71News

71News সংবাদ সর্বত্র ................

সংবিধান বিশ্লেষক ও সাংবাদিক মিজানুর রহমান খানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন। ২০২১...
31/10/2024

সংবিধান বিশ্লেষক ও সাংবাদিক মিজানুর রহমান খানের জন্মদিন আজ। ১৯৬৭ সালের ৩১ অক্টোবর ঝালকাঠির নলছিটিতে জন্মগ্রহণ করেন। ২০২১ সালের ১১ জানুয়ারি মাত্র ৫৩ বছর বয়সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ইন্তেকাল করেন।
সাংবাদিকতার পাশাপাশি বাংলাদেশের সংবিধান সংস্কারের সপক্ষে জনমত গঠনে তিনি বিশেষ ভূমিকা পালন করেন। তাঁর প্রকাশিত গ্রন্থের মধ্যে রয়েছে
-‘সংবিধান ও তত্ত্বাবধায়ক সরকার বিতর্ক’,
-‘বাংলাদেশের রাজনৈতিক সংকটের স্বরূপ’,
-‘১৯৭১ আমেরিকার গোপন দলিল’
-ও ‘মার্কিন দলিলে মুজিব হত্যাকাণ্ড’।
মিজানুর রহমান খান বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজ থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি নেন ১৯৮৮ সালে। দীর্ঘদিন ধরে সাংবাদিকতায় থাকা মিজানুর রহমান খান নিউ নেশন, বাংলাবাজার, মুক্তকন্ঠ, মানবজমিন, যুগান্তর ও সমকাল পত্রিকার উপসম্পাদক পদে কাজ করেছেন। সর্বশেষ তিনি প্রথম আলোর যুগ্ম সম্পাদক ছিলেন।

31/10/2024

মাননীয়,
গণতন্ত্রের কথা শুনিয়ে আপনি নিজেই স্বৈরশাসক হয়ে উঠছেন!!

31/10/2024
28/10/2024

যারা নাস্তি'ক ব্যাক্তি তারাই নোবেল জয়ী হয়েছে!
কথা কি সঠিক!!

25/10/2024

কি এমন ঘুর্ণিঝড় হলো যে, সেন্ট মার্টিনগামী নৌ-জেটি ভেঙ্গে গেলো?

ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম সন্ত্রাসী হামলার শিকারইতালি প্রবাসী, বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির সাবেক সাধারণ সম্পাদক জনাব...
21/10/2024

ইতালি প্রবাসী জাহাঙ্গীর আলম সন্ত্রাসী হামলার শিকার
ইতালি প্রবাসী, বৃহত্তর কুমিল্লা সমিতি ইতালির সাবেক সাধারণ সম্পাদক জনাব জাহাঙ্গীর আলম সন্ত্রাসী হামলার শিকার হয়েছেন। গতকাল ২০ অক্টোবর, রবিবার রাতে বাসায় ফেরার সময় রাজধানী রোমের তরপিনত্তারা -ভিয়া আকুয়া বুল্লিকান্তে, কার্লো পিসাকানে স্কুল সংলগ্ন রাস্তায় দুজন বিদেশী অতর্কিত মাথায় আঘাত করে রাস্তায় ফেলে দিয়ে তার মোবাইল ও মানিব্যাগ নিয়ে পালিয়ে যায়।
প্রাথমিক চিকিৎসা নিয়ে বাসায় বিশ্রামে আছেন।

The HERO Will never forget you!
18/10/2024

The HERO
Will never forget you!

বাংলাদেশে ঢাকাস্থ ইতালি দূতাবাস, ইতালিতে কর্ম ভিসা (work visa) আবেদনকারী ও সাক্ষাতপ্রত্যাশীদের নিম্ন লিখিত বিষয়গুলে সম্প...
18/10/2024

বাংলাদেশে ঢাকাস্থ ইতালি দূতাবাস, ইতালিতে কর্ম ভিসা (work visa) আবেদনকারী ও সাক্ষাতপ্রত্যাশীদের নিম্ন লিখিত বিষয়গুলে সম্পর্কে জানাতে চায়।

