U Phoric Note

U Phoric Note Uplift your soul.
(1)

প্যারেন্টিংয়ে অনেক নিয়ম থাকে, অনেক পরিকল্পনাও থাকে। কিন্তু কিছু দিন এমন আসে, যখন শুধু পরিস্থিতি সামলানোই সবচেয়ে বড় ক...
11/07/2026

প্যারেন্টিংয়ে অনেক নিয়ম থাকে, অনেক পরিকল্পনাও থাকে। কিন্তু কিছু দিন এমন আসে, যখন শুধু পরিস্থিতি সামলানোই সবচেয়ে বড় কাজ। আমি আমার মেয়েকে স্ক্রিন টাইম দিতে একদমই চাই না। সবাই ভাবলাম একটু রেস্টুরেন্টে গিয়ে শান্তিতে একটু ফ্যামিলি টাইম কাটাব। ভালোভাবে খাওয়া দাওয়া করা হবে আর একটুখানি নিরিবিলি সময়।

কিন্তু রেস্টুরেন্টে ঢুকেই মেয়ে আমার যেন World War 1, 2, 3… 4567 সব একসাথে শুরু করে দিল! পুরো রেস্টুরেন্টটাই তার কাছে হয়ে গেল খেলার মাঠ। এক টেবিল থেকে আরেক টেবিল, এক কোণা থেকে আরেক কোণা।অনেক চেষ্টা করেও যখন আর সামলাতে পারলাম না, তখন বাধ্য হয়েই কয়েক মিনিটের জন্য কার্টুন চালিয়ে দিতে হলো। 😅 এরপর তাড়াহুড়ো করে মাত্র পাঁচ মিনিটে খাওয়া শেষ করে বাড়ির পথে রওনা দিলাম!

MashaAllah!! Monsoon and Manahil ❤️❤️
10/07/2026

MashaAllah!! Monsoon and Manahil ❤️❤️

ব্রাজিল পালায় না 😂
05/07/2026

ব্রাজিল পালায় না 😂

এই শান্ত মুহূর্তগুলো আল্লাহর অশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ। 🤍📖
04/07/2026

এই শান্ত মুহূর্তগুলো আল্লাহর অশেষ নিয়ামত। আলহামদুলিল্লাহ। 🤍📖

Weekend 📖📖
04/07/2026

Weekend 📖📖

Weekend 🥰Curtain from Royce Online Shop - রয়েস অনলাইন শপBedsheet from Shebang
20/06/2026

Weekend 🥰
Curtain from Royce Online Shop - রয়েস অনলাইন শপ
Bedsheet from Shebang

17/06/2026

ফুল দেখলেই আমার মনটা খুব ভালো হয়ে যায়। 🌸

ঠিক সন্ধ্যে নামার আগে 🌺
14/06/2026

ঠিক সন্ধ্যে নামার আগে 🌺

অফিসের প্রোগ্রামে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ছাদে দাঁড়িয়ে গল্প করতে করতে হঠাৎ চোখ চলে গেল দূরে। দূর থেকে দেখা যাচ্ছ...
14/06/2026

অফিসের প্রোগ্রামে একটা রেস্টুরেন্টে গিয়েছিলাম। ছাদে দাঁড়িয়ে গল্প করতে করতে হঠাৎ চোখ চলে গেল দূরে। দূর থেকে দেখা যাচ্ছিল আমার প্রাণের খুলনা বিশ্ববিদ্যালয়। সেই পরিচিত ক্যাম্পাস। পাখির চোখে দেখা ছোট্ট একটা জায়গা, অথচ আমার জীবনের কত বড় একটা অংশ সেখানে পড়ে আছে।

পাঁচটা বছর সেখানে কাটিয়েছি। সকাল থেকে সন্ধ্যা। ক্লাস করেছি, আড্ডা দিয়েছি, রাগ করেছি, অভিমান করেছি, হেসেছি, কেঁদেছি। ক্যাম্পাসের প্রতিটা কোণার ধুলো গায়ে মেখেই পাঁচটা বছর কেটে গেছে।

আমার ভাবতেও খুব অবাক লাগে যে, সময়ের সাথে সাথে খারাপ স্মৃতিগুলো কেমন যেন উবে যায়। এখন যখন পেছনে তাকাই, ভালো দিনগুলোই বেশি মনে পড়ে। আর তখনই মনটা একটু খারাপ হয়ে যায়। আমার মনে হয়, অতীত যদি খুব একটা ভালো না হতো, তাহলে তাকে এতটা মিসও করতাম না। সুন্দর স্মৃতিগুলোই মানুষকে সবচেয়ে বেশি ভাবায়।

12/06/2026

Rain 🌨️⚡

Address

Male
9201

Website

Alerts

Be the first to know and let us send you an email when U Phoric Note posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share