Fatema Islam

Fatema Islam Digital Marketer

12/05/2024

এতো সুন্দর লেখাটা!!
আলহামদুলিল্লাহ।

"স্রষ্টা বলেছেন, 'তুমি যাকে'ই আমার চেয়ে বেশি ভালোবাসবে', আমি তাকে'ই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো। এবং তোমাকে একা করে রাখব।"

তিনি আরও বলেছেন, 'কখনো বলবেনা আমি তাকে ছাড়া বাঁচবোনা।' তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো। এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে, তোমাকে দিব্যি সামনে নিয়ে যাব!

তুমি কী দেখোনা? ঋতুরাও বদলাতে থাকে।
ছায়া দেয়া গাছের পাতাও যায় শুকিয়ে।
ধৈর্য হারিয়ে যায়।
কিন্তু তোমার স্রষ্টা ধৈর্যশীল ও পরম দয়ালু, সেই ঝরে যাওয়া পাতার ডাল থেকেই আবার সবুজ পাতা গজায়, তুমি কী দেখো না তোমার স্রষ্টার এই নিদর্শন?
যে মানুষটাকে তুমি নিজের অংশ ভাবতে, সেই মানুষটাই একদিন অচেনা হয়ে যায়।
তোমার মন ভেঙে যায়!

এমনকি তোমার বন্ধুও শ*ত্রুতে পরিণত হয়
আর শত্রুও খানিক সময় পরে পরিণত হয় বন্ধুতে।
যে মানুষটাকে নিজের জীবনের চেয়েও বেশি
ভালোবাসতে সেও প্রতারণা করে। তবে তুমি কেন স্রষ্টা বিমুখ হয়ে মানুষকে ভরসা করো?
অদ্ভুত এই পৃথিবী!

যখন তুমি ভাবো এটা হবেনা কখনো, কিন্তু পরোক্ষণে সেটাই হয়। সেটাই হবার নয় কী?
তুমি বলো, 'আমি পড়বোনা' অথচ তুমি পড়ো।
তুমি বলো, 'আমি বিস্মিত হবোনা!'
অথচ তুমি রোজ বিস্মিত হও।

এবং সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে-
তুমি বলতে থাকো 'আমি মরে গেছি' অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে!

বীর কখনো মরে না ৷আসীম ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকাডেমিতে (বাফা) যোগদান করেন। তিনি ২০১১ সালে একজন পাইলট অফিসার ...
12/05/2024

বীর কখনো মরে না ৷

আসীম ২০১০ সালে বাংলাদেশ এয়ারফোর্স অ্যাকাডেমিতে (বাফা) যোগদান করেন। তিনি ২০১১ সালে একজন পাইলট অফিসার হিসেবে কমিশন লাভ করেন। ওই সময় প্রশিক্ষণে সামগ্রিকভাবে সেরা পারফরম্যান্সের জন্যে তিনি পেয়েছেন গৌরবমণ্ডিত সোর্ড অব অনার।

অসীম জাওয়াদ সাভার ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ২০০৭ সালে এস.এস.সি ও ২০০৯ সালে এইচ.এস.সি পরীক্ষায় জিপিএ- ৫ পেয়ে উত্তীর্ণ হন। এরপর তিনি বাফাতে ট্রেনিং শেষে কমিশন লাভ করেন।

অসীম PT-6, L-39ZA, F-7MB, F-BG1 ইত্যাদি বিমান চালিয়েছেন। তিনি ছিলেন F-7MG1 এর অপারেশনাল পাইলট ও এলিমেন্ট লিডার। ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে জাতিসংঘের মিশনে নিয়োজিত ছিলেন। অসীম জাওয়াদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ। ব্যক্তিগত জীবনে তিনি এক ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

আজ বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম সমুদ্রবন্দরের পতেঙ্গা কনটেইনার টার্মিনাল এলাকায় কর্ণফুলী নদীতে বিমানবাহিনীর ইয়াক-১৩০ (YAK 130) প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। আকাশ থেকে বিমানটি কর্ণফুলী নদীতে ছিটকে পড়ে পানিতে তলিয়ে যায়। এর আগে বিমান থেকে দুই পাইলট প্যারাসুটযোগে নেমে যায়। পরবর্তীতে নদী থেকে দুজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় অসীম জাওয়াদের।

03/02/2024

The Power Of " সূরা মূলক

" মনে করুন , আপনি মারা গেছেন ! আপনার জানাজার নামাজ শেষ ! আপনাকে কবরে রাখা হলো ! আপনি অপেক্ষা করতেছেন মুনকার নাকির ফেরেশতার জন্য ! কিন্তু , তাঁরা আসছে না ! অথচ জান্নাতের সুঘ্রাণ পাওয়া শুরু করেছেন আপনি ! একটু পরেই– কবরের সাথে জান্নাতের একটি সুড়ঙ্গপথ তৈরি হয়ে গেলো ! আপনি ভাবলেন , এ কেমন কথা ! প্রশ্ন - উত্তর কই !? তখন আপনার মনে পড়ল— ' প্রতি রাতে সূরা মূলক পাঠ করলে কবরে প্রশ্ন উত্তরের ঝামেলা নাই ! কবর আজাবেরও কোনো চান্স নাই ! অতঃপর , রেশমী চাদরের নরম বিছানায় গা এলিয়ে দিয়ে আপনি বললেন- · ' আলহামদুলিল্লাহ ' !

