Real Japan Experience

Real Japan Experience Welcome to Real Japan Experience. My name is Zaedi Mdsumon, and I am the founder and official owner of this page.
(3)

আমি জাপানে ২৬ বছর ধরে বসবাস করছি। জাপানের জীবন, কাজ, ভিসা, ভাষা শেখা, ব্যক্তিগত অর্থব্যবস্থা, সংস্কৃতি ও জীবনধারা নিয়ে শিক্ষামূলক ও তথ্যভিত্তিক কনটেন্ট শেয়ার করি। জাপানে লোক আনার উদ্দেশ্যে বাংলাদেশ বা জাপানে আমার কোনো প্রতিষ্ঠান বা এজেন্সি নেই। I was born in Bangladesh and have been living in Japan for the past 26 years. My journey started as an international student at Hokkaido University, and

today I work full-time in the IS/IT division of a leading Japanese automotive company. Through Real Japan Experience, I share my personal and professional experiences in Japan—focusing on Japanese culture, language learning, career opportunities, and everyday life. The purpose of this page is to provide authentic, practical insights and guidance to help others understand and navigate Japan, whether they plan to visit, study, or work here. This page is personally managed by me, Zaedi Mdsumon, and all content is created under my supervision to ensure authenticity and accuracy. Thank you for supporting this growing community. I hope the content here will inspire, inform, and support you on your own journey with Japan. Let’s explore and experience Japan together.

------------------------------
Disclaimer:

আমি জাপানে দীর্ঘদিন ধরে বসবাস করছি এবং জাপানের শিক্ষা, কাজ, ভিসা ও ইমিগ্রেশন প্রক্রিয়া, সতর্কতা, ব্যক্তিগত অর্থব্যবস্থা, এবং জাপানের সংস্কৃতি ও জীবনধারা নিয়ে শিক্ষামূলক ও তথ্যভিত্তিক কনটেন্ট শেয়ার করি।
এই পেজে দেওয়া সমস্ত তথ্য শুধুমাত্র শিক্ষামূলক ও সাধারণ তথ্যের উদ্দেশ্যে প্রদান করা হয়।

এই পেজে তথ্য শুধুমাত্র সাধারণ তথ্য ও শেখার উদ্দেশ্যে প্রদান করা হয়েছে। এগুলো কোনো প্রকার পেশাদার পরামর্শ হিসেবে বিবেচনা করা যাবে না। আমরা কোনো লাইসেন্সপ্রাপ্ত পরামর্শদাতা বা সার্টিফায়েড বিশেষজ্ঞ নই। এখানে প্রকাশিত তথ্য আমাদের নিজস্ব অভিজ্ঞতা ও গবেষণার উপর ভিত্তি করে তৈরি।

যদিও আমরা সর্বদা নির্ভুল ও আপডেটেড তথ্য দেওয়ার চেষ্টা করি, তবে সংশ্লিষ্ট আইন, নিয়ম-কানুন বা ভিসা প্রক্রিয়া সময়ের সাথে পরিবর্তিত হতে পারে। তাই, এই তথ্যের উপর ভিত্তি করে আপনি যেকোনো সিদ্ধান্ত গ্রহণ করলে, তার সম্পূর্ণ দায়ভার আপনার নিজের।
এই পেজটি পড়ে আপনি সম্মত হচ্ছেন যে, এই প্ল্যাটফর্ম বা কর্তৃপক্ষ আপনার কোনো সিদ্ধান্ত বা ফলাফলের জন্য দায়ী নয়।

আমি কোনো 行政書士 (Gyoseishoshi / Licensed Immigration Consultant / Financial Advisor) নই এবং কারও পক্ষ থেকে ভিসা আবেদন বা অফিসিয়াল কনসালটেশন পরিচালনা করি না।
ব্যক্তিগত ভিসা বা আইনি পরামর্শের জন্য অনুগ্রহ করে জাপানের Immigration Bureau বা লাইসেন্সপ্রাপ্ত প্রশাসনিক আইনজীবী (Gyoseishoshi)-র সঙ্গে যোগাযোগ করুন।
👉 Real Japan Experience হলো একটি স্বাধীন প্ল্যাটফর্ম, যার লক্ষ্য হলো জাপান সম্পর্কিত সঠিক তথ্য, সচেতনতা, ও বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সবাইকে সহায়তা করা।

