Kuwait Page For Bangladeshi

Kuwait Page For Bangladeshi সত্যের সন্ধানে এক ঝাক প্রবাসী
(1)

কুয়েতের আল আবরাক শুটিং রেঞ্জে লাইভ-ফায়ার ফায়ারিং; সর্বসাধারণের প্রবেশ নিষেধ! কুয়েত সেনাবাহিনীর মোরাল গাইডেন্স অ্যান্ড...
03/08/2026

কুয়েতের আল আবরাক শুটিং রেঞ্জে লাইভ-ফায়ার ফায়ারিং; সর্বসাধারণের প্রবেশ নিষেধ!

কুয়েত সেনাবাহিনীর মোরাল গাইডেন্স অ্যান্ড পাবলিক রিলেশনস ডিরেক্টরেট জানিয়েছে যে, কুয়েতি সশস্ত্র বাহিনী আল আবরাক শুটিং রেঞ্জে সামরিক লাইভ-ফায়ার অনুশীলন পরিচালনা করবে।

অনুশীলনের সময়সূচি:

​তারিখ: মঙ্গলবার ও বুধবার (৪ ও ৫ আগস্ট)
​সময়: সকাল ৫:০০ টা থেকে বেলা ১১:০০ টা পর্যন্ত

▪️সকলের সুরক্ষার স্বার্থে কুয়েতি নাগরিক, প্রবাসী, মরুভূমিতে ভ্রমণকারী, ক্যাম্পিংকারী এবং পশুপালকদের উক্ত এলাকায় না যাওয়ার জন্য বলা হয়েছে।

▪️দুর্ঘটনার ঝুঁকি এড়াতে এই সময়ে আল আবরাক এলাকায় নতুন কোনো তাঁবু বা ক্যাম্প স্থাপন না করার অনুরোধ জানানো হয়েছে।

​আপনার নিরাপত্তার জন্য নির্ধারিত সময়ে এই এলাকা এড়িয়ে চলুন।

Source: Ayman Mat
© সাইফুল ইসলাম

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) ২০২৬ বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।
03/08/2026

‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে আগামী ৫ আগস্ট (বুধবার) ২০২৬ বাংলাদেশ দূতাবাস বন্ধ থাকবে।

বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল থেকে আফ্রিকান—সব দেশের ডেলিভারি ড্রাইভারদের একই দশা কুয়েতে!যারা নতুন করে কুয়েতে আসার কথা ভাবছেন...
02/08/2026

বাংলাদেশ, ইন্ডিয়া, নেপাল থেকে আফ্রিকান—সব দেশের ডেলিভারি ড্রাইভারদের একই দশা কুয়েতে!

যারা নতুন করে কুয়েতে আসার কথা ভাবছেন—বিশেষ করে ডেলিভারি ড্রাইভার হিসেবে, তারা দয়া করে একটু বুঝে-শুনে ও চিন্তা-ভাবনা করে সিদ্ধান্ত নিন।

​অনেকেই মনে করেন ক্লিনিং কোম্পানির চেয়ে ডেলিভারি কোম্পানিতে সুযোগ-সুবিধা বেশি। কিন্তু মাঠপর্যায়ের বাস্তব অভিজ্ঞতা থেকে বলছি, পরিস্থিতি বর্তমানে অনেকটাই উল্টো!

▪️নতুন ভিসা নিয়ে আসার পর মাসের পর মাস কেটে গেলেও আকামা (Civil ID) লাগছে না। আবার অনেকেই আকামার অপেক্ষায় বসে থাকলেও কোনো ডিউটি বা কাজের দেখা পাচ্ছেন না পাশাপাশি বেতনের খবর নেই।

▪️কোম্পানিগুলোর বর্তমান অবস্থা যেন খাদেম ভিসার মতো হয়ে গেছে! একবার কাগজপত্র বা পাসপোর্ট জমা দিলে সহজে ডেলিভারি ভিসা বের হচ্ছে, আবার কাজেরও কোনো সঠিক হিসাব নেই।

▪️এটি কেবল আমাদের বাংলাদেশি ভাইদের সমস্যা নয়—ইন্ডিয়া, নেপাল এবং বিভিন্ন আফ্রিকান দেশ থেকে আসা প্রবাসীরাও ঠিক একই ধরণের ভোগান্তি ও অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন।

কারো কথায় প্রলুব্ধ হয়ে বা দা**লালদের মিষ্টি কথায় বিশ্বাস করে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আসার আগে কোম্পানির সঠিক তথ্য, কাজের নিশ্চয়তা এবং আকামার নিয়মকানুন ভালো করে যাচাই করে নিন।

​আপনার একটি সঠিক সিদ্ধান্ত আপনার ও আপনার পরিবারের ভবিষ্যৎ রক্ষা করতে পারে।

লেখা: সাইফুল ইসলাম #কুয়েত

কুয়েতের জিলিব আল-শুয়েখে বড় ধরনের আইনি পদক্ষেপ: উচ্ছেদ ও গ্রেপ্তার অব্যাহত!কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিলিব আল-শুয়েখ এ...
01/08/2026

কুয়েতের জিলিব আল-শুয়েখে বড় ধরনের আইনি পদক্ষেপ: উচ্ছেদ ও গ্রেপ্তার অব্যাহত!

