Kobir with south Korea

Kobir with south Korea রিজিকের মালিক আল্লাহ ❤️🌸,,
ভবিষ্যত অভিনেতা🫶🌸,,,,,,,
(1)

"ঘুম আসার আগেই মনে পড়ে যায় কাল আবার ডিউটি আছে প্রবাস জীবন থামে না কখনো..!
28/07/2026

"ঘুম আসার আগেই মনে পড়ে যায় কাল আবার ডিউটি আছে প্রবাস জীবন থামে না কখনো..!

বিদেশের মাটিতে নিজের হাতের কিছু ফ্রেশ সবজি সার বা কিটনাশক ছাড়া এবং সব ভেজাল মুক্ত সবজি
25/07/2026

বিদেশের মাটিতে নিজের হাতের কিছু ফ্রেশ সবজি সার বা কিটনাশক ছাড়া এবং সব ভেজাল মুক্ত সবজি

24/07/2026

I want to give a huge shout-out to my top Stars senders. Thank you for all the support!

Abdul Hannan

মাঝে মাঝে জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়াতে হয়, যেখানে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না।...
23/07/2026

মাঝে মাঝে জীবনের এমন একটা পর্যায়ে এসে দাঁড়াতে হয়, যেখানে নিজের অনুভূতিগুলো প্রকাশ করার মতো কোনো ভাষা খুঁজে পাওয়া যায় না। মনের ভেতর হাজারটা ঝড় উঠলেও, বাইরে একটা শান্ত, নিথর নীরবতা বজায় রাখতে হয়। "আমার কাছে নীরবতা ছাড়া আর কোন সমাধান নেই, চুপচাপ সব কিছু মেনে নেওয়া আর মানিয়ে নেওয়াটাই হচ্ছে আমার জীবন।"—এই কথাটি শুধু কয়েকটা শব্দ নয়, এটি হয়তো এক বুক চাপা কষ্টের এক জীবন্ত দলিল।
আমরা প্রতিদিন কত মানুষের সাথে হাসি-মুখে কথা বলি, কত অভিনয় করি ভালো থাকার। কিন্তু দিনশেষে যখন রাতের অন্ধকার নেমে আসে, যখন টেবিলের ওই ল্যাম্পপোস্টের মৃদু আলোয় একা বসে থাকা হয়, তখন স্মৃতির পাতাগুলো একে একে খুলতে শুরু করে। ডায়েরির পাতায় কলম সচল হলেও, মনের ভেতরের আসল কথাগুলো অনুচ্চারিতই থেকে যায়।
কেন এই মানিয়ে নেওয়া?
সম্পর্ক বাঁচানোর তাগিদে: কখনো কখনো প্রিয় মানুষটাকে হারানোর ভয়ে আমরা নিজেদের আত্মসম্মান বা ভালো লাগা বিসর্জন দিয়ে চুপচাপ সব মেনে নিই।
পরিস্থিতির চাপে: জীবন সবসময় আমাদের মনের মতো চলে না। কিছু বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়ে প্রতিবাদ করার চেয়ে মেনে নেওয়াটাই একমাত্র পথ হয়ে দাঁড়ায়।
মানসিক ক্লান্তিতে: বারবার নিজেকে প্রমাণ করতে করতে একসময় মানুষ এতটাই ক্লান্ত হয়ে পড়ে যে, তখন আর কারো সাথে তর্ক করতে ইচ্ছে করে না। নীরবতাই তখন একমাত্র আশ্রয় হয়ে ওঠে।
ভাঙা হৃদয়ের ক্ষতগুলো কাউকে দেখানো যায় না, আর ক্ষতবিক্ষত মন নিয়ে হাসিমুখে পথ চলাটাই বোধহয় পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। তবে মনে রাখবেন, এই নীরবতা আপনার দুর্বলতা নয়; বরং এটি আপনার সহ্যক্ষমতা এবং ভেতরের শক্তির পরিচয় দেয়। সব মেনে নিয়েও যারা বেঁচে থাকার লড়াই চালিয়ে যায়, দিনশেষে জয়টা তাদেরই হয়।
✍️

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers...
22/07/2026

🎉 Facebook recognised me for starting engaging conversations and producing inspiring content among my audience and peers!

