WIZMI Collectionz

WIZMI Collectionz শিক্ষামূলক, সাহিত্য, সংস্কৃতি, বিনোদন_ WIZMI COLLECTIONZ (Powered & Designed By WIZMI. WIZMI PUBLISHING HOUSE) in India & Bangladesh Related.

Only Nostalgia Collection's By UDITAADITYA BISWAS & ALPANA BISWAS.

WIZMI Collectionz এর তরফে শুভ দীপাবলীর একরাশ আলোকজ্জ্বল শুভেচ্ছা রইল সকলের জন্য।
24/10/2022

WIZMI Collectionz এর তরফে শুভ দীপাবলীর একরাশ আলোকজ্জ্বল শুভেচ্ছা রইল সকলের জন্য।


শুভ বিজয়া
05/10/2022

শুভ বিজয়া

শুভ নবমী
04/10/2022

শুভ নবমী

শুভ মহালয়া
25/09/2022

শুভ মহালয়া

আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস।আজকের এই শুভ দিনে সমাজ গড়ার কারিগর তথা সকল গুরুকুল-শিক্ষক সমাজের প্রতি রইলো WIZMI Collect...
05/09/2022

আজ ৫ই সেপ্টেম্বর, শিক্ষক দিবস।
আজকের এই শুভ দিনে সমাজ গড়ার কারিগর তথা সকল গুরুকুল-শিক্ষক সমাজের প্রতি রইলো WIZMI Collectionz তরফে প্রণাম, অকৃত্তিম শ্রদ্ধা ও ভালোবাসা।

 #শ্রদ্ধাঞ্জলিবাংলা সাহিত্যের  #রম্যশাখার এক অন্যতম পুরোধা ব্যক্তিত্ব  #শিবরাম_চক্রবর্তী। বাংলা রম্যসাহিত্যিকের খুব ক্ষু...
30/08/2022

#শ্রদ্ধাঞ্জলি
বাংলা সাহিত্যের #রম্যশাখার এক অন্যতম পুরোধা ব্যক্তিত্ব #শিবরাম_চক্রবর্তী। বাংলা রম্যসাহিত্যিকের খুব ক্ষুদ্র তালিকা করলেও সেখানে নিঃসন্দেহে ঠাঁই পাবেন শিবরাম। তার সাহিত্যের হাস্যরস ছিল সম্পূর্ণই স্বভাবজাত। কোথাও জোর করে হাসানোর প্রবণতা ছিল না, পাঠক নিজ মনেই পড়তে পড়তে হাসির রাজ্যে হারিয়ে যাবেন।
ব্যক্তি শিবরাম ছিলেন প্রচণ্ড রকমের খেয়ালী এবং রসিক একজন মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, শিবরামের এক ভক্ত তাকে প্রশ্ন করেছিলেন, সারা দিন তিনি কীভাবে কাটান---
সকালবেলা ঘুম থেকে উঠে শুয়ে শুয়ে তিনি একটু বিশ্রাম নেন। তারপর হাতমুখ ধুয়ে চা-জলখাবার খেয়ে আবার শুয়ে পড়েন। দুপুরবেলা কষ্টেসৃষ্টে উঠে টানটান করে খাওয়া সারেন। দ্বিপ্রাহরিক আহারের পর ভাতঘুম তো বাঙালির ন্যায্য পাওনা। দুপুরে তাই ভাতঘুমে থাকেন। বিকেলে চা জলখাবারের পর ভাবেন কোথায়ই বা যাবেন, ‘বরং শুয়েই থাকি’। রাতের বেলার খাওয়া সেরে আবার ঘুমিয়ে পড়েন। এভাবেই কাটে তাঁর দিনগুলো রাতগুলো। প্রশ্নকর্তা তখন বিস্মিত হয়ে জানতে চান, “তাহলে লিখেন কখন!”

নির্বিকার ভঙ্গিতে শিবরাম উত্তর দেন, “কেন, পরের দিন!”

শিবরামের বাস্তব জীবনে এমন খেয়ালী রসিকতার উদাহরণ অসংখ্য। এবং সেখানেও যথারীতি পাওয়া যায় শিবরামীয় স্টাইলের 'পান'। প্রেমেন্দ্র মিত্রের সাথে বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বলেছিলেন “প্রেমেণের মতো মিত্র হয় না”। আবার শিশিরকুমার ভাদুড়ীর মাদকাসক্তিকে ব্যঙ্গ করে বলেছিলেন, "শিশি-র ভাদুড়ী নহ, তুমি বোতলের"। নিজেকে নিয়ে মজা করতেও ছাড়তেন না তিনি। নিজের নামকে নিজেই বিকৃত করে লিখতেন 'শিব্রাম চকরবরতী'; লিখেছিলেন 'শিবরাম বনাম শিব্রাম'।