~ ( তিরমিজি -২৮৯০ এর সহীহ অংশ থেকে )

11/01/2024

,,,দেশি টেংরা মাছ আলু দিয়ে ঝোল,,,

11/01/2024

অন্যের কাছে নিজের জন্যে কিছু আশা করবেন না।।
নিজের প্রতি অন্যের ভালো ব্যবহার, মিলেমিশে থাকার ইচ্চে প্রকাশ বা সম্মান কোন টাই না।।মানুষ তখনই শুধু ভালো থাকবে যতক্ষণ আপনি তাকে দিতে পারবেন।
স্বার্থ শেষ ত সম্পর্ক ও শেষ💔

দিন শেষে আপনি নিজেকে নিয়ে ভাবুন,নিজেকে সম্মান করুন দেখবেন খুব সুখে আছেন😊😊
সব কিছু মিলে যদি নিজের প্রিয় মানুষ টা সবসময় পাশে থাকে তাহলে আর কি চাই😇😇😇
আলহামদুলিল্লাহ💗

তুমি আমি রবো ঠিকি এভাবে🥰আলো ছায়া পাশাপাশি যেভাবে🎋
07/09/2023

তুমি আমি রবো ঠিকি এভাবে🥰
আলো ছায়া পাশাপাশি যেভাবে🎋

প্যান কেক 🥞🥞🥞🥞🥞🥞🥞যা যা লাগবে-১: ময়দা-২ কাপ২: তরল দুধ-১ কাপ বা পরিমান মত৩:ডিম-২ টা৪: চিনি-১ কাপ৫:লবন সামান্য৬:তেল -৪ টেবি...
23/08/2023

প্যান কেক 🥞🥞🥞🥞🥞🥞🥞
যা যা লাগবে-

১: ময়দা-২ কাপ
২: তরল দুধ-১ কাপ বা পরিমান মত
৩:ডিম-২ টা
৪: চিনি-১ কাপ
৫:লবন সামান্য
৬:তেল -৪ টেবিল চামচ
৭:বেকিং পাউডার -১ টেবিল চামচ
৮.ভ্যানিলা এসেন্স -১ চামচ

প্রথমে ডিম, চিনি, ভ্যানিলা,তেল এক সাথে ভালভাবে ফেটিয়ে /বিট/ ব্লেন্ডার করে নিতে হবে। এর পর দুধ দিয়ে ময়দা, বেকিং পাউডার, লবন চেলে নিয়ে দুধ এর মিস্চারে দিতে হবে। এর পর খুব ভালভাবে ফেটিয়ে নিতে হবে যেন কোন দলা না থাকে।এর পর ১০ মি বেটার টি ঢেকে রাখতে হবে।না রাখলে ও হবে।

এর পর একটি প্যান হিট করে নিয়ে সামান্য তেল দিয়ে ব্রাশ করে নিতে হবে। তার পর চুলা মিডিয়াম হিট এ রেখে হাফ কাপ মেজারমেন্ট কাপ দিয়ে প্যান কেক এর ব্যাটার দিয়ে ওপরে বুটবুটি ওঠা পর্যন্ত ১মিনিট এর মত রেখে উল্টিয়ে দিতে হবে।ওপর পাশে ৩০ সেকেন্ড রেখে তুলে নিতে হবে।এভাবে সবগুলো ভেজে নিয়ে চকলেট সস বা পেস্টি ক্রিম বা নিউটেলা অথবা চিনির সিরা/মধু দিয়ে খেয়ে নিবেন। ওপরে পরিমাণ দিয়ে ১৪/১৫ টি প্যান কেক হবে।😍😍

ট্রাই করবেন আবশ্যই। আর হে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সব দিবেন।তাহলে একদম তুলতুলে প্যান কেক হবে।

তিত করলা ভাজি
23/08/2023

তিত করলা ভাজি

"”""""পাটিসাপটা""""""
22/08/2023

"”""""পাটিসাপটা""""""

