22/04/2026
ফাইনালি আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া।
আলহামদুলিল্লাহ। 🤲
যশোরের সেই ইমরান ভাই, সবকিছু সম্পন্ন করে ২০ তারিখে তার ফ্লাইট ছিল।
বোর্ডিং পাস, ইমিগ্রেশন, ফিঙ্গারপ্রিন্ট সব প্রক্রিয়া শেষ করেছিলেন। কিন্তু বিপত্তি ঘটে বিমানে ওঠার ঠিক আগ মুহূর্তে। বিমানের ক্যাপ্টেন তাকে দেখে সরাসরি জানিয়ে দেন, এই অবস্থায় তাকে নেওয়া সম্ভব না।
তার সাথে ছিলেন আরও দুই ভাই। তাদেরকে নেওয়ার অনুমতি দেওয়া হলেও তারা স্পষ্টভাবে বলেন আমরা রোগীকে রেখে একা যেতে পারব না।
ফ্লাইট মিস হওয়ার পর তারা বের হয়ে আসার প্রস্তুতি নেন। কিন্তু সেখানেই শুরু হয় বড় সমস্যা।
দুই ভাই বৈধ পাসপোর্ট ও ভিসাধারী হলেও, অসুস্থ ইমরান ভাই স্পেশাল পাসে ছিলেন। ইমিগ্রেশন কোনোভাবেই তাকে বাইরে যেতে দিচ্ছিল না, কারণ তিনি ইতোমধ্যে ব্ল্যাকলিস্টেড মালয়েশিয়ায় পুনরায় প্রবেশের অনুমতি নেই।
ফলে তিন ভাই ইমিগ্রেশনের ভিতরেই আটকা পড়ে যান।
তবে এই কঠিন পরিস্থিতিতে ইমিগ্রেশন একটি মানবিক ও প্রশংসনীয় কাজ করেছে। তারা ইমরান ভাইকে এয়ারপোর্টের ক্লিনিকে নিয়ে যায় চিকিৎসার জন্য। যদিও ক্লিনিক থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া সম্ভব হয়নি।
পরবর্তীতে ইমিগ্রেশন ও এয়ারএশিয়া যৌথভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই তাদের জন্য নতুন করে টিকিট ইস্যু করে দেয়।
যেহেতু তিনি স্পেশাল পাসধারী এবং দেশে ফেরত যাওয়া ছাড়া উপায় নেই, তাই তারা মানবিক দৃষ্টিকোণ থেকে এই ব্যবস্থা গ্রহণ করে।
এই পুরো সময়টাতে আমি ব্যক্তিগতভাবে বিষয়টি নিয়ে খুবই কষ্ট পেয়েছি।
সব সময় তাদের সাথে যোগাযোগ রেখেছি। এমনকি ইমিগ্রেশন থেকেও তাদের খাবারের ব্যবস্থা করা হয়েছে গত দুই দিন।
ঢাকা এয়ারপোর্টে সহায়তার জন্য আমি আগে থেকেই এয়ারএশিয়ার একজন কর্মকর্তার সাথে কথা বলে রেখেছি, তিনি আশ্বাস দিয়েছেন সর্বোচ্চ সহযোগিতা করবেন।
আজ ২২ তারিখ, রাত ৯টায় তাদের ফ্লাইট।
সব কষ্টের পর মহান আল্লাহ তাদের মঙ্গল করুন। আমি আমার সর্বোচ্চ চেষ্টা করেছি।
বিষয়টি নিয়ে অনেকবার চোখের পানি ধরে রাখতে পারিনি।
সবকিছুর জন্য মহান রবের দরবারে শুকরিয়া। আসলে সবাইকে সাহায্য করা সম্ভব না আল্লাহ যাকে চান, তাকেই দিয়ে সাহায্য করান।
আপনাদের সকলের কাছে দোয়া প্রার্থনা ইমরান ভাই এবং আমাদের জন্য।
আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। 🤲❤️
#মালয়েশিয়ান_প্রবাসী_বাংলাদেশী।