মূলত রম্যসাহিত্যিক হলেও সাহিত্যজগতে প্রবেশ করেছিলেন কবিতা দিয়েই। তৎকালীন সাহিত্য পত্রিকা 'ভারতী'তে প্রকাশিত হয় তার প্রথম কবিতা। পরে বেশ কিছু রাশভারি লেখা লিখলেও ধীরে ধীরে সমস্ত মনোযোগ দেন রম্যসাহিত্যেই। এছাড়াও লিখেছিলেন বেশ কিছু উপন্যাস, নাটক এবং প্রবন্ধ। এভাবেই তিনি গড়ে তোলেন এক বিশাল সাহিত্যের ভাণ্ডার। তবে ব্যক্তিজীবনের খেয়ালের প্রভাব পড়েছিল তার সাহিত্যকর্মেও। নিজের অনেক লেখাই সংরক্ষণ করে যাননি। ১৯২৯ সালে তার প্রথম কাব্যগ্রন্থ 'মানুষ' প্রকাশিত হয়। একই বছরে প্রকাশিত হয় আরেকটি কাব্যগ্রন্থ- 'চুম্বন'। লিখেছেন 'বাড়ি থেকে পালিয়ে' এবং 'হাতির সাথে হাতাহাতি'-এর মতো অসাধারণ কিছু উপন্যাস। 'ঈশ্বর পৃথিবী ভালোবাসা' নামের স্মৃতিকথা গ্রন্থে তিনি লিখে গেছেন নিজের কথা। সৃষ্টি করেছেন হর্ষবর্ধন-গোবর্ধন, বিনি, ইতুর মতো স্মরণীয় কিছু চরিত্র। জীবনে সাহিত্য পুরস্কার ছিল হাতেগোনা কয়েকটি- মৌচাক পুরস্কার, আনন্দ পুরস্কার এবং মরণোত্তর বিদ্যাসাগর পুরস্কার। তবে এর চেয়েও বেশি যেটা পেয়েছেন, তা হলো ভক্তের ভালোবাসা।
এই খেয়ালী লোকটার শেষকাল কেটেছিল নিদারুণ কষ্টে। দেনা-পাওয়ার হিসাবে গরমিল থাকায় অর্থকষ্টে।
নিজেই নিজের অবস্থা নিয়ে বলতেন,

"জিনিসপত্র সব বাঁধা হয়ে গেছে। এবার একটা ট্যাক্সি পেলেই চলে যাব।
২৮ আগস্ট, ১৯৮০। এক পর্যায়ে ডাক্তার তাকে জিজ্ঞেস করেন,

“শিবরামবাবু, এখন কেমন লাগছে শরীর?”

জড়ানো গলায় উত্তর দেন,

“ফার্স্টক্লাস।”

তার পাঁচ মিনিট পরেই 'ট্যাক্সি' চেপে মৃত্যুলোকে রওনা হন শিবরাম চক্রবর্তী।

WIZMI Collectionz এর পক্ষ থেকে প্রিয় লেখককে বিনম্র শ্রদ্ধা ও প্রণাম জানাই।।।।।

আজ ১৫ ই আগস্ট, ভারতের ৭৫ তম স্বাধীনতা বার্ষিকী। এই উপলক্ষ্যে WIZMI Collectionz  তরফে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের প্র...
15/08/2022

আজ ১৫ ই আগস্ট, ভারতের ৭৫ তম স্বাধীনতা বার্ষিকী। এই উপলক্ষ্যে WIZMI Collectionz তরফে শ্রদ্ধা ও ভালোবাসা জানাই আমাদের প্রিয় ভারত মাতাকে। জয় হিন্দ, বন্দেমাতরম।

সুর সম্রাজ্ঞী নির্মলা মিশ্র প্রয়াত :::::সুরের জগতে একের পর এক নক্ষত্রপতন। চলতি বছরের শুরু থেকেই দেশের মিউজিক ইন্ডাস্ট্র...
31/07/2022

সুর সম্রাজ্ঞী নির্মলা মিশ্র প্রয়াত :::::

সুরের জগতে একের পর এক নক্ষত্রপতন। চলতি বছরের শুরু থেকেই দেশের মিউজিক ইন্ডাস্ট্রির একের পর এক তারকার পতন হচ্ছে। এবার অন্ধকার নেমে এলো বাংলার সঙ্গীতজগতে। প্রয়াত হলেন কিংবদন্তী সুর সম্রাজ্ঞী নির্মলা মিশ্র। সূত্রের খবর, বাড়িতেই হৃদরোগ আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন নির্মলা মিশ্র।

