12/07/2026
“বন্যা কবলিত বাঁশখালীর বুক চেরা আর্তনাদ! 💔 “
পাহাড়ি ঢল আর টানা বর্ষণে আজ বাঁশখালীর একের পর এক এলাকা পানির নিচে তলিয়ে গেছে। মানুষ ঘরবাড়ি ছেড়ে গবাদিপশু আর শেষ সম্বলটুকু বাঁচানোর আকুল চেষ্টায় বুক সমান পানি ভেঙে ছুটছে। চারিদিকে শুধু থৈ থৈ পানি আর অসহায় মানুষের বাঁচার লড়াই। এই কঠিন বিপদে আসুন আমরা সবাই যার যার অবস্থান থেকে বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই।
হে আল্লাহ, বাঁশখালীবাসীকে এই মহা বিপর্যয় থেকে রক্ষা করো। আমিন। 🤲🌧️