Khobor Sob Rokom

  • Home
  • Khobor Sob Rokom

Khobor Sob Rokom RITAM BANGLA
ঋতম - RELIABLE, INFORMATIVE, TRUSTED, AUTHENTIC, MOTIVATING articles

13/06/2026

পরম পূজনীয় মোহন ভাগবতজির ট্রেনে পাথর নিক্ষেপের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও লজ্জাজনক।

যারা মনে করছে পাথর ছুঁড়ে, হামলার চেষ্টা করে বা ভয় দেখিয়ে জাতীয়তাবাদী ভাবধারাকে থামিয়ে দেওয়া যাবে, তারা বাস্তবতা থেকে অনেক দূরে রয়েছে। এ ধরনের কাজ শুধু আইনবিরোধী নয়, এটি সভ্য সমাজের বিরুদ্ধে চ্যালেঞ্জ।

এই ঘটনার সঙ্গে জড়িত প্রত্যেককে দ্রুত চিহ্নিত করে এনকাউন্টার করা হোক।

এই দেশে ফুল ছোঁড়ার সংস্কৃতি আছে, পাথার নয় এই পাথরবাজদের এবার বুঝিয়ে দেওয়ার সময় এসেছে।

28/05/2026

আজকের সুবিচার ।

19/02/2026

পরমপূজনীয় শ্রী গুরুজীর জন্মদিবসে জানুন ওঁনার দেওয়া শেষ ভাষণ :-

১৯৭৩ সাল, ২৩শে মার্চ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের অখিল ভারতীয় প্রতিনিধি সভার বৈঠক নাগপুরের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সেই সময় দ্বিতীয় সরসঙ্ঘচালক পরমপূজনীয় গুরুজী মাধব সদাশিব রাও গোলওয়ালকরজীর শরীর খুব খারাপ, সেই অবস্থায় ২৫শে মার্চ সকালে সমারোপ অনুষ্ঠানে অতি মূল্যবান ৪০মিনিটের ভাষণ দিয়ে ছিলেন যা আজও প্রতিটি স্বয়ংসেবকদের কাছে প্রেরণাদায়ক, প্রতিটি স্বয়ংসেবকদের কাছে গুরুজীর এই ভাষণই ছিল তাঁর অন্তিম ভাষণ। ***তিনি বলেছিলেন - - আজকাল সব সংগঠনেই নানান খুঁত দেখা যাচ্ছে। লোকেরা ঝগড়া করে, পরস্পরের মধ্যে বিশ্বাসের ভাব নেই। এসব অত্যন্ত দুঃখের কথা।

আমাদের দেশে বাদ বিবাদ মিটিয়ে সমস্ত রকমের বিভেদ মনোবৃত্তিকে দূর করার জন্য কটিবদ্ধ হতে হবে।
সংগঠন আমাদের ধ্যেয় সুতরাং নিজেদের মধ্যে ঝগড়া করা আমাদের উদ্দেশ্য নয় -- এই কথা আমাদের ভালো করে হৃদয়ঙ্গম করতে হবে এবং অন্যদেরও বোঝাতে হবে। এইভাবে অনেক হৃদয়ে অঙ্কিত করতে হবে। আমাদের দেশে বহুবিধ মানুষ আছেন, তাঁদের সবাইকে আমাদের সংগঠিত করতে হবে। পরস্পরের সহযোগিতায় কি করে আমরা সামনে অগ্রসর হবো এই শিক্ষাই আমরা এতো দিন পেয়েছি -- অন্যদেরও আমাদের তা শেখাতে হবে। নিজেদের মনে কোন প্রকার মলিনতা বা ভ্রম উৎপন্ন হতে না দেওয়া, সাথে সাথে অন্যের সম্পর্কেও কোনরূপ বিরূপ ধারণা মনে পোষণ না করাই আমাদের প্রধান কর্তব্য হওয়া উচিত।
আমাদের স্বয়ংসেবকরা শিক্ষা, রাজনীতি, সামাজিক, অর্থব্যাবস্থা, ধর্ম প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রে গিয়ে কাজ করবেন।অবশ্যই মনে রাখবেন তাদেরকে ঐসব ক্ষেত্রের নিয়মকানুন যথাযথ সুশৃঙ্খল ভাবে পালন করতে হবে। সঙ্ঘের মধ্যে আমরা যা কিছু উত্তম শিক্ষা পেয়েছি, সমাজের বিভিন্ন ক্ষেত্রে গিয়ে তার বীজবপন, পরিপালনও যথাযোগ্য সম্বর্ধন করা আবশ্যক। আমাদের মনে রাখতে হবে বাইরের কলুষিত পরিবেশ আমাদের ওপর যেন কোন প্রকার প্রভাব বিস্তার করতে না পারে।

পরমপূজনীয় গুরুজী আরও বলেছিলেন, প্রত্যেক স্বয়ংসেবকদের ধ্যেয়নিষ্ঠ ও একনিষ্ঠ হতে হবে। সাথে সাথে আমাদের চরিত্রও নিষ্কলুষ রাখতে হবে। অবশ্যই এটা ভুলে গেলে চলবে না চরিত্রের বিকাশের মাধ্যমে রাষ্ট্রকে চরিত্র সম্পন্ন তৈরী করা আমাদের নৈতিক কর্তব্য। - - - বর্তমানে আমাদের দায়িত্ব অনেক বেড়ে গেছে, দেশের অস্তিত্ব আমাদের রক্ষা করতে হবে, দেশের মানুষকে সচ্চরিত্রবান করে গড়ে তুলতে হবে, পুনরায় সবাইকে সংগঠিত করতে হবে। সকলকে মনে রাখতে হবে এটাই আমাদের একমাত্র উদ্দেশ্য।।

- - - - পরমপূজনীয় শ্রী গুরুজী

28/09/2025

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when Khobor Sob Rokom posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Media Company?

Share