Asmaul Liza

Asmaul Liza Bangladeshi Girl ❤️

Email Me - [email protected]

02/09/2026

কদিন আগে ফিডে এক ভাই এসে খালি দুক্কিন কুরিয়া, দুক্কিন কুরিয়া করতো
সেটা গেছে
এখন আবার এক আপা আসে আর খালি বলে চ্ছাউত কোরিয়া

কি জ্বালায় পরলাম এত ভালোবাসার একটা দেশের ইজ্জত এইভাবে না মারলে হয় না আপা ভাইয়ারা 😪

দেশের সবাই ভাবে  ডলারে ইনকাম ,  মাসে লাখ লাখ টাকা আয়কথা সত্য কিন্তু  যেটা দেশের  কেউ ভাবে না বা ভাবতে চায় না সেটা হলো খর...
25/07/2026

দেশের সবাই ভাবে ডলারে ইনকাম ,
মাসে লাখ লাখ টাকা আয়
কথা সত্য

কিন্তু যেটা দেশের কেউ ভাবে না বা ভাবতে চায় না সেটা হলো খরচ টাও ডলারেই হয় টাকায় নয়,

এই যেমন ছবিতে যে লেবু গুলো দেখা যাচ্ছে এটা নিউইয়র্কের একটা বাংলাদেশি গ্রোসারি স্টোরের

এখানে, দেশী লেবুর দাম লেখা ২৪.৯৯ ডলার প্রতি পাউন্ড

১ পাউন্ড মানে ৪৫০ গ্রাম, আর ২৫ ডলারে আনুমানিক ৩,০০০-৩,১০০ টাকা

তার মানে ৪৫০ গ্রাম লেবুর দাম পড়ে ৩,০০০ টাকা
এবার ভাবেন, লেবুর দাম এমন হলে বাকি জিনিসের দাম কেমন???

এতদিন অনেকেই বলতো আপু আপনার ভিডিও ভালো লাগে,  আমি আপনার ফলোয়ার,  দেখো আমার সবচেয়ে বড় ফলোয়ার  আমার ঘরের ভিতরেই ❤️❤️🫣আনাবি...
19/07/2026

এতদিন অনেকেই বলতো আপু আপনার ভিডিও ভালো লাগে, আমি আপনার ফলোয়ার,

দেখো আমার সবচেয়ে বড় ফলোয়ার আমার ঘরের ভিতরেই ❤️❤️🫣

আনাবিয়া যে ভিডিও দেখতেছে তার লিংক কমেন্ট দিয়ে দিলাম

বাচ্চা কিছু চাইলে মানা করি না বরং আমরা ৩ বাচ্চা সেই জিনিস মিলেমিশে খাই 🥴
13/07/2026

বাচ্চা কিছু চাইলে মানা করি না বরং আমরা ৩ বাচ্চা সেই জিনিস মিলেমিশে খাই 🥴

12/06/2026

ভয় পাইছিলেন?
আমি তো চিন্তায় পরে গেছিলাম বাচ্চা ওয়ালা মায়ের আইডি হ্যাক করে পাবি টা কি 🥱

আপনি ভালোবেসে রান্না করে ভর দুপুরের রোদের মধ্যে ৪.৫ কিলোমিটার যাতায়াত  করে , যার জন্য গরম গরম লাঞ্চ পৌঁছে দেন, সে কখনো এ...
11/06/2026

আপনি ভালোবেসে রান্না করে ভর দুপুরের রোদের মধ্যে ৪.৫ কিলোমিটার যাতায়াত করে , যার জন্য গরম গরম লাঞ্চ পৌঁছে দেন, সে কখনো একটা ফোন করে জিজ্ঞেস করার প্রয়োজনও মনে করে না—“আপনি খেয়েছেন কিনা?”
কারণ আপনি বাসায় থাকেন, ক্ষুধা লাগলে খেয়েই নিবেন। কিন্তু সবসময় এই ধারণা তো কাজ করে না। কখনো কখনো বাচ্চা সামলে, অসুস্থ শরীরে রান্না করতেও কষ্ট হয়, ঘরে বসে সারাদিন না খেয়ে থেকে কারো কারো অপর মানুষ টিকে বুঝাতে হয় যে, the girl needs help 🙂

