Gitanjali Radio

Gitanjali Radio The One and Only Community Radio Station of Birbhum
(1)

গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম, সিউড়ির হৃদয়ে গড়ে ওঠা একটি কমিউনিটি উদ্যোগ, যার প্রধান শক্তি এখানকার মানুষ। প্রতিদিন আমরা চেষ্টা করি বীরভূমের বাস্তব অভিজ্ঞতা, প্রয়োজন, সমস্যার কথা এবং সম্ভাবনাকে সামনে আনতে। আমাদের অনুষ্ঠানগুলোর লক্ষ্য একটাই, জ্ঞান দেওয়া, সচেতনতা বাড়ানো, এবং মানুষের যাপিত জীবনের সঙ্গে সত্যিকারের সংযোগ স্থাপন করা।

আমরা শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, সমাজ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সংস্কৃতি এবং প্র

যুক্তি, এই সমস্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে নিয়মিতভাবে অনুষ্ঠান তৈরি করি। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক সেগমেন্ট, সাধারণ মানুষের জন্য স্বাস্থ্যবিষয়ক আলোচনা, কৃষকদের জন্য ব্যবহারিক তথ্য, এবং মহিলাদের জন্য ক্ষমতায়নমূলক কনটেন্ট, সবকিছুই আমরা বাস্তব চাহিদা বিবেচনা করে প্রস্তুত করি।

স্থানীয় সংস্কৃতি, শিল্প, লোকসংগীত এবং গল্প, এগুলোও আমাদের কাজের মূল অংশ। পাশাপাশি সমাজের বিভিন্ন সমস্যা, সরকারি প্রকল্প, স্কিম, সুযোগ-সুবিধার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে সহজ ভাষায় তুলে ধরা আমাদের অন্যতম দায়িত্ব।

গীতাঞ্জলি রেডিও শুধু একটি সম্প্রচার কেন্দ্র নয়; এটি সিউড়ির মানুষের মতামত, চিন্তা, অভিজ্ঞতা এবং স্বপ্ন প্রকাশের একটি প্ল্যাটফর্ম। আমরা বিশ্বাস করি, পরিবর্তন শুরু হয় কথার শক্তিতে—আর সেই কথাকে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমরা প্রতিদিন নিষ্ঠার সঙ্গে পালন করে চলেছি।

গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম
দূরে থাকি, তবু যেন জুড়ে থাকি

13/08/2026

https://youtu.be/G0lzjRGgRhY
ফুসফুসের যত্ন নেওয়া কেন এত গুরুত্বপূর্ণ?
নাক ডাকা, টিউবারকিউলোসিস (TB), শ্বাসকষ্ট এবং ফুসফুসের বিভিন্ন সমস্যা নিয়ে আমাদের মধ্যে এখনও অনেক ভুল ধারণা রয়েছে। ভালো আছি ভালো থেকো অনুষ্ঠানের এই পর্বে পালমোনোলজিস্ট ডা. সৌমিত্র মণ্ডল সহজ ভাষায় জানিয়েছেন ফুসফুসের স্বাস্থ্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য, রোগের লক্ষণ, চিকিৎসা এবং সচেতনতার কথা।
ভিডিওটি দেখুন এবং জানুন কীভাবে সচেতন থাকলে অনেক সমস্যাই এড়ানো সম্ভব।

13/08/2026

https://youtu.be/H7wEoIInBKc
একজন জনপ্রতিনিধির জীবন শুধু রাজনীতির মঞ্চেই সীমাবদ্ধ নয়, তার পেছনে থাকে অভিজ্ঞতা, সংগ্রাম, দৃষ্টিভঙ্গি এবং মানুষের সঙ্গে দীর্ঘ পথচলার গল্প।
গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম-এর 'আড্ডা' অনুষ্ঠানে সাঁইথিয়া বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী কৃষ্ণকান্ত সাহা নানা সমসাময়িক বিষয়, জনজীবন, রাজনীতি, নেতৃত্ব, ব্যক্তিগত অভিজ্ঞতা এবং সমাজ নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। এই রিলে সেই দীর্ঘ আলাপচারিতারই একটি গুরুত্বপূর্ণ অংশ তুলে ধরা হয়েছে।
#আড্ডা #কৃষ্ণকান্তসাহা #সাঁইথিয়া

জনপ্রতিনিধির কর্মপরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে জানার সুযোগ, তাঁর ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্নের সঙ্গে আরও কাছাকাছি পরিচিত হ...
13/08/2026

জনপ্রতিনিধির কর্মপরিচয়ের আড়ালে থাকা মানুষটিকে জানার সুযোগ, তাঁর ভাবনা, অভিজ্ঞতা ও স্বপ্নের সঙ্গে আরও কাছাকাছি পরিচিত হওয়ার এক বিশেষ আড্ডা।

