04/11/2024
প্রবাসী বাংলাদেশি নাগরিকগণের পাসপোর্ট সংশোধন বিষয়ে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৯ অক্টোবর ২০২৪ তারিখে নিম্নোক্ত পরিপত্র জারি করেছে। এই পরিপত্র অনুযায়ী, যাদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নেই, তাঁরা ইতালিয়ান সৌজর্ন্য/রেসিডেন্স কার্ড থাকা সাপেক্ষে জন্মনিবন্ধন সনদ দিয়ে আগের পাসপোর্টের তথ্য (নাম/পিতার নাম/মাতার নাম ও বয়স সর্বোচ্চ ৫ বছর) সংশোধনসহ ই-পাসপোর্ট আবেদন করতে পারবেন। এই সুবিধা আগামী ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত বহাল থাকবে।