কথা - Kotha

কথা - Kotha আমাদের পেজ এ যুক্ত থাকুন ,আমাদের অনুপ্রাণিত করুন।
সহযোগিতা করুন 👉 9163016778(G-pay)

10/08/2026

🔥 সংরক্ষণ চাই! কতটা? যতটা দিলে অঙ্কটাই আর মেলে না!

আমি সংরক্ষণের পক্ষে।
তবে একটা ছোট্ট শর্ত আছে—জনসংখ্যার অনুপাতে সংরক্ষণ চাই।

মহিলা প্রায় ৫০%?
➡️ ৫০% সংরক্ষণ চাই!

কোনও ধর্মীয় বা সামাজিক গোষ্ঠীর জনসংখ্যা যত?
➡️ তত শতাংশ সংরক্ষণ চাই!

ব্রাহ্মণ ৩%?
➡️ ৩%!

কায়স্থ ৮%?
➡️ ৮%!

সাঁওতাল ৩%?
➡️ ৩%!

বামহাতি ৫%?
➡️ ৫%!

ডানহাতি ৯৫%?
➡️ ৯৫%!

বিবাহিত ৫১%?
➡️ ৫১%!

অবিবাহিত ৪৯%?
➡️ ৪৯%!

তারপর আরও খুঁজুন—
চশমা পরেন কত শতাংশ, লম্বা কত শতাংশ, খাটো কত শতাংশ, শহুরে কত শতাংশ, গ্রামের কত শতাংশ...

সবাইকে শতাংশ দিন!

একসময় হিসাব করতে বসে দেখা গেল—
১০০% নয়, সংরক্ষণ ৩০০%!

তখন প্রশ্ন উঠল—
“এত আসন কোথায়?”

উত্তর আসবে—
“আসন নিয়ে এত চিন্তা কেন?
একটা চেয়ারে একজন কেন?
একই চেয়ারে সবাই বসুক!
প্রয়োজনে সতরঞ্চি পেতে বসুক!” 😂

কিন্তু রাজনীতির আসল খেলা এখানেই—

সংরক্ষণ যদি হয়, তাহলে তার লক্ষ্য কী?
বঞ্চিত মানুষের সুযোগ তৈরি করা,
নাকি ভোটের অঙ্কে প্রত্যেক পরিচয়ের জন্য আলাদা শতাংশ ঘোষণা করা?

কারণ পরিচয়ের তালিকা যত বাড়বে,
দাবির তালিকাও তত বাড়বে।

আর একদিন হয়তো ঘোষণা হবে—

“দেশে আর কোনও সাধারণ আসন নেই।
সব আসনই সংরক্ষিত।
শুধু সংরক্ষণের কারণ আলাদা!”

তখন চাকরি থাকবে না,
আসন থাকবে না—
কিন্তু শতাংশ থাকবে!

রাজনীতি চলবে।
স্লোগান চলবে।
ভোট চলবে।

শুধু প্রশ্নটা কেউ করবে না—

যোগ্যতা, বঞ্চনা ও সুযোগের প্রকৃত বৈষম্য মাপার মাপকাঠিটা কোথায়?

সংরক্ষণ হোক—কিন্তু ন্যায়ের জন্য।
ভোটের অঙ্কের জন্য নয়।
©সৌরভ আদক

10/08/2026

“ধনীরা যখন লুটপাট করেন, তাকে বলা হয় ব্যবসা;
আর গরিবেরা যখন নিজেদের অধিকার ও প্রাপ্যটুকু পেতে লড়াই করেন, তখন তার নাম দেওয়া হয়—বিশৃঙ্খলা।”

— সমাজের বৈষম্যের এক নির্মম বাস্তবতা।

সন্ধান মিললো নতুন এক পতঙ্গভুক গাছের ডারউইন আন্দাজ করেন ১৫০ বছর আগে যা আজ প্রমাণ করে দিলেন উদ্ভিদবিদরা...        #চার্লস_...
07/08/2026

সন্ধান মিললো নতুন এক পতঙ্গভুক গাছের ডারউইন আন্দাজ করেন ১৫০ বছর আগে যা আজ প্রমাণ করে দিলেন উদ্ভিদবিদরা...

#চার্লস_ডারউইন
#উদ্ভিদবিদ্যা #কথা

29/07/2026

Celebrating my 10th year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

বালিশ নেবেন বালিশ, চাটাও যাবে পাতাও যাবে.... ফেটে গেলে পয়সা ফেরত!
16/07/2026

বালিশ নেবেন বালিশ, চাটাও যাবে পাতাও যাবে.... ফেটে গেলে পয়সা ফেরত!

16/07/2026
13/07/2026

ডিম 9 টাকা পিস, চিকেন 240, মটন 860
চাল 1200 bag (26kg)
পরিবর্তন ভালো লাগছে তো 😒😒

Address

VILLP. O NASIBPUR P. S SINGUR
Singur
712223

Alerts

Be the first to know and let us send you an email when কথা - Kotha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to কথা - Kotha:

Shortcuts

Share