অবশ্য তাতে মেয়েটার কিছুই হয় না। সে এসবের সঙ্গে অভ্যস্ত। কারণ বাপের ঘরেও তার খাবারের খোঁজ খুব একটা কেউ নেয়নি। সারাদিন বাইরে বাইরে খেয়ে বা না খেয়ে থাকলেও কারো মনে হয়নি—“আমরা তো দুপুরে পেট ভরে ভাত খেলাম, মেয়েটা বাইরে কী খেল?” যে মেয়েটা দুপুরে শিঙাড়া, আলুর চপ খেয়ে দিন পার করত, তার খাবারের খোজ নিয়ে ভালোবাসা দেখানোর প্রয়োজন যেন কখনো পড়েনি। অথচ একই পরিবারে ছেলে সন্তান কোন বেলা কয় দানা ভাত কম খেলো, সেটা সবার জানা থাকে। আর মেয়ে? মেয়েরা তো ক্ষুধা লাগলে খেয়েই নেয়।

আবার যে মানুষের জন্য ৪.৫ কিলোমিটার হেঁটে খাবার পৌঁছে দেওয়া হয়, তার মা ফোন করে প্রথমেই জিজ্ঞেস করেন, “বাবা খাইছিস?” 🙂

আহারে বাবা! না খেতে খেতে যার ওজন ৭০ কেজি থেকে ১০০ কেজি হয়েছে।

আর যে মেয়েটা ৪.৫ কিলোমিটার হেঁটে খাবার দিয়ে আসে, যে নাকি ক্ষুধা লাগলে খেয়ে নেয়। খেতে খেতে তার শরীর থেকে ১০ কেজি ওজন কমে গেছে 🙂।

মাঝে মাঝে মনে হয়, এই পৃথিবীতে মেয়েদের অনেক অনুভূতি, অনেক প্রয়োজন, অনেক ক্লান্তি যেন অদৃশ্য থেকে যায়। শুধু মেয়ে হয়ে জন্মানোর কারণেই তারা অনেক আদর, যত্ন আর খোঁজখবরের অধিকার থেকে বঞ্চিত হয়।

তবুও একটা সান্ত্বনা আছে—দুনিয়ার মানুষ যতই দূরে ঠেলে দিক, আল্লাহ যেন কখনো দূরে না ঠেলেন। তাঁর কাছে সব হিসাবই আছে, আর তিনিই সবচেয়ে ভালো জানেন কার হৃদয়ে কতটা নীরব কষ্ট জমে আছে।

আমাদের ছোটবেলায় অনেক সময় দেখতাম, বাচ্চাদের সালামি বা উপহারের টাকা “বুঝিয়ে-শুনিয়ে” নিয়ে কোথায় যেন হারিয়ে যেত। 😅আলহামদুলিল...
06/06/2026

আমাদের ছোটবেলায় অনেক সময় দেখতাম, বাচ্চাদের সালামি বা উপহারের টাকা “বুঝিয়ে-শুনিয়ে” নিয়ে কোথায় যেন হারিয়ে যেত। 😅

আলহামদুলিল্লাহ, মা হয়ে আমি সেই ধারাটা ভাঙতে পেরেছি।

মেয়ের মুখ দেখে আত্মীয়-স্বজন ও বন্ধুদের দেওয়া উপহার আর তার ইদের সালামি জমিয়ে তার জন্য একটি ছোট্ট সোনার নেকপিস কিনে রেখেছি।

বড় হলে তাকে বলব—এটা তারই হক, তারই প্রাপ্তি। তার অবুঝ সময়ের সুযোগ নিয়ে মা সেটা খরচ করিনি; বরং আরও যত্ন করে তার জন্য সংরক্ষণ করে রেখেছি। ❤️✨

আর এই আমানত যত্ন করে আগলে রাখার প্রতিদান আল্লাহই আমাকে দেবেন—যে প্রতিদান হবে পৃথিবীর যেকোনো সম্পদের চেয়েও মূল্যবান, ইনশাআল্লাহ।

06/06/2026

এই ভিডিও টা প্রথম কে কবে দেখেছিলেন?

01/06/2026

ঈদের বন্ধে বিয়েশাদির দাওয়াত খেলেন কে কে???

28/05/2026

ইদের দিনে পাটশাক এর দাম দেখে তাজ্জব হয়ে গেলাম 😂

ইদ মোবারক সবাইকে 😉

Address

Suwon

Alerts

Be the first to know and let us send you an email when Asmaul Liza posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Asmaul Liza:

Shortcuts

Share