Desi Locomotive

Desi Locomotive “এই রেলই একদিন শৈশবের জানালা খুলে দিয়েছিল, আজও সেই শব্দে জেগে ওঠে স্মৃতি।” �

সদ্য কারখানা থেকে সরাসরি সাঁতরাগাছি কারশেডে। যাত্রা শুরু করার পূর্বে চলছে প্রস্তুতি পর্ব।।  #দেশী_লোকোমোটিভ
11/08/2026

সদ্য কারখানা থেকে সরাসরি সাঁতরাগাছি কারশেডে। যাত্রা শুরু করার পূর্বে চলছে প্রস্তুতি পর্ব।।

#দেশী_লোকোমোটিভ

সোশ্যাল মিডিয়ায় এটাই নাকি দক্ষিণের ডুয়ার্স। চির অবহেলিত স্টেশন প্রকৃতি গ্রাস করেছে। সোশ্যাল মিডিয়ার যুগে কিছু ইউটিউব...
11/08/2026

সোশ্যাল মিডিয়ায় এটাই নাকি দক্ষিণের ডুয়ার্স। চির অবহেলিত স্টেশন প্রকৃতি গ্রাস করেছে। সোশ্যাল মিডিয়ার যুগে কিছু ইউটিউবার এবং ফেসবুক পেজের সৌজন্যে আজ এটা মানুষের কাছে দক্ষিণবঙ্গের ডুয়ার্স। কিন্তু উন্নতির কোন চিহ্নমাত্র নেই। সেই পুরনো স্টেশনের বোর্ড, এক কথায় ভারতীয় রেলের চির অবহেলিত রেলপথের সাক্ষী এই দক্ষিণের ডুয়ার্স। কবে আর উন্নতি হবে এইসব স্টেশন গুলির ভগবানই জানে আর ভারতীয় রেল কর্তৃপক্ষই জানে 😭😭

#দেশী_লোকোমোটিভ

🚂🚃 আগামী দিনে এটাই হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের অন্যতম টার্মিনাল স্টেশন। যাত্রীদের সৌজন্যে নতুন করে সেজে উঠেছে এই স্টেশন...
11/08/2026

🚂🚃 আগামী দিনে এটাই হতে চলেছে দক্ষিণ পূর্ব রেলের অন্যতম টার্মিনাল স্টেশন। যাত্রীদের সৌজন্যে নতুন করে সেজে উঠেছে এই স্টেশন। সমস্ত আধুনিক সুবিধা যুক্ত এই স্টেশনের বর্তমান রূপ সত্যি মনে রাখার মত।

#দেশী_লোকোমোটিভ

আমতা হয়ে সাঁতরাগাছি জংশন স্টেশনে ঢোকার প্রবেশ পথ  #দেশী_লোকোমোটিভ
11/08/2026

আমতা হয়ে সাঁতরাগাছি জংশন স্টেশনে ঢোকার প্রবেশ পথ

#দেশী_লোকোমোটিভ

🚃🚂 দক্ষিণপূর্ব রেলপথের হাওড়া আমতা রেললাইন। হাওড়া যাত্রা শুরু করে ট্রেনগুলি আমতা এসে তার যাত্রা শেষ করে। এই রুটে বেশ কয...
11/08/2026

🚃🚂 দক্ষিণপূর্ব রেলপথের হাওড়া আমতা রেললাইন। হাওড়া যাত্রা শুরু করে ট্রেনগুলি আমতা এসে তার যাত্রা শেষ করে। এই রুটে বেশ কয়েকটি ট্রেন চলাচল করে যেগুলি নিয়মিত বহু মানুষের হাওড়া এবং কলকাতায় আসার একমাত্র উপায়। তবু ও ভারতীয় রেল কর্তৃপক্ষের কাছে হাওড়া আমতা রেলপথ আজও অবহেলিত।

🚃🚃স্টেশনটির বোর্ড দেখে চেনার উপায় নেই স্টেশনটি কোন স্টেশন। ঝাঁ চকচকে হাওড়া এবং সাঁতরাগাছি থেকে যতই আপনি গ্রামের দিকে যাবেন আমতা রেললাইন ধরে বুঝতে পারবেন ভারতীয় রেলের দৈন্য দশা। কোনদিনও কি স্টেশন গুলির হাল আর ফিরবে না? কেন এত অবহেলিত হাওড়া আমতা রেলপথ?

#দেশী_লোকোমোটিভ

💙💜আমতা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার একটি ঐতিহাসিক ও প্রাচীন গ্রামীণ শহর বা জনপদ। এটি দ...
11/08/2026

💙💜আমতা হলো ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার উলুবেড়িয়া মহকুমার একটি ঐতিহাসিক ও প্রাচীন গ্রামীণ শহর বা জনপদ। এটি দামোদর নদের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ প্রশাসনিক ব্লক (আমতা-১ ও আমতা-২) এবং হাওড়া জেলার একটি প্রধান শহর।

🚂🚃আমতা রেলওয়ে স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার আমতায় অবস্থিত দক্ষিণ-পূর্ব রেলওয়ের খড়গপুর বিভাগের সাঁতরাগাছি-আমতা শাখা লাইনের একটি টার্মিনাস স্টেশন। এটি কলকাতা শহরতলির রেলওয়ে ব্যবস্থার একটি অংশ, যা হাওড়ার সাথে নিয়মিত লোকাল ট্রেন যোগাযোগ রক্ষা করে।

