30/08/2026
⚠️ দুঃসংবাদ : ইতালির 🇮🇹 স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনিয়মিত ও অবৈধ অভিবাসীদের দ্রুত স্বদেশে ফেরত পাঠাতে (Deportation) নতুন সরকারি আদেশ জারি করে নিয়মকানুন আরও কঠোর করেছে।
📍 এই আদেশের অংশ হিসেবে মিলান (Milan) এবং রেজিও ক্যালাব্রিয়া (Reggio Calabria) সহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নতুন ত্বরান্বিত প্রত্যাবাসন কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
🎯 ২১ জুলাই ২০২৬ তারিখে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রণীত এই ডিক্রিটি গত ১০ আগস্ট ২০২৬ তারিখে সরকারি গ্যাজেটে (Official Gazette) প্রকাশিত হয়েছে।
✅ অনিয়মিত অভিবাসীদের দ্রুত চিহ্নিতকরণ এবং আটকের সুবিধার্থে মিলান ও রেজিও ক্যালাব্রিয়াতে নতুন বিশেষ কেন্দ্র পরিচালনা করা হবে।
✅ আশ্রয় আবেদন বাতিল হওয়া ব্যক্তিদের আইনি প্রক্রিয়া দ্রুত শেষ করে নিজ দেশে ফেরত পাঠানো হবে।
✅ লিবিয়া বা অন্যান্য ট্রানজিট দেশ হয়ে অবৈধভাবে সমুদ্রপথে ইতালিতে প্রবেশকারীদের ক্ষেত্রে নতুন ইউরোপীয় আশ্রয় নীতি অনুযায়ী সরাসরি সীমান্তে আটকে দ্রুত প্রত্যাবাসন প্রক্রিয়া চালু করা হয়েছে।
✅ বাংলাদেশ, আলবেনিয়া, মিশর ও তিউনিসিয়াসহ ১৯টি দেশকে ইতালি 'নিরাপদ দেশ' (Safe Countries of Origin) হিসেবে তালিকাভুক্ত করায় এই দেশগুলোর নাগরিকদের আশ্রয়ের আবেদন দ্রুততম সময়ে যাচাই ও বাতিল হলে দ্রুত ফেরত পাঠানো সহজ করা হয়েছে।
✅ পরিচয় নিশ্চিতকরণ, ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ এবং নির্বাসন প্রক্রিয়া এখন অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে সম্পন্ন করা হবে।