মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়

ধারাবাহিকভাবে বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তারই সাম্প্রতিক ও তাৎপর্যপূর্ণ সংযোজন হলো চা শ্রমিকদের জন্য বিশেষ উদ্যোগ— ‘এটি কলি দুটি পাত’।

এই উদ্যোগের অংশ হিসেবে উপহার স্বরূপ ৫,০০০ টাকার চেক বিতরণ করা হয় কাছাড় জেলার বড়খলা বিধানসভা সমষ্টির অন্তর্গত রামপুর চা বাগানের মোট ৭০৩ জন শ্রমিক ও কর্মচারীর মধ্যে। এই চেক বিতরণ অনুষ্ঠানটি এক আন্তরিক ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে চা শ্রমিকদের হাতে চেক তুলে দেন অসম সরকারের মাননীয় মন্ত্রী কৌশিক রায় মহাশয়। এছাড়াও অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন কাছাড় জেলা পরিষদের চেয়ারম্যান মাননীয় শ্রীকনকন নারায়ণ সিকদার, রামপুর চা বাগানের ম্যানেজার দীনেশ সিংহ মহাশয়, পাশাপাশি বাগান কর্তৃপক্ষ, জনপ্রতিনিধি ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, চা সম্প্রদায় শুধু অসমের অর্থনীতির চালিকাশক্তি নয়, বরং রাজ্যের সামাজিক ও সাংস্কৃতিক ঐতিহ্যেরও অবিচ্ছেদ্য অংশ। ‘এটি কলি দুটি পাত’ উদ্যোগের মাধ্যমে সরকার চা শ্রমিকদের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানাতে চেয়েছে, যা নিঃসন্দেহে এক মানবিক ও প্রশংসনীয় পদক্ষেপ।

এই উদ্যোগ চা শ্রমিকদের আর্থিক সহায়তার পাশাপাশি তাদের মনে আত্মমর্যাদা ও নিরাপত্তার অনুভূতি জাগিয়ে তুলবে বলে আশা প্রকাশ করেন উপস্থিত বক্তারা। চা সম্প্রদায়ের সার্বিক উন্নয়নে রাজ্য সরকারের এই ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে—এমন প্রত্যাশাই সকলের.

Saraswati Puja gellary
23/01/2026

Saraswati Puja gellary

কংগ্রেস প্রার্থীত্বের জন্য পল্লব সিং যাদবের দাবি জমাকাছাড় জেলার উদারবন্দ বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থীত্বের জন্য মঙ...
20/01/2026

কংগ্রেস প্রার্থীত্বের জন্য পল্লব সিং যাদবের দাবি জমা

কাছাড় জেলার উদারবন্দ বিধানসভা সমষ্টির কংগ্রেস প্রার্থীত্বের জন্য মঙ্গলবার গুয়াহাটি রাজীব ভবনে দলের কাছে দাবি জানালেন পল্লব সিং যাদব। নম্র, ভদ্র ও নিষ্ঠাবান যুবক হিসেবে পরিচিত পল্লব সিং যাদব মনোনয়নের আগে গুয়াহাটির বিভিন্ন মন্দিরে পুজা অর্চনা সম্পন্ন করেন।

এরপর তিনি সরাসরি রাজীব ভবনে উপস্থিত হয়ে কংগ্রেস দলে তার মনোনয়নপত্র জমা দেন। এ সময় প্রচুর সংখ্যক দলীয় কর্মী, সমর্থক ও স্থানীয় বাসিন্দারা তাকে পাশে দাঁড়ান এবং তার প্রার্থীত্বের প্রতি সমর্থন জানান।

পল্লব সিং যাদবের এই পদক্ষেপকে স্থানীয় রাজনৈতিক মহলে ইতিবাচক সাড়া হিসেবে দেখা হচ্ছে, এবং তিনি তার পরিষ্কার ভাবমূর্তি ও যুব শক্তির কারণে কংগ্রেসের সম্ভাব্য শক্তিশালী প্রার্থী হিসেবে মনে করা হচ্ছে।

Road Safety Awareness Program Conducted at Dalu Bazar, Borkhola LACDalu Bazar in Borkhola Legislative Assembly Constitue...
20/01/2026

Road Safety Awareness Program Conducted at Dalu Bazar, Borkhola LAC

Dalu Bazar in Borkhola Legislative Assembly Constituency recently witnessed a Road Safety Awareness Program aimed at educating pedestrians and drivers about the importance of following traffic rules.

The program emphasized wearing helmets, fastening seat belts, avoiding over-speeding, and never driving under the influence of alcohol.
The initiative saw the presence of Ex-MLA Kishornath and MP Parimal Shuklabaidya, who actively participated in spreading the message of safe roads and responsible driving.