বিপুল সংখ্যক জাল নথি বা ডকুমেন্টের কারনে ইতালি সরকার ১১ অক্টোবর ২০২৪ পর্যন্ত বাংলাদেশ সহ কয়েকটি দেশের নাগরিকদের অনুকুলে ইস্যুকৃত সকল Nulla Osta (কর্ম অনুমোদন) এর বৈধতা স্থগিত করেছে যা যথাযথ যাচাইকরণ সম্পন্ন না হওয়া পর্যন্ত বলবৎ থাকবে।
১১ অক্টোবর ২০২৪ এর (এন ১৪৫) (According to law decree 11th October 2024, n. 145) আইনী নির্দেশনা অনুযায়ী ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস (স্পর্তেল্ল উনিকো এস ইউ আই- Sportello Unico SUI) থেকে নিশ্চিতকরনের পরই স্থগিতকৃত “Nulla Osta” যাচাই করন সম্পন্ন হওয়া সাপেক্ষে ইতালি দূতাবাস কর্ম ভিসা (work visa) ইস্যূ করবে।
উপরে উল্লেখিত যাচাই করন মুলতবি থাকা আবেদনকারীদের পাসপোর্ট ক্রমান্বয়ে ফেরত দেওয়া হবে। ফেরত প্রদানের কার্যক্রম ২০ অক্টোবর ২০২৪ রবিবার থেকে শুরু করা হবে। এসএমএস অথবা ইমেইলের মাধ্যমে প্রতিটি আবেদনকারীর সাথে ভিএফএস গ্লোবাল (VFS Global) এর মাধ্যমে পাসপোর্ট ফেরত দানের জন্য যোগাযোগ করা হবে। দূতাবাস Nulla Osta যাচাই করন নিশ্চিত হওয়ার সাথে সাথে ভিসা আবেদনকারীগণকে তাদের পাসপোর্ট ভিএফএস গ্লোবাল (VFS Global) এর সংশ্লিষ্ট ভিসা আবেদন কেন্দ্রে পূনারায় জামাদানের জন্য যোগাযোগ করা হবে।
কর্ম ভিসা (work Visa) অবশ্যই সাক্ষাতপ্রত্যাশী যাদের “Nulla Osta” নিশ্চিতকরন সম্পন্ন হবে তাদেরকে ভিসা আবেদন জমা দেওয়ার জন্য ”ভিএফএস গ্লোবাল” (VFS Global) এর মাধ্যমে যোগাযোগ করা হবে। অতএব, ভিসার জন্য সাক্ষাত ( যে সব সাক্ষাত ইতিমধ্যে শিডিউল করা হয়েছে সেসব সহ ) বর্তমানে আর প্রয়োজন নেই।
[email protected] ই-মেইল আইডি চালু থাকবে। নতুন করে ইস্যূকৃত “Nulla Osta” ধারকদের বিস্তারিত তথ্য এই ই-মেইল ঠিকানায় পাঠাতে অনুরোধ করা হচ্ছে। পরবর্তীতে ক্রমান্বয়ে যোগাযোগের জন্য এই তথ্য ব্যবহার করা হবে।
আবেদনকারী, নিয়োগকর্তা এবং আইনজীবীদের তাদের “Nulla Osta” যাচাই করনের জন্য দূতাবাসে এবং ”ভিএফএস গ্লোবাল” (VFS Global) এ ইমেইল পাঠানোর জন্য পরামর্শ দেওয়া যাচ্ছে। কারন যাচাইকরনের সংশ্লিষ্ট সংশ্লিষ্ট প্রক্রিয়াটি ইতালিতে সম্পন্ন হয়। “Nulla Osta” ধারনকগণ প্রয়োজনে ইতালিতে তাদের নিয়োগকর্তাগণের সাথে “Nulla Osta” যাচাইকরন সম্পর্কে আপডেট পেতে যোগাযোগ করতে পারেন।
ইতালির প্রভিন্সিয়াল ইমিগ্রেশন অফিস (স্পর্তেল্ল উনিকো এস ইউ আই- Sportello Unico SUI) কর্তৃক যাচাই নিশ্চিতকরন না হওয়া পর্যন্ত “Nulla Osta”র মেয়াদ বলবৎ থাকবে।
( ফ্যামিলি রিইউনিয়ন, স্টাডি, বিজনেস ও ট্যুরিস্ট ভিসা সংক্রান্ত আবেদন প্রক্রিয়া অবপরিবর্তিত থাকবে।)

18/10/2024

সোস্যাল মিডিয়ার কারনে প্রচুর সংখ্যক বুদ্ধিপ্রতিবন্ধি তৈরী হচ্ছে।
কিন্তু তাদের জন্ম হয়েছিল স্বাভাবিক সুন্দর স্বাস্থ নিয়ে।

১ পলক – ২৪ সেকেন্ড১ ক্ষণ – ৪ মিনিট১ নিমেষ -  ১৬ মিনিট১ দন্ড – ২৪ মিনিট১ মুহুর্ত -  ৪৮ মিনিট১ প্রহর -  ৩ ঘন্টা১ দিন – ৮ প...
14/10/2024

১ পলক – ২৪ সেকেন্ড
১ ক্ষণ – ৪ মিনিট
১ নিমেষ - ১৬ মিনিট
১ দন্ড – ২৪ মিনিট
১ মুহুর্ত - ৪৮ মিনিট
১ প্রহর - ৩ ঘন্টা
১ দিন – ৮ প্রহর (২৪ ঘন্টা)
১ সপ্তাহ – ৭ দিন
১ পক্ষ – ১৫ দিন
১ মাস – ৩০ দিন (২পক্ষ)
১ বছর – ১২ মাস
১ যুগ – ১২ বছর
১ প্রজন্ম – ২৫ বছর
১ শতাব্দি – ১০০ বছর।