১৪ই আগস্ট সকাল ৮টা থেকে গীতাঞ্জলি রেডিওর বিশেষ পডকাস্ট সেশন আড্ডা-য় আমাদের অতিথি দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শ্রী অনুপ সাহা।

জনজীবন, উন্নয়নের ভাবনা ও রাজনৈতিক দায়িত্বের পাশাপাশি উঠে আসবে তাঁর ব্যক্তিগত জীবনযাত্রা, সংগ্রাম, অভিজ্ঞতা ও অনুপ্রেরণার নানা দিক। একজন জনপ্রতিনিধির কর্মজীবনের বাইরের মানুষটিকেও জানার এই বিশেষ আড্ডা মিস করবেন না।

শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম
বীরভূমের একমাত্র কমিউনিটি রেডিও স্টেশন।

১৪ই আগস্ট | সকাল ৮টা

যে হাতে সংসার গড়ার শক্তি, সেই হাতেই উঠেছিল প্রতিবাদের পতাকা!স্বাধীনতার ইতিহাস শুধু যুদ্ধক্ষেত্রের গল্প নয় তার ভাঁজে ভা...
13/08/2026

যে হাতে সংসার গড়ার শক্তি, সেই হাতেই উঠেছিল প্রতিবাদের পতাকা!
স্বাধীনতার ইতিহাস শুধু যুদ্ধক্ষেত্রের গল্প নয় তার ভাঁজে ভাঁজে লুকিয়ে আছে বাংলার অসংখ্য নারীর সাহস, আত্মত্যাগ ও অদম্য প্রতিরোধের কাহিনি। তাঁরা কখনও মিছিলের সামনে, কখনও গোপন বিপ্লবী কর্মকাণ্ডে, কখনও অস্ত্র হাতে নিজেদের জীবনকে তুচ্ছ করে এগিয়ে গিয়েছিলেন স্বাধীনতার স্বপ্নে।

১৪ই আগস্ট সকাল ৭টা থেকে শুনুন Good Morning সিউড়ি-র বিশেষ পর্ব “রণরঙ্গিনী”, RJ সৌভিক'এর সঙ্গে।

বাংলার নারী স্বাধীনতা সংগ্রামীদের অজানা ও বিস্মৃত অধ্যায়, তাঁদের লড়াই, সাহস, আত্মত্যাগ এবং ইতিহাসে তাঁদের রেখে যাওয়া অনিবার্য ছাপ এই পর্বে ফিরে দেখা হবে সেইসব নারীর গল্প, যাঁরা প্রমাণ করেছিলেন যে স্বাধীনতার লড়াইয়ে নারীর ভূমিকা কখনও প্রান্তিক ছিল না।
শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম* বীরভূমের একমাত্র কমিউনিটি রেডিও বেতারকেন্দ্র।

#রণরঙ্গিনী

12/08/2026

https://youtu.be/BYCD3xeN2WQ
“ভালো আছি, ভালো থেকো” অনুষ্ঠানের এই পর্বে আমাদের সঙ্গে রয়েছেন শিশু বিশেষজ্ঞ ডা. তন্ময় সর।
শিশুর স্বাস্থ্য, বৃদ্ধি, পুষ্টি, সাধারণ অসুখ এবং অভিভাবকদের নানা দুশ্চিন্তা, সবকিছু নিয়েই এক গুরুত্বপূর্ণ ও তথ্যসমৃদ্ধ আলোচনা। বাচ্চার হাইপোথার্মিয়া সম্পর্কে কিভাবে সচেতন করলেন, জানুন। আর আপনার সন্তানের সুস্থ ভবিষ্যতের জন্য এই পর্বটি অবশ্যই দেখুন।

C/O Birbhum || Weekly Quiz  #4 বীরভূমকে জানার, নতুন করে আবিষ্কার করার এই যাত্রায় এবার আরও একটি নতুন প্রশ্ন!ইতিহাস, ঐতিহ...
12/08/2026

C/O Birbhum || Weekly Quiz #4

বীরভূমকে জানার, নতুন করে আবিষ্কার করার এই যাত্রায় এবার আরও একটি নতুন প্রশ্ন!
ইতিহাস, ঐতিহ্য, লোকসংস্কৃতি, সাহিত্য, শিল্প, স্থাপত্য, প্রকৃতি কিংবা বীরভূমের কোনও অজানা তথ্য প্রতিটি প্রশ্নই আমাদের নিজের জেলার গল্পকে আরও একটু কাছ থেকে জানার সুযোগ করে দেয়।

