Life vs fortune.

Life vs fortune. Life is not a bed of rose. please try your best to make your life better.

হ্যাঁ মানে আজাদি
29/01/2026

হ্যাঁ মানে আজাদি

29/01/2026
29/01/2026
হায় আফসোস।।।।। যারাই জেনে বুঝে আল্লাহ ও তাঁর রাসূলকে কটুক্তি কারীর পক্ষ নিবে তারাও জালিমের অন্তর্ভুক্ত।বয়কট "এন সি পি"...
24/11/2025

হায় আফসোস।।।।।

যারাই জেনে বুঝে আল্লাহ ও তাঁর রাসূলকে কটুক্তি কারীর পক্ষ নিবে তারাও জালিমের অন্তর্ভুক্ত।
বয়কট "এন সি পি" বয়কট "স্বপন আহমেদ" বয়কট যারা মুসলিম হয়েও আল্লাহ বিদ্বেষীদের পক্ষ নেয়।

09/11/2025

২২. পাপ কাজ জাহিলী যুগের স্বভাব আর শির্‌ক ব্যতীত অন্য কোন গুনাহ্তে লিপ্ত হওয়াতে ঐ পাপীকে কাফির বলা যাবে না।
যেহেতু নবী (ﷺ) [আবু যর (রাযিঃ)-কে লক্ষ্য করে] বলেছেনঃ তুমি এমন ব্যক্তি, তোমার মধ্যে জাহিলী যুগের অভ্যাস রয়েছে। আর আল্লাহর বাণীঃ إِنَّ اللَّهَ لاَ يَغْفِرُ أَنْ يُشْرَكَ بِهِ وَيَغْفِرُ مَا دُونَ ذَلِكَ لِمَنْ يَشَاءُ আল্লাহ্ তাঁর শরীক করার গুনাহ ক্ষমা করেন না। এছাড়া অন্যান্য অপরাধ যাকে ইচ্ছা ক্ষমা করেন। (সূরা আন-নিসাঃ ৪৮)

২৯। আব্দুর রহমান ইবনুল মুবারক (রাহঃ) ......... আহনাফ ইবনে কায়স (রাহঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, আমি (সিফফীনের যুদ্ধে) এ ব্যক্তিকে [আলী (রাযিঃ)-কে] সাহায্য করতে যাচ্ছিলাম। আবু বাকরা (রাযিঃ)-এর সাথে আমার সাক্ষাত হলে তিনি বললেনঃ ‘তুমি কোথায় যাচ্ছ?’ আমি বললাম, আমি এ ব্যক্তিকে সাহায্য করতে যাচ্ছি। তিনি বললেনঃ ‘ফিরে যাও। কারণ আমি রাসূলুল্লাহ (ﷺ)কে বলতে শুনেছি যে, দু’জন মুসলমান তাদের তরবারি নিয়ে মুখোমুখি হলে হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে যাবে। আমি বললাম, ‘ইয়া রাসূলাল্লাহ! এ হত্যাকারী (তো অপরাধী), কিন্তু নিহত ব্যক্তির কি অপরাধ? তিনি বললেন, (নিশ্চয়ই) সে তার সঙ্গীকে হত্যা করার জন্য উদগ্রীব ছিল।

—সহীহ বুখারী, হাদীস নং ২৯ (আন্তর্জাতিক নং ৩১)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আবু বাকরা (রাঃ) (মৃত্যু ৫১ হিজরী)

06/11/2025

২৭। কুতায়বা (রাহঃ) ......... আব্দুল্লাহ ইবনে আমর (রাযিঃ) থেকে বর্ণিত, এক ব্যক্তি রাসূল (ﷺ)-কে জিজ্ঞাসা করল, ‘ইসলামের কোন্ কাজ সবচাইতে উত্তম?’ তিনি বললেনঃ তুমি লোকদের আহার করাবে এবং পরিচিত-অপরিচিত নির্বিশেষে সকলকে সালাম করবে।

—সহীহ বুখারী, হাদীস নং ২৭ (আন্তর্জাতিক নং ২৮)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আ'স (রাঃ) (মৃত্যু ৬৩ হিজরী)

04/11/2025

নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দশটি উপদেশ হলো :
❤️
১/আল্লাহর সাথে শিরক করবানা
২/মা-বাবা যেমনই হোক তাদের সাথে নাফরমানি ব্যবহার করবা না
৩/এক ওয়াক্ত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না
৪/ নেশা জাতীয় যেকোনো দ্রব্য পান করোনা
৫/ গুনাহ ও নাফরমানী থেকে বেঁচে থাকো
৬/ জিহাদের ময়দান থেকে কখনো পালিয়ে যাবে না
৭/তুমি যে এলাকায় বসবাস করো সেই এলাকায় যদি মহামারী আসে ঐ এলাকা ত্যাগ করবে না ওই এলাকার মানুষদের সাথে মিলেমিশে থাকবে
৮/ তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের জন্য খরচ করো
৯/ তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি ওঠাবানা সবাইকে দিনের পথে থাকার জন্য শাসন করবা
১০/ তোমার পরিবারকে আল্লাহর ব্যাপারে ভয় দেখাও আল্লাহর আদেশ মেনে চলার জন্য তোমার ছেলে মেয়েকে দ্বীনি প্রতিষ্ঠানে দ্বীনি শিক্ষা অর্জন করার ব্যবস্থা করে দাও

