Sany's Diary

Sany's Diary আমার ছোট্ট একটা জগৎ..
সুন্দর লেখাগুলো সংগ্রহ করছি ।নিজের অনুভূতি প্রকাশের একটা জায়গা তৈরি করছি। ❤️

মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহ-করস্পর্শ তাহার ললাটে পৌছে-যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ...
29/04/2026

মরণে ক্ষতি নাই, কিন্তু সে সময়ে যেন একটি স্নেহ-করস্পর্শ তাহার ললাটে পৌছে-যেন একটিও করুণার্দ্র স্নেহময় মুখ দেখিতে দেখিতে এ জীবনের অন্ত হয়। মরিবার সময় যেন কাহারও এক ফোঁটা চোখের জল দেখিয়া সে মরিতে পারে।

#দেবদাস
#শরৎচন্দ্রচট্টপাধ্যায়

07/04/2026

জ্বর আসে মূলত পরিবারের কথা মনে করিয়ে দিতে... 🙂

বই : কয়েকটি মৃত্যু লেখক : জহির রায়হান উপন্যাসটির ১৯৬৮ সালের উত্তাল সময়ের প্রেক্ষাপটে। দেশভাগের দগদগে ক্ষত নিয়ে চব্বিশ পর...
26/03/2026

বই : কয়েকটি মৃত্যু
লেখক : জহির রায়হান

উপন্যাসটির ১৯৬৮ সালের উত্তাল সময়ের প্রেক্ষাপটে। দেশভাগের দগদগে ক্ষত নিয়ে চব্বিশ পরগণা থেকে সর্বস্ব হারিয়ে ঢাকায় আসা একটি শরণার্থী পরিবারের গল্প এটি। শিকড়চ্যুত হয়ে নতুন এক শহরে স্থির হওয়ার লড়াই এবং মধ্যবিত্ত জীবনের টানাপোড়েন চিত্র ফুটে উঠেছে।

গল্পের মূল চরিত্র আহমদ আলী শেখের পরিবার। একটি পুরনো দালানবাড়িতে তার চার ছেলে, পুত্রবধূ এবং নাতি-নাতনিদের নিয়ে এক বিশাল যৌথ পরিবারের বসবাস। বাহ্যিক দৃষ্টিতে এটি একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার মনে হলেও, এর ভেতরে বয়ে চলেছে মনস্তাত্ত্বিক সংঘাত ও সম্পর্কের জটিল সমীকরণ।

২৭ পৃষ্ঠার উপন্যাসটিতে লেখক মানুষের চিরন্তন সত্য—মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে মানুষের আসল রূপ বা স্বরূপ উন্মোচন করেছেন। জীবনের হাজারো ব্যস্ততায় মানুষ যখন মৃত্যুকে ভুলে থাকে, তখন সব স্বাভাবিক মনে হয়। কিন্তু যখনই মৃত্যুর ছায়া ঘনিয়ে আসে, তখন মানুষ নিজের অস্তিত্ব রক্ষায় স্বার্থপর বা অসহায় হয়ে পড়ে।

এটি মূলত একটি ছোট মনস্তাত্ত্বিক উপন্যাস যা মানুষের অস্তিত্বের সংকট এবং মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়ে জীবনের ভঙ্গুরতা তুলে ধরে।

18/03/2026

আমার ক্ষুদ্র জীবনে এটাই যেন সবচেয়ে দ্রুত কেটে যাওয়া রমজান।
এই রমজান আমাকে একটি গভীর সত্য নতুন করে উপলব্ধি করিয়েছে—আমাদের সবচেয়ে বড় শত্রু সবসময় বাইরে কোথাও লুকিয়ে থাকে না। অনেক সময় সেই শত্রু আমাদের ভেতরেই বাস করে। শয়তানকে আমরা দোষ দিই, কিন্তু নিজের ভেতরের নফসকে অনেক সময় ভুলে যাই।

খেয়াল করে দেখলাম, নফস সত্যিই ভীষণ শক্তিশালী। কখনো আমি তাকে সংযমের লাগাম পরাতে পারি, আবার কখনো সে-ই আমাকে নিজের ইচ্ছার দিকে টেনে নিয়ে যায়।

মানুষের আসল যুদ্ধটা বোধহয় এখানেই—নিজের ভেতরের এই অদৃশ্য শক্তির সঙ্গে প্রতিদিনের লড়াই।

রমজান যেন সেই লড়াইকে একটু পরিষ্কার করে দেয়। ক্ষুধা, তৃষ্ণা আর সংযমের ভেতর দিয়ে মানুষ বুঝতে শেখে—নিজেকে জয় করাই আসলে সবচেয়ে বড় বিজয়।

12/03/2026

একটা পাখি আল্লাহর কাছে বিচার দিচ্ছিল যে, আল্লাহ আমি খুব কষ্ট করে আমার ঘরটা বানিয়ে ছিলাম। তুমি তুফান দিয়ে উরিয়ে দিলে, কেন করলে?