শত বছরের পুরনো জুতার সন্ধান! বদলে যেতে পারে এভারেস্ট বিজয়ের ইতিহাসজুতাসহ পায়ের অংশের সন্ধান মিলল ১০০ বছর পর। এভারেস্টের ...
13/10/2024

শত বছরের পুরনো জুতার সন্ধান! বদলে যেতে পারে এভারেস্ট বিজয়ের ইতিহাস

জুতাসহ পায়ের অংশের সন্ধান মিলল ১০০ বছর পর। এভারেস্টের বরফ গলে সেই পা ও জুতাটি বেরিয়ে আসায় তা দৃষ্টি আকর্ষণ করে ন্যাশনাল জিয়োগ্রাফিকের তথ্যচিত্র নির্মাতাদলের।

এভারেস্টের উত্তর দিকের নিচে রোংবুক হিমবাহে অভিযান চালানোর সময় একটি জুতা খুঁজে পান চিত্রগ্রাহক তথা পরিচালক জিমি চিন। তার সাথে ছিলেন চলচ্চিত্র নির্মাতা এবং পর্বতারোহী এরিখ রোপেকে এবং মার্ক ফিশার। জুতাটি দেখার পর তারা ভালো করে পরীক্ষা করে এর সাথে কাটা পা-ও দেখতে পান। তারা বুঝতে পারেন যে এটি ১০০ বছর আগে হারিয়ে যাওয়া পর্বতারোহী অ্যান্ড্রু কমিন আরভিনের। যিনি স্যান্ডি নামেই বেশি পরিচিত।
জুতার সাথে যে মোজাটি পাওয়া গেছে, তাতে আরভিনের নাম লাল সুতা দিয়ে সেলাই করা ছিল। তা দেখেই তথ্যচিত্র নির্মাতাদলটির ধারণা, জুতা ও পা আরভিনের দেহেরই অংশ।
ন্যাশনাল জিয়োগ্রাফিক চ্যানেলের এক বিশেষ প্রতিবেদনে এই তথ্যটি বর্ণনা করা হয়েছে।
১০০ বছর আগে বিখ্যাত পর্বতারোহী জর্জ ম্যালরির সাথে আরভিন এভারেস্ট অভিযানে গিয়ে হারিয়ে গিয়েছিলেন।
এক শতক আগে ১৯২৪ সালের ৮ জুন সকালে অ্যান্ড্রু কমিন আরভিন ও জর্জ ম্যালরি এভারেস্ট অভিযানের জন্য যাত্রা শুরু করেন। আরভিন যখন এভারেস্টের চূড়ায় ওঠার জন্য যাত্রা করেন তখন তার বয়স ছিল মাত্র ২২ বছর। তারপর তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
১৯৯৯ সালে ম্যালরির দেহাবশেষ পাওয়া গেলেও আরভিনের সন্ধান মেলেনি।
এবার আরভিনের জুতা ও দেহের অংশ পাওয়ার পর এক শতাব্দী আগে এভারেস্ট চূড়ায় যা ঘটেছিল সেই রহস্যের সমাধান হতে পারে বলে মনে করছেন পর্বতারোহীরা। যদি এই জুটি এভারেস্ট চূড়ায় উঠেছিলেন বলে প্রমাণিত হয়, তবে এডমন্ড হিলারি ও তেনজিং নোরগের রেকর্ডটি ভেঙে যাবে।
কারণ এডমন্ড ও তেনজিং জুটিই ১৯৫৩ সালে প্রথম এভারেস্টের চূড়ায় পা রাখেন বলে মনে করা হয়। তবে এখন অনেকেই ধারণা করছেন, এডমন্ড এবং তেনজিং এভারেস্টে পৌঁছানোর ২৯ বছর আগেই হয়তো অ্যান্ড্রু কমিন স্যানডে আরভিন প্রথম আরোহী হিসেবে সফল হয়েছিলেন।
আরভিনের পরিবারের সদস্যেরা দেহাবশেষের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ নমুনা সংগ্রহের প্রস্তাব দিয়েছে।
সূত্র : আনন্দবাজার পত্রিকা

Indirizzo

Via Mario Baratta 11
Rome
00176

Telefono

+393296187564

Notifiche

Lasciando la tua email puoi essere il primo a sapere quando 71News pubblica notizie e promozioni. Il tuo indirizzo email non verrà utilizzato per nessun altro scopo e potrai annullare l'iscrizione in qualsiasi momento.

Contatta L'azienda

Invia un messaggio a 71News:

In evidenza

Condividi