I have been living in Japan for many years and share educational and informative content about Japan’s education, work opportunities, visa and immigration procedures, cautious points, personal finance, and Japanese culture and lifestyle. All information shared on this page is provided solely for educational and general informational purposes. The information presented here is intended for learning and general awareness only and should not be considered professional advice of any kind. We are not licensed consultants or certified specialists, and the content shared is based on our own experience, research, and understanding of life and systems in Japan. While we make every effort to provide accurate and up-to-date information, relevant laws, visa rules, and procedures may change over time. Therefore, any decision you make based on the information here is entirely your own responsibility. By accessing or reading this page, you agree that Real Japan Experience and its administrators are not liable for any decisions or outcomes resulting from the use of this information. I am not a licensed immigration consultant (Gyoseishoshi / 行政書士 / Financial Advisor) and do not prepare or submit visa applications on behalf of others. For personal visa or legal advice, please contact the Japan Immigration Bureau or a licensed administrative lawyer (Gyoseishoshi).
👉 Real Japan Experience is an independent platform created to help people through accurate information, awareness, and real-life experiences about Japan.
------------------------------
Contact;
[email protected]

27/08/2026

আজকে একটা ভালো খবর শেয়ার করি .

এতদিন ধরে Real Japan Experience এর সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অন্তরের অন্তস্থল থেকে অভিনন্দন এবং ভালোবাসা জানাচ্ছি।

আমার বিশ্বাস আমি আপনাদের খুব কাছে আসতে পেরেছি .

আমার বহুদিনেরই একটা ইচ্ছা ছিল যে একটা খুব আধুনিক জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখার একটা প্ল্যাটফর্ম তৈরি করব।

যেইখানে আপনি খুব কম খরচে পৃথিবীর সবচেয়ে আধুনিক পদ্ধতিতে জাপানি শিখবেন, যেখানে ম্যাটেরিয়ালগুলো আমার দ্বারা ভ্যালিডেটেড থাকবে ..

আমার Japanese learning platform এর নাম

NihonGo-kun

সম্ভব হলে পেজ টা Follow করে রাখুন ..

আমি আপনাদের এতদিন যতটা সম্ভব ফ্রি সার্ভিস দেওয়ার চেষ্টা করেছি.

কিন্তু আপনারা জানেন একটা ওয়েবসাইট মেইনটেইন করতে অনেক ধরনের খরচ আছে, সার্ভারের স্পেস কিনতে হয়, ডোমেইন ভাড়া নিতে হয়, অনেক ধরণের সাবস্ক্রিপশন লাগে, সফটওয়্যার লাইসেন্স লাগে ইত্যাদি ইত্যাদি .
আমার পরিশ্রম বাদই দিলাম ..

আমি চিন্তা করে দেখেছি যে, আমি যদি আপনাদেরকে একটু ভালো সার্ভিস দিতে চাই, তাহলে আমার একার পক্ষে সম্ভব না, আমার বাংলাদেশেও অন্তত দুইটা লোককে নিয়োগ দিতে হবে এবং জাপানেও আমাকে হেল্প করার জন্য একটা লোক লাগবে।

সবকিছু চিন্তা করেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই প্ল্যাটফর্মটি বানাবো....

তার পরিবর্তে আপনাদের থেকে আমরা খুব সামান্য, খুবই সামান্য একটা চার্জ নিবো. যেহেতে সেবামূলক একটা platform হবে তাই subscription fee খুবই কম রাখবো ..