 #পুরুষ তোমার টাকা নেই,, সমাজে তোমার কোন সন্মান নেই।! তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজে...
22/07/2026

#পুরুষ তোমার টাকা নেই,, সমাজে তোমার কোন সন্মান নেই।! তোমাকে টাকার পিছনে ছুটতেই হবে। টাকা কেই ভালোবাসতে হবে। না হলে নিজের পরিবার,, আত্মীয় স্বজন,, ও বন্ধু মহলে তোমার কোন মূল্য নেই। যতই তুমি সুদর্শন হও না কেন? তোমার আসল সৌন্দর্য তোমার ইনকাম। যতই তুমি উচ্চ শিক্ষার ডিগ্রি গলায় ঝুলিয়ে রাখো। তোমার আসল ডিগ্রি তোমার রোজগার। যতই তুমি মহান প্রেমিক হও,, টাকা না থাকলে তোমার বেলা বোস অন্যের ঘরণী। যতই তুমি গন্ধহীন ফুল হও, তোমার পকেট ভর্তি থাকলে, অনেক ভ্রমর তোমার চারদিকে ঘুরবে।!
পুরুষ তোমার টাকাই বলে দেবে তুমি কোন আত্মীয়র বাড়িতে নিমন্ত্রণ পাবে। তোমার টাকাই ঠিক কবরে, কোন বংশের কেমন সুন্দরী তোমার জীবন সঙ্গী।! তোমার টাকাই ঠিক করবে, তোমার ছেলে মেয়ে কোথায় কতটা আদর পাবে!।
মৃত্যুর পরে তোমার উত্তরসূরি তোমাকে কতটা গা*লা'গালি দেবে, সেটা নির্ভর করছে তোমার জমানো টাকার পরিমানের উপর। তুমি জন্মেছ টাকা রোজগারের জন্য। পরিবারের সবার সুখ ও হাসি কেনার জন্য, তাই তোমার টাকার প্রয়োজন, অনেক অনেক টাকা।!
তোমার পরিশ্রম, তোমার ঘাম, তোমার র'ক্তর হিসাব কেউ রাখবে না। শুধু তোমার টাকার হিসেব রাখা হবে।! তোমার আবেগ, তোমার ক্ষিদে, তোমার চাহিদা কেউ বুঝবে না। বুঝবে শুধুই তোমার ব্যাঙ্ক ব্যালেন্স!।
পুরুষ তোমার টাকা থাকলে তুমি সবার নজরে মহা পুরুষ, আর না থাকলে কা'পুরুষ। টাকা থাকলে তোমার সব কথাই বাণী।! আর না থাকলে নর্দমার পানি।!
তাই তোমাকে টাকা জোগাড় করতে হবে।! কারণ তুমি পুরুষ।! তুমি মানুষ নও তুমি শুধুই একটা র'ক্ত মাংসে গড়া টাকা উৎপাদনের মেশিন!। এটাই বাস্তবতা! 🇧🇩

ভালোবাসা কোনো যুদ্ধ নয়, যেখানে জিতে গিয়ে কারও হৃদয় দখল করে নেওয়া যায়। মানুষের মনও কোনো ঘর নয়, যেখানে ইচ্ছা করলেই ন...
21/07/2026

ভালোবাসা কোনো যুদ্ধ নয়, যেখানে জিতে গিয়ে কারও হৃদয় দখল করে নেওয়া যায়। মানুষের মনও কোনো ঘর নয়, যেখানে ইচ্ছা করলেই নিজের নাম লিখে রাখা যায়। মন তো সেই নদীর মতো, যে নিজের ইচ্ছেতেই কারও দিকে বয়ে যায়। তাকে জোর করে ঘুরিয়ে দেওয়া যায় না। এই কথাটা আমি অনেক আগেই বুঝে গিয়েছিলাম। শুধু আমার হৃদয়টা আজও সেই সত্যের কাছে মাথা নত করতে পারেনি।

