CCN Sambad

CCN Sambad Cable Combine Network (CCN)
(4)

13/08/2026

মালবাজার পরিমল মিত্র স্মৃতি মহাবিদ্যালয়ে পালিত হল জাতীয় গ্রন্থাগারিক দিবস


13/08/2026

বিজেপির এক বাইক র‍্যালিকে ঘিরে ঘিরে নতুন করে বিতর্ক


13/08/2026

SPORTS ZONE -13-08-2026




13/08/2026

নকশালবাড়িতে নিশান্ত জ্যোতিষীর কাছে বাড়ছে মানুষের ভিড় !!

13/08/2026

জাতীয় পতাকার শক্তি ও তার বৈশিষ্ট্য তুলে ধরতে সরকারের উদ্যোগ !!

নাইট ডিউটির মাঝেই মর্মান্তিক মৃ*ত্যু এক মহিলা নার্সের। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের এইচডিইউ ওয়ার্...
13/08/2026

নাইট ডিউটির মাঝেই মর্মান্তিক মৃ*ত্যু এক মহিলা নার্সের। এনআরএস মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রসূতি বিভাগের এইচডিইউ ওয়ার্ডের ৩৩ নম্বর ঘরের শৌচাগার থেকে অ*চৈ*তন্য অবস্থায় উদ্ধার করা হয় তাঁকে। পরে চিকিৎসক তাঁকে মৃ*ত বলে ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতাল চত্বরে। মৃ*ত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।

আবাস প্লাসের সমীক্ষা শেষ হতে আর মাত্র দু’দিন। আগামী ১৫ আগস্ট সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা। এই পরিস্থিতিতে এখনও যে সব যোগ্য...
13/08/2026

আবাস প্লাসের সমীক্ষা শেষ হতে আর মাত্র দু’দিন। আগামী ১৫ আগস্ট সমীক্ষার কাজ শেষ হওয়ার কথা। এই পরিস্থিতিতে এখনও যে সব যোগ্য পরিবারের বাড়িতে সমীক্ষা হয়নি, তাঁদের দ্রুত প্রশাসনের নজরে বিষয়টি আনার আবেদন জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ।

মন্ত্রী জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নাম, গ্রামের নাম, পঞ্চায়েত, ব্লকের নাম এবং মোবাইল নম্বর [email protected] ইমেল আইডিতে পাঠান। তথ্য পাওয়ার পর সংশ্লিষ্ট পরিবারে সমীক্ষার জন্য কর্মী পাঠানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। আবাস প্লাসের সমীক্ষা থেকে কোনও যোগ্য পরিবার যাতে বাদ না পড়ে, তা নিশ্চিত করতেই এই উদ্যোগ।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা র...
13/08/2026

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে।

রবিবার থেকে পাহাড়ে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা আরও বাড়তে পারে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা থাকছে। এর মধ্যে জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টির আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে।

২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত OBC-A ও OBC-B শংসাপত্র বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান...
13/08/2026

২০১০ সালের পর ইস্যু হওয়া সমস্ত OBC-A ও OBC-B শংসাপত্র বাতিলের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ এই রায় দিয়েছে।

এর ফলে রাজ্যে OBC-A ও OBC-B হিসেবে পৃথক দুটি বিভাগ আর থাকছে না। দীর্ঘদিন ধরে OBC শংসাপত্র নিয়ে চলা আইনি জটিলতার মধ্যেই এই নির্দেশ দিল আদালত। ২০১০ সালের পর ইস্যু হওয়া শংসাপত্র নিয়ে একাধিক অভিযোগের পর বিষয়টি হাই কোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। বুধবার মামলার শুনানিতে ২০১০ সালের পর জারি হওয়া OBC-A ও OBC-B শংসাপত্র বাতিলের নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার ভোরে লাদাখের লেহ-তে তীব্র ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সকাল ৬:০৫ মিনিট...
13/08/2026

বৃহস্পতিবার ভোরে লাদাখের লেহ-তে তীব্র ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, সকাল ৬:০৫ মিনিটে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা রিখটার স্কেলে ৫.৫ রেকর্ড করা হয়েছে। সকালের এই কম্পনের জেরে স্থানীয়দের মধ্যে সাময়িক আতঙ্ক ছড়ালেও সৌভাগ্যবশত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

Address

Cable Combine Communication Pvt. Ltd. , Sachin Sourav Apartment, Ashutosh Mukherjee Road, Collegepara
Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when CCN Sambad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to CCN Sambad:

Shortcuts

Share