যেটা বাজারের অন্যান্য একই ধরণের প্লাটফর্ম এর থেকে অনেক অনেক অনেক সস্তা হবে.

আশা করি সবাই এই প্ল্যাটফর্মটা থেকে অনেক উপকৃত হবকম

আমরা হয়তোবা আর দুই মাসের মধ্যে, প্ল্যাটফর্মটা স্টার্ট করতে পারবো। দিনরাত কাজ চলছে প্লাটফর্ম টা স্টার্ট করার জন্য ...

সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।

প্রথম কমেন্টে লিংক পাবেন ...
একটু ঘুরে দেখতে পারেন ....

27/08/2026

সবার JLPT রেজাল্ট কেমন হলো ?

26/08/2026

খেলা শুরু হবার আগেই আমি হার মানতে নারাজ !

হারিয়ে যাবো জেনেই এই পৃথিবীতে এসেছি .....

তাই হারানোর কিছুই নেই .......

কি বলেন ?

26/08/2026

একটা খুব বাস্তব কথা বলি।

আমি যেহেতু ৫০ এর ঘরের একজন মানুষ, আমার অভিজ্ঞতার আলোকে বলছি।

আপনি একটা দেশ চেঞ্জ করে কিংবা নতুন একটা জায়গায় গিয়ে কোনই লাভ হবে না, যদি আপনি নিজের ভিতর থেকে চেঞ্জ না হন।

যেমন,
আপনি আগে ঢাকার মিরপুরে থাকতেন
সেই খান থেকে জাপানে আসলেন, কিন্তু আপনি মিরপুরে যেই ভাবে জীবন জাপান করেছেন, সেটাই আবার জাপানে ও করা শুরু করেছেন। তাতে কি কোন লাভ হলো?

ফলাফল হিসাবে
আপনার ঘুমপাড়ার জায়গাটা চেঞ্জ হলো, দেশটা চেঞ্জ হলো, কিন্তু আপনিতো সেই আগের মানুষটাই রয়ে গেছেন। তাহলে কি কোন লাভ হবে? না কোনো লাভ হবে না. সেই ক্ষেত্রে আপনি শুধু নাম মাত্রই জাপানে থাকবেন।

জীবনে আগাতে হলে সবচেয়ে আগে আপনাকে নিজের ভিতর থেকে চেঞ্জ আনতে হবে.
মনে করতে হবে

১. আমি পারবো
২. সব পরিবেশ হয়তো আমার অনুকূলে থাকবে না, তবুও আমি করবো/ পারবো
৩. এই পৃথিবীতে আমি ছাড়া আমার আর কেউ নেই, আমাকে পারতেই হবে
৪. এই পৃথিবীতে কেউ আমাকে সাহায্য করবে না, আমি নিজে নিজেই নিজেকে এগিয়ে নিবো।
৫. আমাকে যে পারতেই হবে, অনেক মুখ তাকিয়ে আছে আমার দিকে।
৬. আমি আমার জন্য হলেও পারবো

জাপানে এসেও আমাদের দেশের অনেক মানুষের জীবন চেঞ্জ হয় না।

কারণ, তারা অনেক লেজি, পড়াশোনা করতে নারাজ, কঠিন কিছু দেখলেই ভয় পায় , নতুন কিছু শিখার কোন অগগ্রহ নেই। রুল মানার কোন আগ্রহ নেই। মনে করে কালকে থেকে শুরু করবো। নিজের দোষ বা দুর্বল জায়গা গুলো অন্যের দোষ হিসাবে চাপিয়ে দেয়।

এইগুলো করে কি তার কোন লাভ হয়? একেবারেই না।

তারপর সে ধীরে ধীরে দেখে সবাই এগিয়ে যাচ্ছে, তার হতাশা আরো বাড়তে থাকে। এক সময় সে একজন সব হারানো ব্যাক্তিতে পরিণত হয়।

তাই পরিশেষে বলতে চাই যে,

কোন দেশের দোষ দিয়ে না
পারিপার্শিক পরিবেশের দোষ দিয়ে না
স্কুলের দোষ দিয়ে না
কাজের দোষ দিয়ে না

আগে নিজেকে পরিবর্তন করেন।
না হলে স্বর্গে গিয়েও দোষ খোঁজা শুরু করবেন। এবং একজন লুজার মানুষের দিকে এগিয়ে যাবেন।

25/08/2026

📢 মনোযোগ দিয়ে পড়েন!

