MaYha

MaYha Mare

27/12/2023
09/06/2022

Mare

◼ মৃত্যুর আগেই মুমিনের যে কাজগুলো করা জরুরি ◼মানুষের মৃত্যু এক অবধারিত ও সুনিশ্চিত বিষয়। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারব...
24/06/2020

◼ মৃত্যুর আগেই মুমিনের যে কাজগুলো করা জরুরি

◼মানুষের মৃত্যু এক অবধারিত ও সুনিশ্চিত বিষয়। মৃত্যু থেকে কেউ পলায়ন করতে পারবে না। আর কার মৃত্যু কোথায় হবে কিংবা কখন হবে এ কথাও কেউ জানে না। আল্লাহ তাআলা বলেন-

◼وَمَا تَدْرِي نَفْسٌ مَّاذَا تَكْسِبُ غَدًا ۖ وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ ۚ إِنَّ اللَّـهَ عَلِيمٌ خَبِيرٌ

'কেউ জানে না আগামীকাল সে কী উপার্জন করবে এবং কেউ জানে না কোন দেশে সে মৃত্যুবরণ করবে। আল্লাহ সর্বজ্ঞ, সর্ববিষয়ে সম্যক জ্ঞাত।' (সুরা লোকমান : আয়াত ৩৪)

◼আর এ কারণেই মুমিন মুসলমান সব সময় মৃত্যুর কথা স্মরণ করে। আবার কোনো ব্যক্তি যদি বুঝতে পারে যে, তার মৃত্যু আসন্ন তবে তাদের উচিত আল্লাহর ইবাদতে নিয়োজিত করা। পরকালের অন্ততকালের কথা স্মরণ করে নিজেকে আল্লাহর জন্য উৎসর্গ করা।

◼মৃত্যুর স্মরণার্থে মুমিনের এ কাজগুলো বেশি করা-

- ক্ষমাশীল ও দয়ালু মহান আল্লাহর কাছে নিজের অতিত জীবনের সব গোনাহের কথা তুলে ধরে সকাতরে তওবাহ-ইসতেগফার করা।

- বিগত জীবনের অপরাধ ও গোনাহের জন্য ত্রুটি-বিচ্যুতিগুলোকে যথাসাধ্য অধিক পরিমাণে নফল ইবাদত-বন্দেগি ও নেকির কাজ দ্বারা ভরপুর করে দেয়া।

- কুরআন অধ্যয়ন, উত্তম জিকির, দোয়া, তাসবিহ-তাহলিলের দিন-রাত অতিবাহিত করা। বিশেষ করে তাওহিদের কালেমা 'লা ইলাহা ইল্লাল্লাহ'-এর জিকিরে জবানকে সিক্ত করা।

- পরকালের প্রথম মনজিল কবর, হাশরের ময়দানের ভয়াবহতা, জাহান্নামের কঠিন শাস্তির ভয়ে মহান আল্লাহর কাছে বেশি কাঁদা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা কা।

- সব সময় পবিত্রতা অবস্থায় থাকার নিয়তে অর্থাৎ ওজু অবস্থায় থাকা।

- অযথা গল্প-গুজব, খেলাধূলা এবং বিনা প্রয়োজনে অ্যান্ড্রয়েড, ইলেক্ট্রনিক্স মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিরত থাকা এবং এসব কাজে সময় অপচয় না করা।

- কারো সঙ্গে লেনদেন থাকলে তা থেকে দ্রুত মুক্ত হওয়া। ঋণ থাকলে তা থেকেও মুক্ত হওয়া।

- বিগত জীবনে কারো 'হক বা অধিকার' নষ্ট করে থাকলে, তা যদি স্মরণে থাকে তবে তার সঙ্গে বসে সমাধান করে নেয়া কিংবা তার থেকে দায়মুক্তি গ্রহণ করা জরুরি। ন্যূনতম কাউকে কষ্ট দিয়ে থাকলে বা জুলুম-অত্যাচার করলে তার থেকে ক্ষমা চেয়ে নেয়া।

- কারো কোনো ন্যয্য দাবি থাকলে তা পূরণ করা জরুরি। যে কারো যৌক্তিক দাবি-দাওয়া বা অভিযোগ থাকলে গুরুত্বের সঙ্গে তাও সমাধান করে নেয়া।

