05/06/2026
🎙️ “ভারতে কি এবার আসছে প্লাস্টিকের টাকা?”
RBI জানিয়েছে, দেশে পলিমার বা প্লাস্টিক নোট চালুর সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। এই নোট কাগজের নোটের তুলনায় বেশি টেকসই, জলেও সহজে নষ্ট হয় না এবং জাল করা কঠিন। সূত্রের খবর, প্রথমে ১০ ও ২০ টাকার নোটে পরীক্ষামূলকভাবে এই ব্যবস্থা চালু হতে পারে। তাহলে কি খুব শীঘ্রই আমাদের মানিব্যাগে দেখা যাবে প্লাস্টিকের টাকা? আপনার মতামত কমেন্টে জানান!
🇮🇳