প্রথমেই বোলে নেই কেউ আজকের পোস্টটা পার্সোনালি নিবেন না। কাউকে ছোট করা এই পোস্টের উদ্দেশ্য নয়।

আমরা জাতিগত ভাবে আসলে খুব অস্থির।
যখন যেটা নিয়ে লাগি সেটা শেষ করে ছাড়ি। রেজাল্ট হিসাবে কি পাই? নাকি ক্ষনিকের মজাটাই আসল Achievement?

একটা দেশ তার ইমিগ্রেশন পলিসি সংশোধন করছে, কিন্তু এতে কিছু মানুষের ঘুম মনে হয় হারাম হয়ে গেছে।

আপনি বর্তমান পৃথিবীর উন্নত দেশ গুলোর দিকে তাকান, বেশির ভাগ দেশেই ইমিগ্রেশন পলিসির সংশোধণ চলছে।

পৃথিবীর শক্তিশালী বড় একটা দেশের ভিসা নিতে ১৫-২০ হাজার ডলার ডিপোজিট মানি দিতে হচ্ছে, ইউরোপ, অস্ট্রেলিয়ার মোতো অনেক দেশের ইউনিভার্সিটি আমাদের student দেড় application পর্যন্ত জমা নিচ্ছে না. ইত্যাদি ইত্যাদি।
এত কিছুর পর কি কিছু থেমে আছে? না থেমে থাকবে?

কে জাপানে থাকবে, কে চলে যাবে, এর সাথে আপনার জীবনের সম্পর্ক কি?

এই ২৬ বছরের জাপান জীবনে আমার চোখের সামনে দিয়ে আমার কিছু বন্ধু অন্যে দেশে চলে গিয়েছে, তাতে আমার কি হয়েছে? আমি কি এইখানে খারাপ আছি? মোটেও না। আমি আলহামদুলিল্লাহ এইখানে ভালো আছি।

জাপানে প্রতিষ্ঠিত কোন মানুষটা চলে যাচ্ছে বলেন?

হ্যা, প্রতিষ্ঠিত মানুষের মধ্যে ও ২-৪ জন চলে যায়, যারা তাদের বাচ্চাদের দেশে মানুষ করতে চায়, যারা একটা খাঁটি ইসলামিক পরিবেশ চায়।

বর্তমান দিনে ফেইসবুক খুললে আমিও দোটানায় পড়ে যাই সবার পোস্ট দেখলে।

আমার মনে হয় এইরকম ক্রেজি জাতি এই পৃথিবীতে হয়তোবা আর কোথাও নাই। যারা নিজের দেশের / দেশের মানুষের ক্ষতি করার জন্য নিজের মূল্যবান সময় নষ্ট করে।

নতুন দেড় উদ্দেশ্য বলছি, তোমরা জাপানে আসার পর পরই যে নিজের মধ্যে জাপান নিয়ে নেগিটিভ মনোভাব সৃষ্টি করছো, তার ফল কিন্তু তোমাকেই ভোগ করতে হবে.

কারণ, তুমি প্রতিদিন যা চিন্তা করো, তোমার ব্রেন তোমাকে সেটা হতেই সাহায্য করে. সুতরাং এই নেগেটিভিটি থেকে নিজের জন্য হলেও বের হয়ে আসো।

আপনি এইভাবে চিন্তা করেন, আপনি যে দেশে ১৬ বছর পড়াশোনা করলেন, কি পেলেন? কেন বিদেশে যেতে চান?

