31/08/2026
ভোরের আলো ফুটতেই ওদলাবাড়ির ঘিস নদীর পাড়ে হাজির বুনো হাতি। স্থানীয়দের কাছে পরিচিত ‘বায়া গণেশ’কে দেখতে সকাল থেকেই নদীর চড়ে ভিড় করেন বাসিন্দারা। কখনও নদীর পাড়ে, কখনও লোকালয়ের কাছে ঘুরে বেড়াতে দেখা যায় হাতিটিকে। স্থানীয় সূত্রে খবর, মাঝে মাঝে কলাগাছ ভেঙে খায় সে। তবে এদিন তার আচরণ ছিল শান্ত। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির উপর নজর রাখে বনদপ্তর। পরে ঘিস নদীর পাড় ধরে হাতিটি চালতা ফরেস্টের দিকে চলে যায়। হাতির উপস্থিতিতে এলাকায় তৈরি হয় কৌতূহল ও উৎসাহ।