03/04/2026
অনেকেই উন্নত একটা দেশে পড়াশোনা বা কাজে আসার পরে,"বলে আমি এখানে আমার নিজের যোগ্যতায় এসেছি। যোগ্যতা অর্জন করো তুমিও আসতে পারবে।" - এ কথাটির সাথে আমি একমত না, স্ট্রংরি দ্বিমত পোষন করছি।
আসেন এবার ব্যাখ্যা তে আসি কেন আমি একমত না।
আমি একটু চিন্তা করে দেখেন তো আজকে আপনি যেই অবস্থানে আছেন, সেই অবস্থানে আসার জন্য কি আপনার চেয়ে যোগ্য ব্যাক্তি আসলেই ছিল না? তারা কি আপনার অবস্থানে আসার জন্য কয়েকবার চেষ্ট করেও ব্যর্থ হয় নি? তাদের সিজি কি আপনার থেকে ভালো ছিল না? তাদের আইএলটিএস স্কোর কি আপনার থেকে বেশি ছিল না? তাদের ফিনানশিয়াল অবস্থা কি আপনার থেকে ভালো ছিল না?
হ্যা, এমন অনেকেই আছেন যাদের যোগ্যতা আপনার থেকে প্রতিটা দিক থেকে বেশি থাকার শর্তেও তারা বারংবার চেষ্টা করার পর আপনার অবস্থানে আসতে পারে নি। আসতে পারেনি এর মানে এইটা না যে তাদের যোগ্যতা আপনার থেকে কম। তাই এমন মনে করাও উচিৎ না যে আপনি কোরিয়া , জাপান, অস্ট্রেলিয়া, আমেরিকা বা ইউরোপের কোনো দেশে আসছেন সুধুমাত্র আপনার যোগ্যতায়। আপনি নানান বিষয়ে অন্যদের থেকে কম যোগ্যতাতেও এখানে আসতে পারছেন সুধুমাত্র আপনার সৃষ্টিকর্তা আপনাকে চেয়েছে আপনি আসুন তাই আসছেন।
যে সৃষ্টিকর্তা মহান আল্লাহ আপনাকে এমন সুযোগ করে দিল তার দিনে কতবার শুকরিয়া আদায় করলেন?
নাকি ভুলে গেলেন ভিসা পাওয়ার আগের সেই সিজদাহে কান্না করার কথা? ভুলে গেলেন সেই তাহাজ্জুদের কথা?
শুরু করলেন কি হারা*ম খাবার খাওয়া? আপনি কি সত্যি সেই আগের আপনি আছেন? আপনি একটু চিন্তা করেন তো আজকের আপনি আর উন্নত একটা দেশে আসার আগের আপনাকে মেলাতে পারছেন কিনা?
আপনি বদলে গেছেন, অহংকারী হয়ে গেছেন। নিজেকে মনে করছেন নিজের যোগ্যতাতেই সব করে ফেলছেন। অথচ আপনার থেকেও অধিক যোগ্যতা সম্পূর্ণ ব্যাক্তি আপনার অবস্থানে চাওয়ার পরও আসতে পারেন নাই।
তাই আপনার অবস্থান আপনার যোগ্যতায় নয়, আল্লাহর অনুগ্রহের ফল।
ভুলভ্রান্তি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন।
ধন্যবাদ,
মোঃ সোয়েব ইসলাম(আল্লাহর একজন পাপি বান্দা)
বুসান, দক্ষিন কোরিয়া থেকে