📌আজকের প্রশ্নের উত্তর আপনি জানেন কি?
আপনার উত্তরটি কমেন্টে জানান। দেখা যাক, এই পর্বে সঠিক উত্তরটি কে বা কারা দিতে পারেন!
এছাড়াও যদি আপনার কাছেও যদি বীরভূম সম্পর্কে কোনও অজানা বা আকর্ষণীয় তথ্য থাকে, তাহলে সেটিকে কুইজের প্রশ্ন আকারে, সঠিক রেফারেন্সসহ আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দিন: 93324 25590। আপনার পাঠানো প্রশ্নই হয়তো হয়ে উঠবে C/O Birbhum-এর আগামী কুইজের প্রশ্ন, আপনার নামের স্বীকৃতিসহ।

একটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও থেকে যেতে পারে অন্য একটি জীবনের সম্ভাবনা। একটি সিদ্ধান্ত, একটি মানবিক অঙ্গীকার হয়তো...
12/08/2026

একটি জীবনের শেষ প্রান্তে দাঁড়িয়েও থেকে যেতে পারে অন্য একটি জীবনের সম্ভাবনা। একটি সিদ্ধান্ত, একটি মানবিক অঙ্গীকার হয়তো কারও জীবনে ফিরিয়ে দিতে পারে আরেকটি সকাল, আরেকটি স্বপ্ন, আরও কিছুটা সময়।
বিশ্ব অঙ্গদান দিবস উপলক্ষে ১৩ই আগস্ট সকাল ৭টা থেকে শুনুন Good Morning সিউড়ি-র বিশেষ পর্ব “শেষ থেকে শুরু”, RJ সৌভিক-এর সঙ্গে।
অঙ্গদানের অর্থ, এর প্রয়োজনীয়তা, মানুষের দ্বিধা ও সচেতনতার অভাব, এবং মৃত্যুর পরেও কীভাবে একজন মানুষের দান অন্য একজনের জীবনে নতুন অধ্যায়ের সূচনা করতে পারে সেই ভাবনাগুলিই উঠে আসবে এই বিশেষ পর্বে।
শুনতে থাকুন গীতাঞ্জলি রেডিও ৯০.৪ এফএম বীরভূমের একমাত্র কমিউনিটি রেডিও বেতারকেন্দ্র।

#শেষথেকেশুরু

11/08/2026

https://youtu.be/pEKN-SwhdaQ
TalkTales-এর এই পর্বে অ্যাডভোকেট সঞ্জিতা পাল সহজ ভাষায় আলোচনা করেছেন নারীর আইনি অধিকার, গার্হস্থ্য হিংসা, বিবাহবিচ্ছেদ, বিবাহ নিবন্ধন, মধ্যস্থতা (Mediation) এবং পারিবারিক আইনের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে।
আইনকে ভয়ের নয়, জানার বিষয় করে তুলতেই এই বিশেষ আলোচনা। নিজের অধিকার সম্পর্কে সচেতন হতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন।
#নারীর_অধিকার #গার্হস্থ্য_হিংসা #বিবাহবিচ্ছেদ #বিবাহ_নিবন্ধন #আইনি_পরামর্শ

C/O Birbhum || Weekly Quiz  #3 – উত্তর প্রকাশতৃতীয় প্রশ্নের উত্তর কি আপনার জানা ছিল? যাঁরা সঠিক উত্তর দিয়েছেন, তাঁদের ...
11/08/2026

C/O Birbhum || Weekly Quiz #3 – উত্তর প্রকাশ

তৃতীয় প্রশ্নের উত্তর কি আপনার জানা ছিল? যাঁরা সঠিক উত্তর দিয়েছেন, তাঁদের জানাই আন্তরিক অভিনন্দন! আর যাঁরা উত্তর দেওয়ার চেষ্টা করেছেন, কমেন্ট করেছেন, বন্ধুদের সঙ্গে আলোচনা করেছেন কিংবা নতুন করে তথ্য খুঁজেছেন আপনাদের প্রত্যেককে জানাই আন্তরিক ধন্যবাদ।
আপনাদের ভালোবাসা, কৌতূহল আর অংশগ্রহণই C/O Birbhum-এর Weekly Quiz-কে আরও এগিয়ে নিয়ে চলেছে।

আপনার কাছেও যদি বীরভূম সম্পর্কে এমন কোনও তথ্য থাকে, যা আরও অনেকের জানা উচিত, তাহলে সেটিকে কুইজের প্রশ্ন আকারে, সঠিক রেফারেন্সসহ আমাদের WhatsApp নম্বরে পাঠিয়ে দিন: 93324 ২৫৫৯০ আপনার পাঠানো প্রশ্নই হয়তো উঠে আসবে আগামী পর্বে, আপনার নামের স্বীকৃতিসহ।
আবারও ধন্যবাদ সবাইকে। পাশে থাকুন, অংশ নিন, জানুন আর প্রশ্নোত্তরের মাধ্যমে আরও গভীরভাবে চিনে নিই আমাদের প্রিয় বীরভূমকে।

Address

Barabagan
Suri
731103

Alerts

Be the first to know and let us send you an email when Gitanjali Radio posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category