UNA LIVE

UNA LIVE We are true to our profession. Don't oppose mass surveillance for your own sake. Oppose it for the ac

26/08/2026
22/08/2026

সব সুবিধা সবার জন্য নয়।

20/08/2026

অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা না পেয়ে, কোচবিহারে মন্ত্রী মালতী রাভা রায়ের বাড়ির সামনে বিক্ষোভ দেখান মহিলারা। ঘটনাস্থলে কোতোয়ালি থানার পুলিশ

19/08/2026

কোচবিহার:- জেলাশাসক দপ্তরের এক গাড়িচালকের রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে কোচবিহারে। ঘটনাটি ঘটেছে কোচবিহার-২ ব্লকের চকচকা গ্রাম পঞ্চায়েতের বড়গিলা এলাকায়। মৃতের নাম তাপস সরকার (৩৬)। তাঁর বাড়ি খাপাইডাঙা গ্রাম পঞ্চায়েতের তল্লিতলা এলাকায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে তার বাড়ি থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে বড়গিলা এলাকায় রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় তাপসকে পড়ে থাকতে দেখা যায়। খবর পেয়ে পুন্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
তাঁর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।ঘটনাস্থল থেকে তাপসের জুতো দু’টি দুই দিকে পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি ঘিরে পুলিশের সন্দেহ আরও ঘনীভূত হয়েছে। পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখে তদন্ত শুরু করেছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

18/08/2026

ছাগল চুরি দেখতে পাওয়ায় ১২ বছরের শিশুকে গাছে ঝুলিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ! কালিয়াচকের সুজাপুরের ঘটনা।

এ যেন চরম অরাজকতা ও বর্বরতার নজির। ছাগল চুরির ঘটনা চাক্ষুষ করায় ১২ বছরের এক নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে খুন করে লিচু গাছে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কালিয়াচক ১ নম্বর ব্লকের সুজাপুর গ্রাম পঞ্চায়েতের চামাগ্রাম বাগানপাড়া সংলগ্ন একটি লিচু বাগানে।
নিহত কিশোরের নাম ফাহিম শেখ (১২)। পরিবার সূত্রে জানা গেছে, ফাহিম ছিল তার বাবা-মায়ের একমাত্র সন্তান। আজ দুপুর আনুমানিক ১টা থেকে ২টোর মধ্যে ঘটে এই রোমহর্ষক ঘটনা। অভিযোগ, এলাকার কয়েকজন চোরকে ছাগল চুরি করতে দেখে ফেলেছিল ফাহিম। ধরা পড়ে যাওয়ার ভয়ে প্রমাণ লোপাট করতে শিশুটিকে নির্মমভাবে শ্বাসরোধ করে খুন করা হয় এবং আত্মহত্যার রূপ দিতে লিচু গাছে ঝুলিয়ে দেওয়া হয় বলে অভিযোগ।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

18/08/2026

সোশ্যাল মিডিয়ায় রাজবংশী মহিলাদের নিয়ে কুরুচিকর মন্তব্যের জেরে আজ মাথাভাঙ্গা থানায় অভিযোগ দায়ের করলেন রাজবংশী মহিলারা। প্রায় পাঁচ শতাধিক মহিলা এদিন মাথাভাঙ্গা থানার সামনে বিক্ষোভও দেখান।

Address

Hakimpara, P. O./Siliguri, Dist. Darjeeling, State/West Bengal, Country/
Siliguri
734001

Website

Alerts

Be the first to know and let us send you an email when UNA LIVE posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share