The organizers highlighted that road safety is a shared responsibility, and public cooperation is crucial to prevent accidents.

20/01/2026

বিজেপির নতুন জাতীয় সভাপতি নির্বাচিত হলেন নিতিন নাবিন

নয়াদিল্লি: ভারতীয় রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হলো। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে শ্রী নিতিন নাবিন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নতুন জাতীয় সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন।

দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে অনুষ্ঠিত এই নির্বাচনী প্রক্রিয়ায় নিতিন নাবিনের নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতার প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছে বিজেপি। এই ঐতিহাসিক মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁকে মাল্যদান করে অভিনন্দন জানান এবং নতুন দায়িত্ব পালনে শুভকামনা জানান।

নেতৃত্ব গ্রহণের পর নিতিন নাবিন বলেন, দলকে আরও শক্তিশালী করা, সংগঠনকে তৃণমূল স্তরে বিস্তৃত করা এবং প্রধানমন্ত্রী মোদীর উন্নয়নমূলক ভাবনাকে সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে দেওয়াই হবে তাঁর প্রধান লক্ষ্য।

রাজনৈতিক মহলের মতে, নিতিন নাবিনের নেতৃত্বে বিজেপি আগামী দিনে সংগঠনগতভাবে আরও সুসংহত হবে এবং জাতীয় রাজনীতিতে দলের অবস্থান আরও মজবুত হবে।

🎶 Sonai, Cachar প্রস্তুত তো? 🎶Makar Sankranti Festival 2026-এ আসছে এক দুর্দান্ত Live Musical Night!📍 Sonai, Cachar📅 8th ...
20/01/2026

🎶 Sonai, Cachar প্রস্তুত তো? 🎶

Makar Sankranti Festival 2026-এ আসছে এক দুর্দান্ত Live Musical Night!

📍 Sonai, Cachar
📅 8th February 2026

কাছাড়ের সবচেয়ে বড় মিউজিক ও কালচারাল ফেস্টিভ্যালে থাকছে লাইভ পারফরম্যান্স, আলো-আবহ আর সঙ্গীতের জাদু।
মিস করবেন না! 🔥✨


20/01/2026

ডলু বাজারে রোড সেফটি সচেতনতা অভিযান অনুষ্ঠিত

বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু বাজারে ‘পথের বার্তা, পথে যাত্রা’ কর্মসূচি
বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ডলু বাজার এলাকায় সড়ক দুর্ঘটনা রোধ ও সাধারণ মানুষের মধ্যে ট্রাফিক নিয়ম সম্পর্কে সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে এক গুরুত্বপূর্ণ রোড সেফটি সচেতনতা অভিযান অনুষ্ঠিত হয়। ‘পথের বার্তা, পথে যাত্রা’ কর্মসূচির আওতায় আয়োজিত এই অভিযানটি ছিল ধারাবাহিক যাত্রার ষষ্ঠ দিন (Day–6)।

এই কর্মসূচি ভারতের মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী–এর দূরদর্শী নেতৃত্বে এবং কেন্দ্রীয় সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রী শ্রী নিতিন গডকরি–এর তত্ত্বাবধানে ভারত সরকারের সড়ক পরিবহণ ও মহাসড়ক মন্ত্রক (Ministry of Road Transport and Highways, Government of India)–এর রোড সেফটি বিষয়ক জাতীয় উদ্যোগের ভাবনার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হয়।

এই রোড সেফটি যাত্রায় বিশেষভাবে উপস্থিত ছিলেন বড়খলা বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মাননীয় কিশোরনাথ মহাশয় এবং সংসদ সদস্য মাননীয় পরিমল শুক্লাবৈদ্য মহাশয়। তাঁদের উপস্থিতি কর্মসূচিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে। তাঁরা সড়ক নিরাপত্তা, ট্রাফিক আইন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতার প্রয়োজনীয়তার উপর গুরুত্বারোপ করেন।

ডলু বাজার এলাকায় অনুষ্ঠিত এই অভিযানে পথচারী, বাইক ও গাড়ি চালকদের হেলমেট ব্যবহার, সিট বেল্ট পরা, অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, মদ্যপ অবস্থায় যানবাহন না চালানো এবং ট্রাফিক নিয়ম মেনে চলার বিষয়ে সচেতন করা হয়। স্থানীয় সাধারণ মানুষ এই কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

এই ধরনের সচেতনতা অভিযান ভবিষ্যতে সড়ক দুর্ঘটনার সংখ্যা হ্রাস করতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।








Address

Dalu, Rampur Tea Estate, Cachar
Silchar
788111

Alerts

Be the first to know and let us send you an email when Dalu Times posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share