02/11/2025

১৭। আবুল ইয়ামান (রাহঃ) ......... আবু ইদরীস আয়িযুল্লাহ্ ইবনে আব্দুল্লাহ (রাহঃ) বলেন, বদর যুদ্ধে অংশগ্রহণকারী ও লায়লাতুল আকাবার একজন নকীব উবাদা ইবনুস সামিত (রাযিঃ) বর্ণনা করেন, রাসূল (ﷺ) এর পার্শ্বে একজন সাহাবীর উপস্থিতিতে তিনি ইরশাদ করেনঃ তোমরা আমার কাছে এই মর্মে বায়’আত গ্রহণ কর যে, আল্লাহর সঙ্গে কিছু শরীক করবে না, চুরি করবে না, যিনা করবে না, তোমাদের সন্তানদের হত্যা করবে না, কাউকে মিথ্যা অপবাদ দেবে না এবং নেক কাজে নাফরমানী করবে না।
তোমাদের মধ্যে যে তা পূরণ করবে, তার বিনিময় আল্লাহর কাছে। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং দুনিয়াতে তার শাস্তি পেয়ে গেলে, তবে তা হবে তার জন্য কাফফারা। আর কেউ এর কোন একটিতে লিপ্ত হয়ে পড়লে এবং আল্লাহ্ তা অপ্রকাশিত রাখলে, তবে তা আল্লাহর ইচ্ছাধীন। তিনি যদি চান, তাকে মাফ করে দেবেন আর যদি চান, তাকে শাস্তি দেবেন। আমরা এর উপর বায়’আত গ্রহণ করলাম।

—সহীহ বুখারী, হাদীস নং ১৭ (আন্তর্জাতিক নং ১৮)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত উবাদা ইব্‌নুস সামিত (রাঃ) (মৃত্যু ৩৪ হিজরী), আবু ইদরীস খাওলানী (রহঃ) (মৃত্যু ৮০ হিজরী)

02/11/2025

১৫। মুহাম্মাদ ইবনুল মুসান্না (রাহঃ) ......... আনাস (রাযিঃ) থেকে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) ইরশাদ করেনঃ তিনটি গুণ যার মধ্যে থাকে, সে ঈমানের স্বাদ পায়।
১। আল্লাহ্ ও তাঁর রাসূল তার কাছে অন্য সব কিছুর থেকে প্রিয় হওয়া;
২। কাউকে খালিস আল্লাহর জন্যই মুহব্বত করা;
৩। কুফরীতে ফিরে যাওয়াকে আগুনে নিক্ষিপ্ত হওয়ার মত অপছন্দ করা।

—সহীহ বুখারী, হাদীস নং ১৫ (আন্তর্জাতিক নং ১৬)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আনাস ইবনে মালিক (রাঃ) (মৃত্যু ৯৩ হিজরী)

ড. জাকির নায়েককে ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতি দিয়েছে অন্তবর্তীকালীন সরকার!
01/11/2025

ড. জাকির নায়েককে ২৮ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশ সফরের অনুমতি দিয়েছে অন্তবর্তীকালীন সরকার!

01/11/2025

২৮। আব্দুল্লাহ ইবনে মাসলামা (রাহঃ) ......... ইবনে আব্বাস (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল (ﷺ) ইরশাদ করেনঃ আমাকে জাহান্নাম দেখানো হয়। (আমি দেখি), তার অধিবাসীদের অধিকাংশই স্ত্রীলোক; (কারণ) তারা কুফরী করে। জিজ্ঞাসা করা হল, ‘তারা কি আল্লাহর সঙ্গে কুফরী করে? তিনি বললেনঃ ‘তারা স্বামীর অবাধ্য হয় এবং ইহসান অস্বীকার করে। তুমি যদি দীর্ঘকাল তাদের কারো প্রতি ইহসান করতে থাক, এরপর সে তোমার সামান্য অবহেলা দেখলেই বলে, আমি কখনো তোমার কাছ থেকে ভালো ব্যবহার পাইনি।

—সহীহ বুখারী, হাদীস নং ২৮ (আন্তর্জাতিক নং ২৯)

তাহকীক: তাহকীক নিষ্প্রয়োজন

হাদীসের বর্ননাকারী: হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাযি. (মৃত্যু ৬৮ হিজরী)

Address

Gimpo

Website

Alerts

Be the first to know and let us send you an email when Life vs fortune. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share