31/08/2026
যে শান্তি আর এলো না💔🥹
শান্তিও তো সংক্রামক হতে পারতো…
একটু স্বস্তি থেকে আরেকটু স্বস্তি ছড়িয়ে পড়তে পারতো জীবনের চারপাশে। অথচ আমার চাওয়াগুলো কখনোই খুব বড় ছিল না। চেয়েছিলাম শুধু একটু শান্তির জীবন, যেখানে বুকভরে নিঃশ্বাস নেওয়া যাবে, কিছু মানুষ থাকবে আপন হয়ে, আর দিনশেষে থাকবে একটু প্রশান্তি।
কিন্তু জীবন যেন আমার চাওয়ার ঠিক উল্টো পথেই হেঁটেছে। যতটুকু প্রশান্তির আশায় ছিলাম, তার চেয়েও বেশি অস্থিরতা এসে জমেছে জীবনের প্রতিটি কোণে। শান্তি খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে গেছি, অথচ অস্থিরতা বারবার এসে আমাকে নিজের করে নিয়েছে।
হয়তো জীবনকে আমি কখনো এমনভাবে কল্পনা করিনি। ভাবিনি, সামান্য একটু ভালো থাকার ইচ্ছেটুকুও কখনো কখনো এতটা কঠিন হয়ে উঠতে পারে। তবুও প্রতিদিন বেঁচে আছি, হাসার চেষ্টা করি… কারণ ভেতরের এই ভাঙাচোরা গল্পগুলো সবাইকে বলা যায় না। 💔🥀
Sohel feeling dairy 🌹💔