CCTV NEWS.

CCTV NEWS. News Portal

04/10/2026

শিলিগুড়িতে নতুন সিনেমার প্রচারে দেব-শুভশ্রী দে-শুকে ঘিরে উন্মাদনা সিটি সেন্টারে



-7

কার্শিয়াং-এর রোহিনীতে গাড়ি খাদে, মৃত এক জখম পাঁচকার্শিয়াংয়ের রোহিনী থেকে প্রায় ১০ কিলোমিটার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর...
04/10/2026

কার্শিয়াং-এর রোহিনীতে গাড়ি খাদে, মৃত এক জখম পাঁচ

কার্শিয়াংয়ের রোহিনী থেকে প্রায় ১০ কিলোমিটার উপরে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ল একটি বিলাসবহুল গাড়ি। দুর্ঘটনার সময় গাড়িতে ছিলেন ৬ জন। ৫ জনকে উদ্ধার করা সম্ভব হলেও মৃত্যু হয়েছে এক যুবকের। জানা গিয়েছে ওই যুবক শিলিগুড়ির বিধান মার্কেটের ব্যবসায়ী বাপি সাহার ছেলে অভিষেক সাহা। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফ দল, চলছে জোরকদমে উদ্ধারকাজ। সন্ধ্যে থেকে প্রবল বৃষ্টির জেরে রাস্তা পিচ্ছিল ছিল বলে জানা গিয়েছে। তবে ঠিক কী কারণে দুর্ঘটনা ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় একজনের মৃত্যুর খবরও মিলেছে।








04/10/2026

News #

রোহিনির রাস্তায় গাড়ি খাদে, গাড়িতে শিলিগুড়ির ছয় জন ছিল বলে খবর পাওয়া যাচ্ছে

04/10/2026

চিন, অসম থেকে রাশিয়া যাওয়ার অপেক্ষায় মা দুর্গা, শিলিগুড়ির কুমারটুলিতে এখন শেষ মুহূর্তের চাপ

03/10/2026

যানজট উধাও, দার্জিলিং মোড়ে এখন হাওয়ার গতিতে চলছে যানবাহন খুশি যাত্রীরাও





03/10/2026

পুজোর পরেই শিলিগুড়িতে বড় রাজনৈতিক পালাবদল? বিজেপিতে যোগ দিতে চলেছেন সিপিআই(এম)-এর প্রাক্তন কাউন্সিলর!

03/10/2026

বড় সাফল্য প্রধাননগর থানার পুলিশের, মাদক পাচারের অভিযোগে আটক তিন

মাদক পাচারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল প্রধাননগর থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জংশন সংলগ্ন গ গুরুঙ্গবস্তি এলাকায় অভিযান চালিয়ে তিনজনকে হাতেনাতে আটক করা হয়। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে প্রায় ৭৯০ গ্রাম মাদক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতরা তিনজন দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা , যার মধ্যে সাধন রায় এবং অঞ্জলি কর্মকার দুজনের স্বামী-স্ত্রী এবং অপর একজন হলেন কনক ক্রান্তি রায়। তাঁদের কাছ থেকে যথাক্রমে প্রায় ২৫৪ গ্রাম , ২৭৪ গ্রাম এবং ২৬২ গ্রাম মোট ৭৯০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে বলে পুলিশ সূত্রে খবর।

অভিযোগ, মালদার গাজোল থেকে শিলিগুড়িতে মাদক পাচারের উদ্দেশ্যে তারা এসেছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে প্রধাননগর থানার পুলিশ জংশন সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করে।


শিলিগুড়িতে সিপিএমে ফিরছেন তৃণমূলে চলে যাওয়া একগুচ্ছ নেতা? তালিকায় একাধিক বড় নাম!গতবার সিপিএমের টিকিট এ জিতেও একগুচ্ছ...
03/10/2026

শিলিগুড়িতে সিপিএমে ফিরছেন তৃণমূলে চলে যাওয়া একগুচ্ছ নেতা? তালিকায় একাধিক বড় নাম!

গতবার সিপিএমের টিকিট এ জিতেও একগুচ্ছ কাউন্সিলর তৃণমূলে যোগ দিয়েছিলেন। ভয়ে হোক কিংবা ভক্তিতে, চাপে হোক কিংবা প্রলোভনে, তারা তৃণমূলের শাসনকালের শেষ পর্যন্ত ঘাসফুল শিবিরে ছিলেন। কিন্তু দল হারতেই শতধা বিভক্ত তৃণমূল। ভালো-খারাপ গোষ্ঠীর মাঝখানে যাঁতাকলে পুরনো থেকে নতুন, বিশেষ করে যারা পড়ে দলে এসেছেন। তারা কোন দিকে যাবেন ভেবে পাচ্ছেন না। এরই মধ্যে শিলিগুড়িতে এক ঝাঁক প্রভাবশালী কাউন্সিলর। ফের সিপিএমে ফিরতে চলেছেন বলে খবর। পুজোর পরেই তারা পুরনো দলে ফিরতে পারেন বলে শিলিগুড়ি রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। যদিও এখনই মুখ খুলতে চাইছেন না কেউই। সিপিএমের দার্জিলিং জেলা সম্পাদক সমন পাঠককে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, সম্পাদক হিসেবে আমি কিছু জানি না। আমার কাছে সরকারি কোন খবর নেই। কে আসছে কে যাচ্ছে, এ বিষয়ে আমি বলতে পারব না। শিলিগুড়ির প্রাক্তন মেয়র ও প্রাক্তন পুরমন্ত্রী অশোক ভট্টাচার্যের বই প্রকাশ অনুষ্ঠানে পুরনো দলত্যাগ করা সহকর্মীদের অনেককেই দেখা গিয়েছে। তারপরেই জল্পনা আরো বেড়ে গিয়েছে। যারা দলে ফিরতে পারেন বলে খবর পাওয়া যাচ্ছে, তাদের মধ্যে মহানন্দা পারের একাধিক ওয়ার্ডের কাউন্সিলর রয়েছেন। রয়েছেন সেবক রোড এলাকার দুই একজন কাউন্সিলর। আবার সংযোজিত এলাকার কাউন্সিলরও রয়েছেন বলে খবর। তবে দু একজনের বিরুদ্ধে আবার দলের মধ্যেই রোষ রয়েছে। শেষমেষ কবে তারা দলে ফেরেন এবং লাল পতাকা তুলে নেন তার জন্য আরেকটু অপেক্ষা করতে হবে।

03/10/2026

মমতার পা কি সত্যিই ভেঙেছিল? সিআইডি দিয়ে তদন্ত করাবে রাজ্য সরকার, ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

নন্দীগ্রামে নির্বাচনী প্রচারের সময় গতবার তৎকালীন মুখ্যমন্ত্রী তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙেনি বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। বর্তমান মুখ্যমন্ত্রী, বাঙ্গুর হাসপাতাল থেকে রিপোর্টে উল্লেখ করে জানিয়েছেন যে পা ভাঙ্গার ওই রিপোর্টে কোন ইঙ্গিত পাওয়া যায়নি তাই মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে রাজ্য সরকার সিআইডি দিয়ে তদন্ত করাবে বলে তিনি ঘোষণা করেন। এর পাশাপাশি রেশনে ময়দা, চিনি নিম্নবিত্ত পরিবারদের জন্য যাওয়া হবে বলেও জানিয়েছেন।






Address

Siliguri Industrial Area

Alerts

Be the first to know and let us send you an email when CCTV NEWS. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCTV NEWS.:

Shortcuts

Share