দেশে ১৬ বছর পড়ার পরও কিছু পাননি, তাহলে অন্যে দেশে গিয়ে তো অনন্ত ৫-৬ বছর পরিশ্রম করতে হবে। নাকি ভুল বললাম?

আমি আমার পোস্টে হাজারো বার বলেছি, এভারেজ মানুষের জন্য জাপান না।

আপনি যদি পরিশ্রম করতে পারেন, নতুন কিছু শিখার আগ্রহ থাকে, ধর্য ধরতে পারেন, তাহলেই এই দেশটি আপনার জন্য।

পরিশেষে বলতে চাই,
ফেইসবুক এর মুখরোচক পোস্ট দেখে নিজের জীবনের সিদ্ধান্ত নিবেন না।
মনে রাখবেন, আপনি পৃথিবীর যেখানেই যান, কেউ আপনাকে বসিয়ে বসিয়ে খাওয়াবে না।

আপনার জীবনের CEO আপনি নিজেই, নিজের জন্য যেটা ভালো হয় সেটাই করবেন। .

সবার জন্য শুভ কামনা রইলো।

JLPT তে বাংলাদেশী student দের সবচেয়ে কঠিন জায়গাটা হলো, Listening এবং  Speaking.এই সমস্যা দূর করার জন্য Listening এবার Sp...
25/08/2026

JLPT তে বাংলাদেশী student দের সবচেয়ে কঠিন জায়গাটা হলো, Listening এবং Speaking.

এই সমস্যা দূর করার জন্য Listening এবার Speaking এর কনটেন্ট বানানো শুরু করেছি।

JLPT র প্রতিটা লেভেল এর জন্য ৫০ টা করে Listening এবং Speaking লেসন থাকবে।
N৫এর ৪০ টা কনটেন্ট অলরেডি তৈরি হয়ে গেছে
N ৪ এর ২দুইটা তৈরি হয়ে গেছে

অন্যান্য কনটেন্ট এর মতো করে এগুলোও একটু একটু করে প্রতিদিন আপলোড দিবো।

Premium লেখা জায়গা গুলো ও ব্যবহার করতে পারবেন ...

প্রথম কমেন্টে লিংক পাবেন।

25/08/2026

দায়িত্বশীল প্রবাসী হওয়া মানে শুধু নিজের ভালো থাকা নয়, নিজের আচরণের মাধ্যমে দেশের সম্মান রক্ষা করা।
বিদেশে আপনি ব্যক্তিগতভাবে থাকলেও আপনার কাজ, কথা ও ব্যবহার দিয়ে পুরো জাতিকে মানুষ বিচার করে,
এই বাস্তবতা মনে রাখা জরুরি।

যারা খুব সুন্দর করে জাপানিজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই Total practice কিন্তু একটা স্বর্গরাজ্য প্রথমে কমেন্টে লিংক পাবে...
24/08/2026

যারা খুব সুন্দর করে জাপানিজ শিখতে চাচ্ছেন, তাদের জন্য এই Total practice কিন্তু একটা স্বর্গরাজ্য

প্রথমে কমেন্টে লিংক পাবে।

24/08/2026

দীর্ঘমেয়াদি পরিকল্পনা মানুষকে শর্টকাট থেকে দূরে রাখে। আজ দ্রুত লাভের লোভ অনেক সময় ভবিষ্যতের স্থিতিশীলতা নষ্ট করে। পরিকল্পনা থাকলে মানুষ এই ঝুঁকি চিনতে শেখে।

23/08/2026

NihonGo-kun

By Real Japan experience

住所

Zama-shi, Kanagawa

アラート

Real Japan Experienceがニュースとプロモを投稿した時に最初に知って当社にメールを送信する最初の人になりましょう。あなたのメールアドレスはその他の目的には使用されず、いつでもサブスクリプションを解除することができます。

事業に問い合わせをする

Real Japan Experienceにメッセージを送信:

ショートカット

共有する