03/08/2026
পিঙ্ক কার্ড তৈরির জন্য কী কী লাগবে? কোথা থেকে আবেদন করবেন?
পরিবহন দফতরের তথ্য অনুযায়ী, পিঙ্ক কার্ডের জন্য অনলাইন ও অফলাইন—দুইভাবেই আবেদন করা যাবে।
🖥️ অনলাইন আবেদন পদ্ধতি
✅ পশ্চিমবঙ্গ সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে যান।
✅ পিঙ্ক কার্ডের আবেদন লিঙ্কে ক্লিক করুন।
✅ নিজের নাম ও মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন করুন।
✅ প্রয়োজনীয় নথি স্ক্যান করে আপলোড করুন।
✅ আবেদন জমা দেওয়ার পর প্রাপ্ত রিসিট সংরক্ষণ করে রাখুন।
🏢 অফলাইনে আবেদন করবেন কীভাবে?
পঞ্চায়েত এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট বিডিও (BDO) অফিসে আবেদন করবেন।
পুরসভা এলাকার বাসিন্দারা সংশ্লিষ্ট পৌরসভায় প্রয়োজনীয় নথি-সহ আবেদনপত্র জমা দেবেন।
নথি যাচাই (ভেরিফিকেশন) সম্পন্ন হলে আবেদনকারী পিঙ্ক কার্ড পাবেন।
📄 প্রয়োজনীয় নথি
1. আধার কার্ড
2. ভোটার কার্ড (সংশোধিত ভোটার তালিকায় নাম থাকা বাধ্যতামূলক)
3. স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট
4. স্ট্যাম্প সাইজ ছবি
5. মোবাইল নম্বর