20/04/2026
ভোটের মুখে বিজেপির বড় শক্তিখয়...
খবর শিলিগুড়ি, ২০ এপ্রিল ২০২৬,সোমবার : রাজ্য জুড়ে ভোটের আগে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান লেগেই রয়েছে, অনেকটা পুজোর আগে ডেকোরেটারের প্যান্ডেল ফিনিশ করার মতো ঘটনা, রোজই কোনো না কোনো অঞ্চলে বিভিন্ন দলের থেকে তৃণমূল কংগ্রেসে যোগদানের ছবি আসতেই থাকছে। আজ শিলিগুড়ি ২৬ বিধানসভার অন্তর্গত চম্পাসারি অঞ্চলের বিজেপির শক্তি প্রমুখ অবজারভার পেকু সাহানি তৃণমূল কংগ্রেসে যোগদান করেন তৃণমূল কংগ্রেসের নেতা রঞ্জন সরকারে হাত ধরে। পেকু সাহানি শুরু থেকেই বিজেপির সাথে যুক্ত ছিলেন, বিজেপির রাজ্যের নেতা তপন শিকদার ও দার্জিলিং জেলার নেতৃ গীতা চ্যাটার্জি সাথে কাজ করেছিলেন, পিকু সাহানি বলেন উনি পুরনো বিজেপি করতে অভ্যস্ত ছিলেন, উনি অটলজীর বিজেপিতে বিশ্বাসী ছিলেন কিন্তু বর্তমান বাংলার বিজেপি সিপিএম-এর পর্টিতে পরিনত হয়েছে, আজ নাকি বিজেপিকে নাকি সিপিএম চালাচ্ছে, পুরনো বিজেপি কর্মীদের দলে কোনো মূল্য নেই। বর্তমানে বিজেপির কোনো নীতি আদর্শ নেই তাই তিনি বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে উন্নয়ন সামিল হয়ে কাজ করবেন...