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জিলিব আল-শুয়েখ এলাকায় একটি বড় ধরনের আইনশৃংখলা ও নিরাপত্তা অভিযান চালাচ্ছে। সরকারি একাধিক সংস্থার সহায়তায় অপরাধ দমন, অবৈধ কাজকর্ম বন্ধ এবং এলাকায় শৃংখলা ফেরাতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

▪️রেসিডেন্সি (আকামা) ও শ্রম আইন লঙ্ঘনকারী এবং পরোয়ানাভুক্ত আসামি মোট ১,২৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

▪️অবৈধভাবে বসবাস করা ঘরবাড়ি থেকে মানুষদের উচ্ছেদ করা হয়েছে এবং ১,২০০টি অবৈধ আবাসন ইউনিটের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। এর ফলে ফারওয়ানিয়া এলাকার মোট বিদ্যুতের চাপ ৬০% কমেছে।

▪️১,৪৩২টি ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত করা হয়েছে এবং ২০টি অবৈধ পয়ঃনিষ্কাশন লাইন বন্ধ করা হয়েছে।

▪️৬,৫১১টি জায়গায় অভিযান চালিয়ে ১,৪৭১টি অনিয়মকারী প্রতিষ্ঠান ধরা পড়েছে। ১৮৮টি প্রতিষ্ঠান সাময়িকভাবে বন্ধ করা হয়েছে এবং ২৫৬টি বাণিজ্যিক মামলা দেওয়া হয়েছে।

▪️অবৈধ সম্পর্কের মাধ্যমে জন্ম নেওয়া ৩৬ জন শিশু ও তাদের মা'দের আটক করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট বিভাগে পাঠানো হয়েছে।

▪️আশ্রয়কেন্দ্রে ৭৮৪ জনকে চিকিৎসা ও সেবা দেওয়া হয়েছে এবং ৬১ জনকে হাসপাতালে পাঠানো হয়েছে।

​স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট জানিয়েছে, জিলিব আল-শুয়েখ-এর পাশাপাশি অন্যান্য যেসব এলাকায় একই ধরনের অনিয়ম রয়েছে, সেখানেও এই অভিযান অব্যাহত থাকবে।

Source: Snaa News
© সাইফুল ইসলাম #কুয়েত

কুয়েতে ড্রোন হা**মলা: ইরানের বিরুদ্ধে কুয়েতের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি!শনিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের একের প...
01/08/2026

কুয়েতে ড্রোন হা**মলা: ইরানের বিরুদ্ধে কুয়েতের তীব্র নিন্দা ও হুঁশিয়ারি!

শনিবার কুয়েতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের একের পর এক হাম**লার তীব্র নিন্দা জানিয়েছে। সম্প্রতি ইরানের ড্রোন হা**মলায় কুয়েতের উত্তরাঞ্চলের একটি সরকারি প্রতিষ্ঠান এবং বূবিয়ান দ্বীপে একটি বেসরকারি কোম্পানির যন্ত্রপাতি ক্ষতিগ্রস্ত হয়েছে।

▪️▪️​মন্ত্রণালয় তাদের বিবৃতিতে যেসব বিষয় উল্লেখ করেছে⤵️

▪️এই হা**মলাগুলোকে কুয়েতের সার্বভৌমত্বের ওপর চরম আঘাত, নিরাপত্তার জন্য হুমকি এবং আন্তর্জাতিক আইন, জাতিসংঘ সনদ ও 'ভালো প্রতিবেশী'সুলভ আচরণের নীতিমালার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করা হয়েছে।

▪️কুয়েত জানিয়েছে যে, এ ধরনের হা*মলা টানা চালিয়ে যাওয়াটা নির্দেশ করে যে একটি শত্রুভাবাপন্ন মনোভাব নিয়ে কাজ করা হচ্ছে, যা পুরো অঞ্চলের শান্তি নষ্ট করছে এবং উত্তেজনা বাড়াচ্ছে।

