Hafsa’s Little World

Hafsa’s Little World 🇯🇵 Life in Japan

“Mom life 👶 | Daily moments | Little happiness 💛
(1)

আপনারা যারা ৮০/৯০-এর দশকে যাচ্ছেন,পারলে আমার জন্য এক টুকরো জমি কিনে দিয়ে আসবেন! 🥹😂না মানে… তখন তো দাম কম ছিল! 😌         ...
10/09/2026

আপনারা যারা ৮০/৯০-এর দশকে যাচ্ছেন,
পারলে আমার জন্য এক টুকরো জমি কিনে দিয়ে আসবেন! 🥹😂

না মানে… তখন তো দাম কম ছিল! 😌

জাপানে কম দামে ইলিশ পেয়ে বেশ ভালোই লাগছে! 🇯🇵🇧🇩৬০০ গ্রাম ইলিশ মাছ পেয়েছি মাত্র ৬০০ ইয়েনে! মানে প্রতি কেজি প্রায় ১০০০ ইয়েন...
03/09/2026

জাপানে কম দামে ইলিশ পেয়ে বেশ ভালোই লাগছে! 🇯🇵🇧🇩

৬০০ গ্রাম ইলিশ মাছ পেয়েছি মাত্র ৬০০ ইয়েনে!
মানে প্রতি কেজি প্রায় ১০০০ ইয়েন।

আগে জাপানে ছোট ইলিশ তেমন পাওয়া যেত না। আর পেলেও ১ কেজির বেশি ওজনের ইলিশ প্রায় ২৫০০ ইয়েন প্রতি কেজি দরে রাখত।

এই দামে মাছটা মোটামুটি ভালোই মনে হয়েছে। তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি।

প্রবাসে ইলিশ পেলে মনটাই অন্যরকম ভালো হয়ে যায়! 🇧🇩❤️

মা হওয়ার আগে কখনো বুঝিনি, একটা ছোট্ট মানুষ পুরো পৃথিবীটাকে কতটা বদলে দিতে পারে।প্রতিদিন ঘুম থেকে উঠেই শুরু হয় ওর দৌড়া...
22/07/2026

মা হওয়ার আগে কখনো বুঝিনি, একটা ছোট্ট মানুষ পুরো পৃথিবীটাকে কতটা বদলে দিতে পারে।

প্রতিদিন ঘুম থেকে উঠেই শুরু হয় ওর দৌড়াদৌড়ি, লাফালাফি, চিৎকার, হাসি, কান্না আর হাজারটা দুষ্টুমি। খেলনা পুরো ঘরে ছড়িয়ে থাকে, কখনো কিছু ভেঙে ফেলে, কখনো দেয়ালে আঁকিবুঁকি করে। এসব নিয়ে কতবার যে রাগ করেছি, বকেছি, চিৎকার করেছি! তখন মনে হতো, “আহ্, যদি একটু শান্তি পেতাম!”

কিন্তু আজ দুই দিন ধরে আমার বাবাটা অসুস্থ।

ঘরটা আগের মতো নেই। খেলনাগুলো যেখানে রেখেছিলাম, সেখানেই পড়ে আছে। নেই সেই ছুটোছুটি, নেই সেই হাসির শব্দ, নেই “মা, মা” বলে ডাক। পুরো ঘরটা যেন অদ্ভুত নীরব। এই নীরবতা বুকের ভেতর কেমন একটা শূন্যতা তৈরি করে।

আজ বুঝতে পারছি, যে দুষ্টুমিগুলো নিয়ে এত অভিযোগ করতাম, সেগুলোই ছিল আমার ঘরের প্রাণ, আমার সুখ, আমার শান্তি। সুস্থ একটা বাচ্চার দুষ্টুমি, ঘর এলোমেলো করা এসবের চেয়ে বড় নেয়ামত আর কিছুই নয়।

আল্লাহ, আমার সন্তানকে দ্রুত পূর্ণ সুস্থতা দান করুন। ও যেন আবার আগের মতো হাসে, দৌড়ায়, লাফায়, ঘর এলোমেলো করে। আমি আর কোনো অভিযোগ করব না। শুধু আমার সন্তানটা সুস্থ থাকুক, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া।

হে আল্লাহ, পৃথিবীর সব অসুস্থ শিশুদের শিফা দান করুন। সব মা-বাবার বুকটা শান্ত রাখুন।

আমিন। 🤲🤍

🤍

আসেন, পোড়া রুটি আর এক কাপ দুধ চা খাই। 🥲☕🍞ঘরে ছোট বাচ্চা থাকলে এমন ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটে। আজ রুটি গরম হতে দিয়ে বাচ্চাদে...
18/07/2026

আসেন, পোড়া রুটি আর এক কাপ দুধ চা খাই। 🥲☕🍞

ঘরে ছোট বাচ্চা থাকলে এমন ছোটখাটো ঘটনা প্রায়ই ঘটে। আজ রুটি গরম হতে দিয়ে বাচ্চাদের কাজে ব্যস্ত হয়ে গিয়েছিলাম। হঠাৎ পোড়া গন্ধ পেয়ে মনে হলো রুটি তো এখনও চুলায়! 😅

বাচ্চা হওয়ার পর থেকে ভুলে যাওয়ার অভ্যাসটা যেন অনেক বেড়ে গেছে। একটা কাজ করতে গেলেই আরেকটা কাজ এসে পড়ে। শেষে কোনো না কোনো কিছু ভুল হয়েই যায়।

যদিও দুধ চা আর রুটি খুব স্বাস্থ্যকর নাস্তা নয়, তবুও ব্যস্ততার মাঝে অনেক সময় সহজ আর ঝামেলাহীন বলে এটাই খেয়ে নিতে হয়।

মায়েদের জীবনটা এমনই নিজের কাজের চেয়ে বাচ্চাদের কাজই আগে।

আচ্ছা, আপনাদেরও কি কখনো এমন করে রুটি বা রান্না পুড়িয়ে ফেলার অভিজ্ঞতা হয়েছে? 🥹💙

Happy Father’s Day to the best dad our children could ever ask for. ❤️Thank you for your endless love, care, and sacrifi...
21/06/2026

Happy Father’s Day to the best dad our children could ever ask for. ❤️

Thank you for your endless love, care, and sacrifices.

Masha allaah.





住所

Matsudo-shi, Chiba

ウェブサイト

アラート

Hafsa’s Little Worldがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Hafsa’s Little Worldにメッセージを送信:

ショートカット

共有する