- পরকালের নাজাতের নিয়তে বেশি বেশি দান-সদকা করা। তবে এ দান যেন কোনো ব্যক্তির মোট সম্পদের তিন ভাগের এক ভাগের বেশি না হয়। কেননা মোট সম্পদের তিনভাগের এক ভাগের বেশি দান করার ব্যাপারে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে।

- বিশেষ করে পরিবারের সদস্য সব উত্তরাধিকারীদের মৃত্যু পরবর্তী বিষয়ে সতর্ক করা, অসিয়ত করা এবং তাদের জীবন-যাপনের ইসলামি দিক-নির্দেশনা করে যাওয়া জরুরি।

আল্লাহর কাছে মৃত্যুর আগে উল্লেখিত বিষয়গুলোর পাশাপাশি বেশি বেশি দোয়া করা, নিজেদের গোনাহ মাফের ব্যবস্থা করা। বেশি বেশি নেক কাজ করার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা।

◼বেশি বেশি এ দোয়া করা-

اَللَّهُمَّ اِنِّى اَعُوْذُبِكَ مِنْ عَذَابِ جَهَنَّم وَ مِنْ عَذَابِ الْقَبْرِوَمِنْ فِتْنَةَ الْمَحْيَا وَالْمَمَاتِ وَ مِنْ فِتْنَةِ الْمَسِيْحِ الدَّجَّالِ

উচ্চারণ : 'আল্লাহুম্মা ইন্নি আউজুবিকা মিন আজাবি জাহান্নাম, ওয়া মিন আজাবিল কবর, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাতি ওয়া মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল।'

অর্থ : হে আল্লাহ! আমি জাহান্নামের আজাব ও কবরের আজাব থেকে আশ্রয় চাই। জীবন ও মৃত্যুর ফেতনা থেকে আশ্রয় চাই। আর দাজ্জালের ফেতনা থেকেও আপনার কাছে আশ্রয় কামনা করি।'

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে পরকালের কল্যাণে নিজেদের দুনিয়ার জীবন সুন্দর করার মাধ্যমে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করার তাওফিক দান করুন। প্রত্যেকের কবর, হাশর ও জাহান্নামের ভয়াবহতা থেকে রক্ষা করুন।

আল্লাহ কে ডাকছেন?সুন্দর করে ডাকুন, ভালবেসে আদর করে ডাকুন।অনুনয় বিনয় করে ডাকুন, উত্তম নামসমূহ দিয়ে ডাকুন।আকুতি মিনতি করে ...
23/06/2020

আল্লাহ কে ডাকছেন?

সুন্দর করে ডাকুন, ভালবেসে আদর করে ডাকুন।

অনুনয় বিনয় করে ডাকুন, উত্তম নামসমূহ দিয়ে ডাকুন।

আকুতি মিনতি করে ডাকুন, আপনার ডাক শুনছেন নিশ্চিত হয়েই ডাকুন, মনে জোর রাখুন, তিনি আপনাকে দেখছেন এবং শুনছেন!

• তিনি বললেন, ‘তোমরা ভয় করো না। আমি তো তোমাদের সাথেই আছি। আমি সবকিছু শুনি ও দেখি’।

সূরা ত্বোহা, আয়াত ৪৬।

• আর যখন আমার বান্দাগণ তোমাকে আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে, আমি তো নিশ্চয় নিকটবর্তী। আমি আহবানকারীর ডাকে সাড়া দেই, যখন সে আমাকে ডাকে। সুতরাং তারা যেন আমার ডাকে সাড়া দেয় এবং আমার প্রতি ঈমান আনে। আশা করা যায় তারা সঠিক পথে চলবে।

সূরা আল-বাকারাহ, আয়াত ১৮৬।

ধ্বংস হোক তারা,যারা আন্দাজে কথা বলে![সূরা আয-যারিয়াত-১০]
19/06/2020

ধ্বংস হোক তারা,যারা আন্দাজে কথা বলে!
[সূরা আয-যারিয়াত-১০]

Address

Pulau Pinang
Kuala Lumpur
50050

Telephone

+60109455834

Website

Alerts

Be the first to know and let us send you an email when MaYha posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MaYha:

Share