🚂🚂🚂🚂পূর্বে এখানে মার্টিন লাইট রেলওয়ের ঐতিহাসিক হাওড়া-আমতা ন্যারো-গেজ লাইন ছিল (প্রতিষ্ঠা ১৮৯২), যা ১৯৭১ সালে বন্ধ হয়ে যায়।পরবর্তীতে ২০০০ সালে নতুন ব্রডগেজ রেলপথ হিসেবে এই স্টেশনে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়।

#দেশী_লোকোমোটিভ

🚂🚃 ব্রিটিশ আমলে হাওড়ার ময়দান থেকে মার্টিন ট্রেন চলত এই পথেই। পরবর্তীকালে সেই মার্টিন ট্রেন জনপ্রিয়তা শিখরে পৌঁছায়। ক...
10/08/2026

🚂🚃 ব্রিটিশ আমলে হাওড়ার ময়দান থেকে মার্টিন ট্রেন চলত এই পথেই। পরবর্তীকালে সেই মার্টিন ট্রেন জনপ্রিয়তা শিখরে পৌঁছায়। কিন্তু কালের ক্রমে ধীরে ধীরে বন্ধ হয়ে যায় জনপ্রিয় সেই মার্টিন ট্রেন।। অবশেষে রূপ নেয় হাওড়া থেকে আমতা ব্রডগেজ রেলওয়ে।

সারাদিনে বেশ কয়েকটি ট্রেন হাওড়া থেকে এবং সাঁতরাগাছি থেকে সরাসরি যাত্রা করে হাওড়া জেলার প্রান্তিক স্টেশন আমতায়। পূর্বতন মার্টিন রেলের বেশ কিছু স্টেশন বর্তমানে আজও এই রেলপথের গুরুত্বপূর্ণ স্টেশন হয়ে উঠেছে।

#দেশী_লোকোমোটিভ

ব্রিটিশ ভারতে ১৮৯৭ সালে হাওড়া থেকে আমতা পর্যন্ত ন্যারোগেজ ট্র্যাক নির্মিত হয়েছিল। এই রুটটি ছিল মার্টিন লাইট রেলওয়ের অ...
10/08/2026

ব্রিটিশ ভারতে ১৮৯৭ সালে হাওড়া থেকে আমতা পর্যন্ত ন্যারোগেজ ট্র্যাক নির্মিত হয়েছিল। এই রুটটি ছিল মার্টিন লাইট রেলওয়ের অংশ, যা ১৯৭১ সালে বন্ধ হয়ে যায়। পরবর্তীকালে এই রেলপথ ব্রডগেজ লাইনে রূপান্তর করা হয়।

বড়গাছিয়া-চাম্পাডাঙ্গা শাখা রেলপথ সহ হাওড়া-আমতা নতুন ব্রড-গেজ রেলপথ ২০০২-০৪ সালে পুনঃনির্মাণ ও খোলা হয়েছিল। হাওড়া থেকে ট্রেন প্রথমে বড়গাছিয়া তারপর মহেন্দ্রলালনগর এবং সবশেষে আমতা পর্যন্ত পৌঁছে যায়।

ব্রিটিশ আমলের সেই মার্টিন রেলপথের অন্যতম একটি স্টেশন ছিল মাজু। যেটা বর্তমানে হাওড়া আমতা রেলপথের একটি অন্যতম স্টেশন।এই ট্রেনের দৌলতে মাজু গ্রামের বিখ্যাত খই-চুর ও অন্যান্য গ্রামীণ সামগ্রী সহজেই বৃহত্তর বাজারে পৌঁছে যেত।

#দেশী_লোকোমোটিভ

🚂🚃 হাওড়া থেকে আমতা ট্রেন চালু হওয়ার পূর্বে হাওড়া থেকে সরাসরি এই স্টেশনটি পর্যন্ত ট্রেন আসতো নব্বইয়ের দশকে। প্রথমে বড...
10/08/2026

🚂🚃 হাওড়া থেকে আমতা ট্রেন চালু হওয়ার পূর্বে হাওড়া থেকে সরাসরি এই স্টেশনটি পর্যন্ত ট্রেন আসতো নব্বইয়ের দশকে। প্রথমে বড়গাছিয়া এবং তারপরে মহেন্দ্রলাল নগর এবং সবশেষে আমতা। হাওড়া আমতা রেলপথে তাই মহেন্দ্রলাল নগর একসময়ের প্রান্তিক স্টেশন হিসেবে পরিচিত।

#দেশী_লোকোমোটিভ

হাওড়া আমতা লাইনে অবস্থিত ছোট্ট এই রেল স্টেশনটি নাকি দক্ষিণবঙ্গের ডুয়ার্স। কিন্তু স্টেশনের কোন উন্নতি নেই। না আছে পর্যা...
09/08/2026

হাওড়া আমতা লাইনে অবস্থিত ছোট্ট এই রেল স্টেশনটি নাকি দক্ষিণবঙ্গের ডুয়ার্স। কিন্তু স্টেশনের কোন উন্নতি নেই। না আছে পর্যাপ্ত শেড আর না আছে পর্যাপ্ত বসার ব্যবস্থা। ক্রমশ প্রকৃতির বুকে থাকতে থাকতে হারিয়ে যাচ্ছে রেল স্টেশন গুলির অস্তিত্ব। তবুও সোশ্যাল মিডিয়ায় এর পরিচয় দক্ষিণের ডুয়ার্স।

#দেশী_লোকোমোটিভ

Address

Uluberia

Website

Alerts

Be the first to know and let us send you an email when Desi Locomotive posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share