Let’s Go Around

Let’s Go Around Explore The World ; Culture, Life-Style, Taste, History, Mistry And So ON.
🇧🇩🇰🇷🇨🇳🇮🇳….

🇰🇷✈️ দক্ষিণ কোরিয়ায় / জাপান 🇯🇵 স্টুডেন্ট ভিসায় আসার আগে যা যা আনবেননতুন দেশে আসা মানেই নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে দক্ষিণ ...
17/02/2026

🇰🇷✈️ দক্ষিণ কোরিয়ায় / জাপান 🇯🇵 স্টুডেন্ট ভিসায় আসার আগে যা যা আনবেন

নতুন দেশে আসা মানেই নতুন চ্যালেঞ্জ। বিশেষ করে দক্ষিণ কোরিয়া / জাপানের মতো দেশে প্রথম কয়েক মাস একটু কঠিন লাগতে পারে। তাই আগে থেকেই প্রস্তুত থাকুন 👇

✅ প্রয়োজনীয় জিনিসপত্র:

✔️ মাল্টিপ্লাগ ও ট্রাভেল অ্যাডাপ্টার
✔️ সব রকম মসলা (হলুদ, মরিচ, জিরা, গরম মসলা, বিরিয়ানি মসলা ইত্যাদি)
✔️ ১–২ কেজি পোলাও চাল (পারলে আরও বেশি)
✔️ বদনা
✔️ চা পাতা ☕
✔️ মাইনাস ডিগ্রির শীতের জ্যাকেট ২-৩ টি❄️
✔️ নিউট্রাল কালারের কাপড় (সাদা, কালো, এস কালার)
✔️ প্রয়োজনীয় মেডিসিন + প্রেসক্রিপশন
✔️ একাডেমিক ডকুমেন্টস (হার্ড + সফট কপি)
✔️ পাসপোর্ট সাইজ ছবি (১০–১৫ কপি)
✔️ শুকনো খাবার (বিস্কুট, চানাচুর, চকলেট)
✔️ পাওয়ার ব্যাংক
✔️ হালকা স্যান্ডেল / ঘরের জুতা
✔️জামা - কাপড় ফ্যাশন অনুযায়ী যতটুকু সম্ভব।

*অবশ্যই যে সিম নাম্বারে দেশের ব্যাংক সহ অন্যান্য গুরুত্বপূর্ণ সেবা জড়িত সেটা নিয়ে আসবেন না। এমন যায়গায় রেখে আসবেন যেখান থেকে প্রয়োজনে otp ব্যবহার করতে পারেন।

⸻

🛑 যেসব জিনিস আনবেন না:

❌ রান্না করা মাছ/মাংস
❌ কাঁচা ফল-সবজি
❌ শুটকি
❌ বীজ জাতীয় কিছু
❌ ক্যাবিন ব্যাগে ১০০ml এর বেশি তরল

⸻

📌 প্রথম কয়েক মাস নিজের দেশের স্বাদ আর প্রয়োজনীয় জিনিস কাছে থাকলে মানসিকভাবেও অনেক ভালো লাগে।
স্মার্ট প্যাকিং করুন, ঝামেলা এড়িয়ে চলুন 😊

🇯🇵/🇰🇷✨

দেশের সেরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও যে অনেক কিছু শেখা যায় না — উন্নত দেশে এসে সেগুলোর বাস্তব শিক্ষা পাওয়া যায়।১/...
02/01/2026

দেশের সেরা কোনো বিশ্ববিদ্যালয় থেকে পাশ করেও যে অনেক কিছু শেখা যায় না — উন্নত দেশে এসে সেগুলোর বাস্তব শিক্ষা পাওয়া যায়।

১/ উন্নত দেশে এসে বুঝেছি — আর যেখানে-সেখানে ময়লা ফেলা যায় না।

২/ এখানে এসে নানান ধরনের রান্না করতে শিখে গেছি।

৩/ দেশের প্রতি সত্যিকারের ভালোবাসা কতটা গভীর — উন্নত দেশে এসে তা আরও বেশি অনুভব করেছি।

৪/ আপনজনরা কতটা সত্যিই আপন — উন্নত দেশে এসে তা বুঝতে পেরেছি।

৫/ আমরা নিজেরাই কীভাবে আমাদের দেশকে এক ধরনের ময়লার ভাগাড়ে পরিণত করেছি — উন্নত দেশে এসে সেটাও স্পষ্টভাবে উপলব্ধি করেছি।

৬/ ময়লা-আবর্জনাও কাজে লাগিয়ে হাজারো কোম্পানি ও লক্ষ মানুষের কর্মসংস্থান তৈরি করা যায় — উন্নত দেশে এসে তা চোখের সামনে দেখছি।

৭/ আগে যেটাকে শুধু আবর্জনা ভাবতাম — এখন বুঝছি, ময়লাও একটি সম্পদ।

৮/ উন্নত দেশে এসে উপলব্ধি করেছি — আমাদের দেশের খাবারের বড় একটি অংশই অস্বাস্থ্যকর ও ভেজাল।

৯/ আমাদের দেশের রাজনীতি অনেক সময় দেশের চেয়ে ব্যক্তিস্বার্থ ও দলীয় স্বার্থকে বেশি গুরুত্ব দেয় — উন্নত দেশে এসে এটাও পরিষ্কারভাবে বোঝা যায়।

১০/ শব্দদূষণ, বায়ুদূষণ ও পরিবেশদূষণমুক্ত একটি দেশ কেমন হতে পারে — উন্নত দেশে এসে তার বাস্তব ধারণা পেয়েছি।

১১/ ট্রাফিক সিগনাল, ফুটপাত ও চলাচলের নিয়মকানুন সবাই মেনে চললে দেশটা কত সুন্দর হতে পারত — উন্নত দেশে এসে সেটাও উপলব্ধি করেছি।

১২/ নাগরিক সচেতনতা বলতে আসলে কী — উন্নত দেশে এসে সেটার বাস্তব শিক্ষা পেয়েছি।

১৩/ পরিবেশের ক্ষতি না করেও অবকাঠামো নির্মাণ করা যায় — উন্নত দেশে এসে তার বাস্তব উদাহরণ দেখছি।

১৪/ আমরা যে স্বাস্থ্য বিষয়ে খুব বেশি সচেতন নই — উন্নত দেশে এসে তা আরও স্পষ্টভাবে বুঝতে পারছি।

১৫/ রাজনৈতিক পোস্টার-ব্যানার পরিবেশের কত বড় ক্ষতি করে — উন্নত দেশে এসে বিষয়টি আরও পরিষ্কারভাবে উপলব্ধি করেছি।

১৬/ চায়ের দোকানে ঘন্টার পর ঘন্টা বসে অন্যের সমালোচনা করতে করতে যেখানে সময় নষ্ট করি — একই সময়ে কেউ একজন ৪০০০ টাকা উপার্জন করে ফেলে — উন্নত দেশে এসে এটাও বুঝতে পেরেছি।

(এগুলো সম্পূর্ণই আমার ব্যক্তিগত অভিমত। আমি চাই — আমাদের দেশ আরও উন্নত হোক, আরও সুন্দর হোক।)

Address

Jeonju

Telephone

+8801568641762

Website

Alerts

Be the first to know and let us send you an email when Let’s Go Around posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Let’s Go Around:

Shortcuts

Share

Category