রাত ১২টা নাগাদ চেতলার বাড়িতে তাঁর মৃত্যু হয়েছে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সূত্রের খবর, রাতেই তাঁর দেহ সার্দান অ্যাভিনিউর এক নার্সিংহোমে রাখা হবে। রবিবার সকাল ১০টা নাগাদ তাঁর দেহ প্রথমে রবীন্দ্রসদনে নিয়ে যাওয়া হবে। তবে এক বেসরকারি প্রতিবেদন অনুযায়ী, সঙ্গীতশিল্পী অনেকদিন ধরেই বয়সকালীন শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন।

তাঁর চিকিত্‍সক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। এমনকি শারীরিক নানা জটিলতা নিয়ে গত ৫ বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হয়েছিলেন তিনি। তিনবার হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন নির্মলাদেবী। কিন্তু শেষ সময়ে আর হাসপাতালে যেতে চাইছিলেন না তিনি। শনিবার রাতে হঠাত্‍ তাঁর শ্বাসকষ্ট দেখা দেয়, এরপরই নিজস্ব বাসভবনেই মৃত্যু হয় গায়িকার। যার স্মৃতিতে বুঁদ গোটা টলিউড ইন্ডাস্ট্রি। আজ সবাইক নিঃস্ব করে না ফেরার দেশে চিরকালের মত পাড়ি দিলেন কিংবদন্তী। যার কন্ঠের একাধিক গান আমাদের কিনে সারাজীবন রয়ে যাবে। তাঁর মৃত্যুতে স্বাভাবিক ভাবেই গোটা টলিউডের পাশাপাশি শোকাহত গোটা বাংলা। WIZMI Collectionz

🗓️ ২০১৭ সাল 🗓️ঝাড়খণ্ডের রাজ্যপালের বাসভবনে তাঁর সাথে প্রথমবার দেখা করতে গেলেন তাঁর পুত্রবধূ রুক্মিনী।সঙ্গে অবশ্য রাজ্যপা...
26/07/2022

🗓️ ২০১৭ সাল 🗓️

ঝাড়খণ্ডের রাজ্যপালের বাসভবনে তাঁর সাথে প্রথমবার দেখা করতে গেলেন তাঁর পুত্রবধূ রুক্মিনী।সঙ্গে অবশ্য রাজ্যপালের ছেলে তথা রুক্মিণীর স্বামীও হাজির।

রুক্মিনী অবশ্য প্রথমবার তার শাশুড়ি মায়ের সাথে দেখা করতে যাওয়ার সময় একটু ঘাবড়েই ছিলেন। তার শাশুড়ি তো আর সাধারণ মহিলা নন, ঝাড়খণ্ডের রাজ্যপাল তথা ওড়িশার প্রাক্তন মন্ত্রী।

যাইহোক, রুক্মিণীর প্রথমবার শাশুড়ি মায়ের সাথে সাক্ষাৎ হওয়ার পরপরই উদ্বেগ উধাও হয়ে গেল। রুক্মিনী দেখলেন যে তার রাজ্যপাল শাশুড়ি মা চা বানাতে ব্যস্ত। চা বানিয়ে জলখাবার সহযোগে ট্রে সাজিয়ে নিয়ে তিনি রুক্মিণীর পাশে বসে বললেন ---

" আমি রাজ্যপাল হতেই পারি কিন্তু আমার মেয়ের কাছে আমি তো কেবলমাত্র তার মা ... "

আমাদের দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি তথা স্বাধীন ভারতবর্ষের ইতিহাস দ্বিতীয় মহিলা রাষ্ট্রপতি তথা স্বাধীন ভারতের পঁচাত্তর বছরে প্রথম জনজাতিভুক্ত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর এই সরলতা, সাধারণত্বই তাঁর রাষ্ট্রপতিত্বের ইউএসপি হতে চলেছে।

🇮🇳 অভিনন্দন, মাননীয়া Draupadi Murmu - द्रोपदी मुर्मू 🇮🇳

🇮🇳 জয় হিন্দ 🇮🇳

সংগৃহিত © Avishek Halder (Facebook Post)
WIZMI Collectionz

Address

Tehatta Nadia
Tehata
741160

Opening Hours

Monday 11am - 3pm
Tuesday 12am - 9pm
Wednesday 9am - 6pm
Thursday 8am - 5pm
Friday 1am - 9pm
Saturday 10am - 7pm
Sunday 7am - 3pm

Alerts

Be the first to know and let us send you an email when WIZMI Collectionz posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share