▪️কুয়েত স্পষ্ট জানিয়ে দিয়েছে যে নিজেদের সার্বভৌমত্ব, নাগরিক ও প্রবাসীদের নিরাপত্তা এবং দেশের সম্পদ রক্ষার জন্য যেকোনো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পূর্ণ অধিকার তাদের রয়েছে।

Source: Kuwait Times
© সাইফুল ইসলাম

📍 জরুরি সন্ধান: ফারওয়ানিয়া ব্লক-৫ এ ট্যাক্সিতে মালামাল ফেলে যাওয়া প্রবাসী ভাইয়ের খোঁজ চাই!কুয়েত প্রবাসী ভাইদের দৃষ্টি ...
30/07/2026

📍 জরুরি সন্ধান: ফারওয়ানিয়া ব্লক-৫ এ ট্যাক্সিতে মালামাল ফেলে যাওয়া প্রবাসী ভাইয়ের খোঁজ চাই!

কুয়েত প্রবাসী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি! দেশ থেকে আসা এক বাংলাদেশি প্রবাসী ভাই আজ ভুল করে উনার মালামাল ট্যাক্সিতে ফেলে রেখে গেছেন। ব্যাগে দেশ থেকে আনা খাবারসহ অনেক গুরুত্বপূর্ণ জিনিসপত্র রয়েছে।

আজ সকালে (আনুমানিক সকাল ১১:১৫ মিনিট) এয়ারপোর্টের বাস থেকে নামেন ফারওয়ানিয়া হাবিব মুনাওয়ার স্ট্রিটে। সেখান থেকে অন্য এক বাংলাদেশি ভাইয়ের ট্যাক্সি নিয়ে যান ফারওয়ানিয়া ব্লক-৫-এ।

​গন্তব্যে পৌঁছে গাড়ি থেকে নামার সময় উনি ভুলবশত ট্যাক্সির ডিকিতে ১টি কার্টন ও ১টি ট্রলি ব্যাগ রেখে চলে যান।

​ট্যাক্সি ড্রাইভার ভাই একজন সৎ মানুষ, তিনি আমানতটি সঠিক মালিকের হাতে তুলে দেওয়ার জন্য ব্যাকুল হয়ে খুঁজছেন।

​📞 প্রকৃত মালিক বা পরিচিত কেউ হলে যোগাযোগ করুন:
​ফোন / হোয়াটসঅ্যাপ: 98584238

একটি শেয়ার হয়তো এক প্রবাসী ভাইয়ের দেশের পাঠানো ভালোবাসার আমানত ও কষ্টের মালামাল বুঝিয়ে দিতে পারে। দয়া করে সবাই পোস্টটি কুয়েত প্রবাসীদের মধ্যে ছড়িয়ে দিন। 🙏

© সাইফুল ইসলাম

উত্তর কুয়েতে চীনা কোম্পানির ভবনে ইরানি হা**মলা: নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি!উত্তর কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে ইরান হা*ম...
30/07/2026

উত্তর কুয়েতে চীনা কোম্পানির ভবনে ইরানি হা**মলা: নিহত ১, ব্যাপক ক্ষয়ক্ষতি!

উত্তর কুয়েতে একটি চীনা কোম্পানির ভবনে ইরান হা*মলা চালিয়েছে। এই হা**মলায় একজন কর্মী নিহত হয়েছেন এবং ভবনের অনেক বড় ধরনের আর্থিক ও বস্তুগত ক্ষতি হয়েছে।

কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল সাউদ আব্দুলআজিজ আল-ওতাইবি এই ঘটনাকে একটি "নৃশংস ইরানি আ*গ্রাসন" হিসেবে বর্ণনা করেছেন। খবর পাওয়ার পরপরই সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ শুরু করে।

কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে যে, দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং নাগরিক ও প্রবাসীদের জীবন রক্ষা করতে তারা সম্পূর্ণ সতর্ক ও প্রস্তুত রয়েছে।

Source: Arabtimes
© সাইফুল ইসলাম

কুয়েতে বাংলাদেশি কর্মীদের নানা বিষয় নিয়ে ম্যানপাওয়ার (PAM) প্রধান ও রাষ্ট্রদূতের আলোচনা!🇰🇼🇧🇩পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়...
27/07/2026

কুয়েতে বাংলাদেশি কর্মীদের নানা বিষয় নিয়ে ম্যানপাওয়ার (PAM) প্রধান ও রাষ্ট্রদূতের আলোচনা!🇰🇼🇧🇩

পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার-এর মহাপরিচালক প্রকৌশলী রাবাব আল-ওসাইমি, কুয়েতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, ওএসপি, এডব্লিউসি, পিএসসি এবং ভূটানের রাষ্ট্রদূত বব দোর্জি-এর সাথে আলাদাভাবে সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে আলোচনা করেন।

ম্যানপাওয়ার কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রকৌশলী আল-ওসাইমি বাংলাদেশ রাষ্ট্রদূতের সাথে কুয়েতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের কাজের পরিবেশ, সুযোগ-সুবিধা এবং সমস্যা নিয়ে কথা বলেন। পাশাপাশি কীভাবে দুই দেশের মধ্যে কাজের অভিজ্ঞতা বিনিময় করে এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে দক্ষতা বাড়ানো যায়, সে বিষয়েও আলোচনা হয়।

অন্যদিকে, ভূটানের রাষ্ট্রদূতের সাথে আলোচনায় প্রধান বিষয় ছিল শ্রমবাজার নিয়ন্ত্রণ ও সুসংগঠিত করা। উভয় দেশের স্বার্থ রক্ষা করে কীভাবে এই খাতকে আরও এগিয়ে নেওয়া যায় এবং পারস্পরিক অভিজ্ঞতা কাজে লাগানো যায়, তা নিয়ে তাঁরা মতবিনিময় করেন।

Source: AlAnba News
© সাইফুল ইসলাম

কুয়েত-ইরাক সম্পর্কে ফাটল ধরানোর সুযোগ দেওয়া হবে না: কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী!কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্...
26/07/2026

কুয়েত-ইরাক সম্পর্কে ফাটল ধরানোর সুযোগ দেওয়া হবে না: কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী!

কুয়েতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ আল-ইউসুফ কুয়েত ও ইরাকের দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বক্তব্যে বলেছেন, কুয়েত ও ইরাকের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও ভাইয়ের মতো সম্পর্ক রয়েছে। দুই দেশের মাঝে কোনো ধরনের বিভেদ বা শত্রুতা সৃষ্টি করতে দেওয়া হবে না।

যারাই দুই দেশের মধ্যকার সুসম্পর্ক নষ্ট করার বা বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করবে, তাদের সেই সুযোগ না দিতে দুই দেশ একসঙ্গে কাজ করছে। যা-ই ঘটুক না কেন, কুয়েত ও ইরাক পরস্পর ভাই ও প্রতিবেশী। এই দুই দেশের সম্পর্ক সবসময় অটুট ও শক্তিশালী থাকবে এবং এতে কোনো নীতিবাচক প্রভাব পড়বে না।

Source: SNAA News
© সাইফুল ইসলাম #কুয়েত

কুয়েতে বোতলজাত পানি কেনায় কড়াকড়ি: সর্বোচ্চ সীমা ৫ কার্টন! কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, সমবায় স...
25/07/2026

কুয়েতে বোতলজাত পানি কেনায় কড়াকড়ি: সর্বোচ্চ সীমা ৫ কার্টন!

কুয়েতের সামাজিক বিষয়ক মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে যে, সমবায় সমিতি (জামিয়া) ও সেন্ট্রাল মার্কেটগুলো থেকে একজন ব্যক্তি একবারে সর্বোচ্চ ৫ কার্টন বোতলজাত পানি কিনতে পারবেন। এই নিয়মটি কঠোরভাবে মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে।

এই নিয়ম করা কারণ, সাধারণ মানুষ যাতে ভয়ে বা গুজবে কান দিয়ে প্রয়োজনের চেয়ে অতিরিক্ত পানি কিনে জমা না করে। পানির পর্যাপ্ত সরবরাহ যাতে বাজারে সবার কাছে সমানভাবে পৌঁছায় এবং কৃত্রিম সংকট বা হুড়োহুড়ি তৈরি না হয়।

মন্ত্রণালয় জানিয়েছে, দেশে পানির উৎপাদনে বা সরবরাহ লাইনে কোনো ঘাটতি নেই। কারখানাগুলো প্রচুর পানি তৈরি করছে এবং বাজারে সরবরাহ স্বাভাবিক রয়েছে।

​এই লিমিট বেঁধে দেওয়া হয়েছে শুধু মানুষের অতিরিক্ত কেনাকাটা ও মজুত করার মানসিকতা নিয়ন্ত্রণে রাখতে। কোনো জামিয়া এই নিয়ম অমান্য করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Source: Alqabas
© সাইফুল ইসলাম

Address

Al-Shuhada Street, Murqab
Kuwait City
15000

Alerts

Be the first to know and let us send you an email when Kuwait Page For Bangladeshi posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Kuwait Page For Bangladeshi:

Shortcuts

Share