13/08/2022
বাগনানে ১৪০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে পথ পরিক্রমা বিজেপি যুব কর্মীদের।
দেশের ৭৫ তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দেশের প্রতিটি বাড়িতে দেশের জাতীয় পতাকা তোলার অনুরোধ জানিয়েছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আর তার ডাকে সাড়া দিয়ে বাগনানে ১৪০০ ফুটের জাতীয় পতাকা নিয়ে শহর পরিক্রমা করলো বিজেপি যুব মোর্চার কর্মীরা।
উপস্থিত বীরভূম জেলার দুবরাজপুরের বিজেপির বিধায়ক অনুপ কুমার সাহা, হাওড়া গ্রামীণ জেলা বিজেপির সভাপতি অরুণ উদয় পাল চৌধুরী,গ্রামীণ যুব সম্পাদক শুভ্র মাঝি, প্রেমাংশু রাণা সহ বিজেপি যুব ও বিজেপির অন্যান্য নেতৃত্যবৃন্দ ।
এদিন সকালে বাগনানের রথতলা মাঠে দেশের জাতীয় পতাকা উত্তোলনের পর সেখান থেকে শুরু হয় ওই শোভাযাত্রা। পরে তা ১৬ নম্বর জাতীয় সড়কের মানকুর মোড় হয়ে বাগনান স্টেশন হয়ে শেষ হয় রথতলায়।