তাই কতবার নিজেকে বুঝিয়েছি,,যে থাকতে চায় না, তাকে ধরে রাখার কোনো মানে নেই।" কিন্তু রাত যত গভীর হয়েছে, ততবার মনে হয়েছে,,হয়তো আজ সে একবার খোঁজ নেবে। হয়তো হঠাৎ কোনো পুরোনো স্মৃতি তাকে আমার কাছে ফিরিয়ে আনবে। এই 'হয়তো' শব্দটাই মানুষকে সবচেয়ে বেশি কষ্ট দেয়। কারণ এর কোনো নিশ্চয়তা নেই, তবুও মানুষ সারাজীবন এর ওপর ভরসা করে বেঁচে থাকে।

অদ্ভুত না? মাথা প্রতিদিন হেরে যাওয়ার কথা বলে। আর হৃদয় প্রতিদিন জেতার স্বপ্ন দেখে। দু'জনের এই নীরব যুদ্ধের মাঝখানে সবচেয়ে বেশি ভেঙে যায় মানুষটা নিজেই।

তুমি আমাকে ভালো না-ই বাসতে পারো। এটা তোমার অধিকার। কিন্তু তোমাকে ভালোবেসে ফেলা কোনো সিদ্ধান্ত ছিল না। যেমন ভোর হওয়ার আগে আকাশ অনুমতি নেয় না, যেমন বৃষ্টি নামার আগে মেঘ কারও মতামত চায় না, তেমনি হৃদয়ও কাউকে ভালোবাসার আগে কোনো যুক্তির কাছে জবাবদিহি করে না।

আমি কখনো তোমার জীবনে জোর করে জায়গা নিতে চাইনি। আমি শুধু চেয়েছিলাম, একদিন তুমি নিজের ইচ্ছেতেই বলবে,,থেকে যাও।

সেই কথাটা আর কোনোদিন শোনা হলো না। তবুও তোমার জন্য অপেক্ষা করাটাও পুরোপুরি শেষ হলো না। কারণ কিছু অপেক্ষা শেষ হয় না, শুধু মানুষ অপেক্ষা করার কথা কাউকে বলা বন্ধ করে দেয়।

আজও ভিড়ের মধ্যে হঠাৎ তোমার মতো কাউকে দেখলে বুকটা থমকে যায়। আজও অচেনা কোনো কণ্ঠে তোমার শব্দ খুঁজি। আজও কোনো পুরোনো গান শুনলে মনে হয়, এই গানটা তো একদিন তোমাকে ভেবেই শুনতাম।

সময় এগিয়ে গেছে। জীবনও এগিয়ে গেছে। শুধু আমার হৃদয়ের একটা অংশ আজও সেই জায়গাতেই দাঁড়িয়ে আছে, যেখানে তুমি শেষবার ফিরে না তাকিয়ে চলে গিয়েছিলে।

তাই আজ আর তোমার কাছে কোনো দাবি নেই। কোনো অভিযোগও নেই। শুধু একটা নীরব স্বীকারোক্তি আছে,,

আমি জানি, জোর করে কারও মনে জায়গা নেওয়া যায় না। তবুও এই অবুঝ মনটা প্রতিদিন তোমার হৃদয়ের দরজায় নিঃশব্দে গিয়ে দাঁড়ায়। কারণ ভালোবাসা কখনো জোর করতে শেখায় না, কিন্তু ভুলে যেতেও শেখায় না। হয়তো এটাই আমার সবচেয়ে বড় পরাজয়,,আমি বাস্তবতাকে মেনে নিয়েছি, কিন্তু আমার হৃদয় আজও তোমাকে ছেড়ে বাঁচতে শেখেনি। 🖤

#

20/07/2026

কিছু স্মৃতি মনে রাখা যায়,
কিন্তু সময় ধরে রাখা যায় না

সবার অনেক পরিচিত জিনিস এটা
20/07/2026

সবার অনেক পরিচিত জিনিস এটা

Address

Busan

Website

Alerts

Be the first to know and let us send you an email when Kobir with south Korea posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category