03/09/2026
কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের **জরুরি বিজ্ঞপ্তি**
সাম্প্রতিক সময়ে কুয়েত নতুনভাবে মিসাইল ও ড্রোন আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে কুয়েতে বসবাসরত সকল প্রবাসী বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বন করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো যাচ্ছে।
০২। কুয়েতি আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে কুয়েত সরকারের নির্দেশনা মেনে চলার জন্য সকলকে অনুরোধ করা হলো এবং মিসাইল/ড্রোন হামলা সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকার জন্য সবাইকে আবারও আহ্বান জানানো হলো। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সকলকে যত্নশীল থাকার এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে বর্তমান আঞ্চলিক পরিস্থিতির কোনো ভিডিও বা ছবি আপলোড করা থেকে বিরত থাকার জন্য সকলকে আহ্বান জানানো যাচ্ছে।
০৩। জরুরি প্রয়োজনে দূতাবাসের হটলাইন নম্বরসমূহ
+965 69920013
+965 66516404
+965 50895161
এবং ইমেইল
[email protected]
এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা হচ্ছে।