Broad Bengal Coverage

Broad Bengal Coverage This a Social media coverage with all Bengal and near area like hills with dooars.Our view is viewers

04/06/2026
04/06/2026

জলপাইগুড়ি: জলপাইগুড়ি পৌরসভার ঘোষণার পর থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম পূরণকে কেন্দ্র করে মহিলাদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। এদিন ফর্ম পূরণের জন্য প্রচুর মহিলার সমাগম দেখা যায়।

03/06/2026

শিলিগুড়ি: তীব্র তাপপ্রবাহের মধ্যে সাধারণ মানুষের পাশে দাঁড়াল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (এবিভিপি) শিলিগুড়ি কলেজ ইউনিট। বুধবার সংগঠনের পক্ষ থেকে পথচলতি সাধারণ মানুষ এবং শিলিগুড়ি কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে শরবত বিতরণ করা হয়।

03/06/2026

পশ্চিমবঙ্গের শিলিগুড়ি শহর সংলগ্ন ডাগাপুর বাবা লোকনাথ মন্দিরের সর্বজনীন অনুষ্ঠান ব্রড বেঙ্গল কভারেজের ফেসবুক লাইভের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

02/06/2026

দিলীপ বর্মনের স্থলাভিষিক্ত সঞ্জয় পাঠক, মেয়র পারিষদ হিসেবে শপথ গ্রহণ
শিলিগুড়ি: শিলিগুড়ি পৌরনিগমে ক্রীড়া, হাউজিং ফর অল ও ট্রেড লাইসেন্স বিভাগের মেয়র পারিষদ হিসেবে সোমবার শপথ গ্রহণ করলেন সঞ্জয় পাঠক। তিনি দিলীপ বর্মনের পরিবর্তে এই দায়িত্বে নিযুক্ত হলেন। পৌরনিগমে আয়োজিত শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র গৌতম দেব।

02/06/2026

উত্তরবঙ্গের রুগ্ন ও বন্ধ চা বাগানগুলিকে পুনরুজ্জীবিত করতে এবং চা শ্রমিকদের সার্বিক উন্নয়নের লক্ষ্যে অসমের সফল মডেল অনুসরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে উত্তরকন্যায় অনুষ্ঠিত এক উচ্চপর্যায়ের বৈঠকে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য টি বোর্ডের একটি প্রতিনিধি দল শীঘ্রই অসম সফরে যাবে এবং সেখানে শ্রমিক কল্যাণ ও ন্যূনতম মজুরি ব্যবস্থার কার্যকারিতা পর্যালোচনা করবে।

02/06/2026

অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণে জোর, পরিবেশ দিবস ও বনমহোৎসব ঘিরে প্রস্তুতি শুরু পুরনিগমের
শিলিগুড়ি, ২ জুন: অন্নপূর্ণা যোজনার ফর্ম বিতরণ, বিশ্ব পরিবেশ দিবস পালন এবং বনমহোৎসবের প্রস্তুতি নিয়ে সোমবার শিলিগুড়ি পুরনিগমে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন এনজিও প্রতিনিধি, পরিবেশ কমিটির সদস্য, বন ও দমকল দফতরের আধিকারিক, মেয়র-ইন-কাউন্সিল সদস্য, বরো চেয়ারম্যান এবং বিরোধী দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাবা লোকনাথ মন্দিরে তিন দিনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি, ৩ জুন রক্তদান শিবির ও মহাভোগ বিতরণশিলিগুড়ি: আশিঘর মোড়স্থিত ব...
02/06/2026

বাবা লোকনাথ মন্দিরে তিন দিনের ধর্মীয় ও সামাজিক কর্মসূচি, ৩ জুন রক্তদান শিবির ও মহাভোগ বিতরণ
শিলিগুড়ি: আশিঘর মোড়স্থিত বাবা লোকনাথ মন্দিরে ৩১ মে থেকে ৩ জুন পর্যন্ত একাধিক ধর্মীয় ও সামাজিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। এই উপলক্ষে বিশেষ পূজা-অর্চনা, স্নানযাত্রা, শোভাযাত্রা, স্বাস্থ্য পরীক্ষা শিবির, চক্ষু পরীক্ষা শিবির, রক্তদান শিবির এবং মহাভোগ বিতরণসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।
অনুষ্ঠানের সূচনা হয় ৩১ মে দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত স্নানযাত্রার মাধ্যমে। একই দিন বিকেল ৪টায় আশিঘর মোড় সংলগ্ন লোকনাথ বাজার থেকে মন্দির প্রাঙ্গণ পর্যন্ত একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
১ জুন বিশেষ পূজা ও ভোগ নিবেদনের পাশাপাশি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এক হোমিওপ্যাথি চিকিৎসকের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
২ জুন বিশেষ পূজা, ভোগ নিবেদন এবং হোমযজ্ঞ অনুষ্ঠিত হয়। পাশাপাশি সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত শিলিগুড়ি লায়ন্স নেত্রালয় এবং শিলিগুড়ি সুনীল উত্তরণ ওয়েলফেয়ার সোসাইটির সহযোগিতায় স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ৩ জুন। এদিন সকাল ৮টায় বিশেষ পূজা, সকাল ৯টায় পুষ্পাঞ্জলি এবং দুপুর ১২টা থেকে সকল ভক্ত ও দর্শনার্থীদের জন্য মহাভোগ বিতরণ করা হবে। এছাড়াও সকাল ১০টা থেকে শিলিগুড়ি তরাই লায়ন্স ব্লাড ব্যাঙ্কের সহযোগিতা এবং নর্থ বেঙ্গল কনস্ট্রাকশন ডিরেক্টরির সমর্থনে একটি বৃহৎ রক্তদান শিবির অনুষ্ঠিত হবে।
মন্দির কমিটির পক্ষ থেকে এলাকার ভক্ত ও সাধারণ মানুষের কাছে এই কর্মসূচিগুলিতে বেশি সংখ্যায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জানানো হয়েছে, প্রতি রবিবার দুপুর ১২টা থেকে বিকেল ৩টা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে হোমিওপ্যাথি চিকিৎসকের মাধ্যমে স্বাস্থ্য পরামর্শ ও চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়।

02/06/2026

A Live Press Conference from Siliguri Journalists' Club.

02/06/2026

A Live Coverage from Treasury Building Siliguri, West Bengal.

Address

Siliguri
734001

Alerts

Be the first to know and let us send you an email when Broad Bengal Coverage posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Broad Bengal Coverage:

Share