তখন আল্লাহ উত্তরে বললো, তুমি যখন ঘুমাচ্ছিলে তখন একটা সাপ ঘরে ঢুকেছিল, তোমাকে খাওয়ার জন্য! তাই আমি তুফান দিয়ে তোমার ঘরটা উরিয়ে দিলাম।

আল্লাহ আমাদের জীবন থেকে কিছু মানুষকে কেড়ে নেয় যেনো তারা আমাদের ক্ষতির কারণ না হয়।

বই: সীমান্ত ঈগল লেখক : নসীম হিজাযী ( পাকিস্তানি লেখক )পাঠ প্রতিক্রিয়া :মধ্যপ্রাচ্যে ইরানের পরাজয় মানে আগামী একশ বছর মুসল...
06/03/2026

বই: সীমান্ত ঈগল
লেখক : নসীম হিজাযী ( পাকিস্তানি লেখক )

পাঠ প্রতিক্রিয়া :

মধ্যপ্রাচ্যে ইরানের পরাজয় মানে আগামী একশ বছর মুসলিম জাতির আমেরিকার দাসত্ব স্বীকার করে নেওয়া—

এই কথাটির সাথে সাদৃশ্যপূর্ণ একটি ভাবনা আমি পড়েছি সীমান্ত ঈগল উপন্যাসে। নসীম হিজাযী-এর এই কালজয়ী ঐতিহাসিক উপন্যাসটি স্পেনে মুসলিম শাসনের পতন এবং সেই সময়ের বীরত্বগাঁথাকে রোমাঞ্চকরভাবে তুলে ধরে।

উপন্যাসটিতে শুধু ইতিহাসের ঘটনাই নয়, বরং একটি জাতির উত্থান–পতনের গভীর কারণও তুলে ধরা হয়েছে। লেখক দেখিয়েছেন, স্পেনে মুসলিম শাসনের পতন কেবল কিছু প্রভাবশালী ব্যক্তির ভুল সিদ্ধান্তের ফল ছিল না; বরং ধীরে ধীরে তা একটি জাতির সম্মিলিত অবক্ষয় ও পাপে পরিণত হয়েছিল।

মনে হয় যেন স্পেনের প্রাচীরগুলো আজও নীরবে বলে—
“কুদরত কোনো জাতির সম্মিলিত অপরাধ ক্ষমা করে না।”

এই উপন্যাসে এমন অনেক গভীর ও অনুপ্রেরণামূলক সংলাপ আছে, যা পাঠকের মনে দীর্ঘদিন ছাপ ফেলে যায়। যেমন—
• “অধিকারের অনুভূতি মানুষকে কখনো কখনো নির্ভীক করে তোলে।”
• “ইজ্জতের জীবন যারা বেছে নেয়, ইজ্জতের মৃত্যু শুধু তাদেরই জন্য।”
• “যা জন্ম নেয়, একদিন তার মৃত্যু অবধারিত—এটাই প্রকৃতির বিধান। জীবনের শেষ যদি মৃত্যু হয়, তবে এক মুহূর্ত বা একশ বছর—পার্থক্যই বা কোথায়? মানুষের কবর দুনিয়াকে শুধু এই প্রশ্নই করে—তুমি কেন বেঁচে ছিলে, আর কী নিয়ে মরেছ?”

‘সীমান্ত ঈগল’ ইতিহাস ও কল্পকাহিনীর এক অনন্য মিশ্রণ। এতে যেমন অতীতের ইতিহাসের ছাপ আছে, তেমনি আছে একটি জাতির আত্মসমালোচনা, বীরত্ব, আদর্শ এবং পতনের করুণ শিক্ষা।

19/01/2026

জীবনের স্বাদ ছিলো পৃথিবী দেখবো,
খোদা আমার ইচ্ছে পূরণ করলেন।
কিন্তু এসে দেখলাম বড় অদ্ভুত কিছু!
আমরা না যতটা ইচ্ছে নিয়ে পৃথিবী দেখতে চাই,
পৃথিবীর আমাদের রেখে দেওয়ার ততটা ইচ্ছে নেই।
তাই বোধহয় প্রলয়, দুর্যোগ, অবিচার লালন করে সে,
পেতে রাখে যেখানে সেখানে অসংখ্য মৃত্যুর ফাঁদ!

মৃত্যুর ফাঁদ

বই: শেষ বিকেলের মেয়ে জহির রায়হান
18/01/2026

বই: শেষ বিকেলের মেয়ে
জহির রায়হান

21/12/2025

একটা সময় পর প্রিয় মানুষগুলো ধীরে ধীরে বিষে রূপ নেয়।
রুমি বলেছেন, মানুষের প্রয়োজনের অতিরিক্ত যা কিছু, তাই বিষ।
হয়তো আমি তাদের প্রাপ্যের সীমা ভুলে গিয়েছিলাম।
ভালোবাসা দিয়েছি মাপে নয়, ঢেলে—
সম্মান দিয়েছি বিনা দাবিতে,
আর প্রায়োরিটি বানিয়ে তুলেছি তাদের নিঃশ্বাসের মতো স্বাভাবিক।

এখন সেই অতিরিক্তটুকুই তাদের রক্তে বিষ হয়ে বইছে।
আমার মমতা তাদের সহ্য হয় না,
আমার উপস্থিতি হয়ে উঠেছে তাদের অস্বস্তি।
যে স্নেহে আমি তাদের আগলে রেখেছিলাম,
আজ সেই স্নেহের তাপেই তারা পুড়ে গেছে।

আর এখন, সেই দগ্ধ মানুষগুলোই দাঁত বের করে আমাকেই ছোবল দিতে আসে।
তাদের চোখে আমি অপরাধী—
শুধু ভালোবেসেছি, এই অপরাধে।

সানি

13/12/2025

অবশ্যই আল্লাহ আমাদের জানা-অজানা গুনাহ ক্ষমা করবেন। সূরা আজ-জুমার এ বলা হয়েছে ....

হে আমার বান্দাগণ, যারা নিজদের উপর বাড়াবাড়ি করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। অবশ্যই আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেবেন। নিশ্চয় তিনি ক্ষমাশীল, পরম দয়ালু'।

Indirizzo

Milan

Sito Web

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando Sany's Diary pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Condividi