⭕ ঘটনা - ১ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ...
19/08/2023

⭕ ঘটনা - ১
ইন্টারভিউ টেবিলের স্যার কিছুক্ষণ চুপ করে রইলেন । তারপর, ভারী গলায় বললেন - বাহ ! তোমার সার্টিফিকেট তো বেশ ভালো ! তোমাকে আর প্রশ্ন করতে চাচ্ছি না ! ধরে নাও তুমি চাকরিটি পেয়ে গেছো ! কিন্তু সমস্যা হচ্ছে বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিতে হবে ! এক সপ্তাহের মধ্যে টাকাটা জমা করে দাও ! তারপর তোমার নিয়োগ হবে ! ছেলেটি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে বাড়িতে এসে তার বাবাকে জানালো, ৫ লাখ টাকা না হলে তার চাকরিটা হবে না ! গ্রামের সহজ সরল বাবা নিজের ছেলের চাকরির জন্য ভিটা বাড়ি বিক্রি করে ৫ লাখ টাকা জোগাড় করলেন ! তারপর বড় স্যারকে উপহার হিসেবে ৫ লাখ টাকা দিয়ে ছেলেটি চাকরি পেয়ে গেলো !
⭕ ঘটনা - ২

আজ বড় স্যারের ছেলের জন্মদিন ! বাড়িতে বিশাল পার্টির আয়োজন করা হয়েছে ! তিনি বাড়িতে ঢুকেই তার ছেলের নাম ধরে ডাকতে শুরু করলেন ! ছেলে কাছে আসতেই বড় স্যার “হ্যাপি বার্থডে মাই সান” বলতে বলতে ছেলের হাতে ৫ লাখ টাকার বাইকের চাবি তুলে দিলেন ! বাইক পেয়ে ছেলেটি খুশিতে আত্মহারা হয়ে বাবাকে জড়িয়ে ধরে চিৎকার দিয়ে বললো - আমার বাবা পৃথিবীর শ্রেষ্ঠ বাবা !

⭕ ঘটনা - ৩
বড় স্যারের ছেলে আজ বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে ঘন্টায় ৮০ কিলোমিটার বেগে রাজপথে ছুটে চলেছে বাইক ! হঠাৎ ট্রাকের সাথে ধাক্কা সবকিছু থেমে গেলো ! বড় স্যারের ছেলেকে হাসপাতালে ভর্তি করানো হলো হাসপাতালের বড় ডাক্তার সাহেব জানালেন আপনার ছেলের অবস্থা ভালো না, খুব জটিল একটা অপারেশন করাতে হবে, কাউন্টারে ১০ লাখ টাকা জমা করে দিন ! বড় স্যার কোনও উপায় না দেখে মেয়ের বিয়ের জন্যে ব্যাংকে জমিয়ে রাখা টাকাটা কাউন্টারে জমা করে দিলেন !

⭕ ঘটনা - ৪
বড় ডাক্তার সাহেব আজ খুব খুশি ! ৩-৪ লাখ টাকার অপারেশনের জন্য ১০ লাখ টাকা নিয়েছেন, পুরোটাই লাভ ! খুশিতে তিনি তার একমাত্র মেয়ের জন্য স্বর্ণের নেকলেস কিনে বাসায় ফিরলেন ! বাসায় ঢুকেই তিনি তার কলেজ পড়ুয়া মেয়েকে মামুনি মামুনি বলে ডাকতে শুরু করলেন ! ডাক্তার সাহেবের বউ কাঁদতে কাঁদতে বললেন, তাদের মেয়ে এখনও বাসায় ফেরেনি ! বড় ডাক্তার সাহেব তার মেয়েকে অনেক খোঁজাখুঁজি করলেন, কোথাও কোনও খোঁজ না পেয়ে তিনি যখন দিশেহারা হয়ে পড়লেন, ঠিক তখনই অপরিচিত এক নাম্বার থেকে ফোন এলো ! ফোনেও ঐ প্রান্ত থেকে জানালো, আপনার মেয়ে আমাদের কাছে, মেয়েকে ফেরত পেতে হলে মুক্তিপণ হিসেবে ২০ লক্ষ টাকা দিতে হবে ! কথাটা শুনে বড় ডাক্তার সাহেবের স্ত্রী স্ট্রোক করলেন !

⚫🔴 শিক্ষাঃ আপনি অতীতে যা করেছেন, বর্তমানে যা করছেন, ভবিষ্যৎ তার চেয়েও ভয়ঙ্কর রূপে আপনার কাছে ফিরে আসবেই !!
প্রত্যেক ক্রিয়ার-ই একটা সমান ও বিপরীতমূখী প্রতিক্রিয়া আছে! (নিউটনের গতিবিষয়ক তৃতীয় সূত্র)
সুতরাং সময় থাকতেই সাবধান থাকুন!!
সৎ পথে চলার অভ্যাস করতে হবে। ভালো কাজে অংশ গ্রহন ও মানুষের উপকারে আসলেই তাহলে ভালো থাকতে পারবেন।
-
সংগৃহীত পোস্ট।
#শিক্ষা_ও_তথ্য_কেন্দ্র।

Address

Kuala Lumpur

Telephone

+8801575514553

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fatema Islam posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fatema Islam:

Share