09/08/2020
#বর্তমান_রাজ্য সরকারের উন্নয়ন দেখে
#বিধাননগর এলাকার বিভিন্ন রাজনৈতিক দল থেকে.
#তৃণমূল কংগ্রেসের যোগদান করছেন সাধারণ মানুষ
নিজস্ব সংবাদদাতা বিধান নগর 9ই আগস্ট: শিলিগুড়ি মহকুমার অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকে শিলিগুড়ি মহকুমা পরিষদের বিরোধী দলনেতা কাজল ঘোষের কর্মযজ্ঞে এবং রাজ্য সরকারের উন্নয়নের জোয়ারে নিজেদের সামিল করতে প্রায় প্রত্যেকদিন চলছে তৃণমূল কংগ্রেসে যোগদানের কর্মকাণ্ড। বিজেপি সহ অন্যান্য দল থেকে বহু মানুষ, যুবক-যুবতী রা তৃণমূলের সদস্য পদ গ্রহণ করছেন। সেই ধারা বজায় রেখে আজ বিধান নগর ২ নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিজলি মনি এলাকার প্রায় ১০০ পরিবার আজ কাজল ঘোষ এর হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নিলেন।