RAJIB_official

RAJIB_official সময় পেলে এসো একদিন আমার শহরে সপ্ন ভাঙ্গার গল্প শোনাবো �

ভাগ্যের কি নিরমম পরিহাস 😭যশোর জেলার আলী হাসান ভাই ৫ লাখের অধিক টাকা খরচ করে মালয়েশিয়া আসছিলো।পরিবারের সচ্ছলতা ফিরাবে বলে...
05/05/2024

ভাগ্যের কি নিরমম পরিহাস 😭
যশোর জেলার আলী হাসান ভাই ৫ লাখের অধিক টাকা খরচ করে মালয়েশিয়া আসছিলো।পরিবারের সচ্ছলতা ফিরাবে বলে।বিদেশে আসার পরে ৫ মাস কাজ ছিলো না।অবশেষে এক বাঙ্গালী ভাইয়ের সাথে কাজ মেনেজ করতে পেরেছিল । একটা বেতন না পেতেই সংসারে অশান্তি শুরু।২ বাচ্চা রেখে বৌ চলে গেছে আরেক জনার সাথে।এই মাসে বেতন পাওয়ার কথা ছিলো ওর কিন্তু বেতন পাওয়ার আগে মুখে হইছে ঘা।গায়ের বিভিন্ন অংশ থেকে রক্ত বেরাই।উনার সহকর্মী সব দেখে তাকে ডাক্তার এর কাছে নিয়ার ব্যবস্থা করলাম। কম বেশি চিকিৎসা হলো।তাতেও তার রক্ত পড়া বন্ধ হলো না।মুখে এত পরিমান ঘা হয়েছে কিছু খেতেও পারতো না।শেষ পযন্ত তার বসের কাছে জানানো হলো। অনেক বুঝিয়ে তাকে দেশে পাঠানো হলো। যাওয়ার সময় তার সহকর্মীকে বলে গেলো আমি ফিরে এসে উনার সাথেই কাজ করবো। ৪ দিন হয়েছিল দেশে গিয়েছিল কিন্তু আজ না ফেরার দেশে চলে গেলো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন 😭 ।
যাওয়ার আগে রেখে গোল অনেক কিছু দুটি অবুঝ সন্তান।আর মাথায় ৫ লক্ষ টাকার ঋণ। আল্লাহ পাক যেনো এমন মৃত্যু অন্য কোন প্রবাসীকে না দান করুন এবং তার বাবা-মা কে ধৈর্য ধরার তৌফিক দান করুন ।

স্বপ্নের দেশ মালেশিয়া 😱🇱🇷মালেশিয়া  না আসলে বুঝতে পারতাম না যে কতোটা স্বপ্ন মানুষের মনে,,,আসলেই  স্বপ্ন, তবে যারা এখনো আস...
16/04/2024

স্বপ্নের দেশ মালেশিয়া 😱🇱🇷
মালেশিয়া না আসলে বুঝতে পারতাম না যে কতোটা স্বপ্ন মানুষের মনে,,,
আসলেই স্বপ্ন, তবে যারা এখনো আসে নাই তাদের জন্য, আর যারা মালয়েশিয়ায় আছে তারা হয়তো বুঝে কতটা কষ্ট নিয়ে কাজ করে সে জানে।
সেই সকাল ৬.৩০ এ ঘুম থেকে উঠো আর সন্ধা ৭.টায় রুমে আসা।এসে রান্না করে খেতে রাত ৯টায় বাজে,
দেশে থাকা অনেকেই বলে বিদেশ গিয়ে ভুলে গেলি। কিন্তু আসলে কি ভুলে যায়,নাকি কর্ম তাকে ভুলিয়ে দেয়🥺
লান্স টাইম এক ঘন্টা খাবার খাও রেস্ট করো, চোখ পাতা মুড়ানোর আগে ঘুম থেকে উঠে কাজে যাওয়া,
সপ্তাহে একদিন ছুটি পাওয়া যায়,তাও সব কোম্পানিতে না,, ছুটির দিন মানুষ ঘুড়ার চেয়ে ঘুমাতে পছন্দ করে বেশি, কারণ,ছয় দিনের ঘুম একদিনে পুষাতে হয়,তবুও তো প্রতিটা প্রবাসী বলে আলহামদুলিল্লাহ ভালো আছি।
মনের মাঝে কতো স্বপ্ন থাকে দেশে থাকতে,প্রবাসের মাটিতে পা দিলে বুঝা যায় যে স্বপ্ন বাস্তবায়ন করতে কতোটা কষ্ট করতে হয়।
সর্বশেষ পরিবারের কথা চিন্তা করে আলহামদুলিল্লাহ।

লেখা টা ফেসবুক থেকে নেওয়া

🇮🇹ইতালি (Pizza) পিজ্জা জন্য বিখ্যাত,কিন্ত সবচাইতে সুস্বাদু পিজ্জা নাপোলিতে…🍕 🍕                       ইতালি নাপোলি পিজ্জা...
16/04/2024

🇮🇹ইতালি (Pizza) পিজ্জা জন্য বিখ্যাত,কিন্ত সবচাইতে সুস্বাদু পিজ্জা নাপোলিতে…🍕 🍕
ইতালি নাপোলি পিজ্জা উৎসবের সবচাইতে বড় পিজ্জা বানিয়ে তাক লাগিয়ে দিচ্ছে বিশ্বে। 🍕🇮🇹🥀

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রথমবারের মতো  জাতীয় পতাকার আদলে সাজানো হচ্ছে কেল টাওয়ার। যার পরিক্ষামূলক...
11/03/2024

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মালয়েশিয়ায় প্রথমবারের মতো জাতীয় পতাকার আদলে সাজানো হচ্ছে কেল টাওয়ার। যার পরিক্ষামূলক ভাবে ১০ মার্চ রাতে দেখা যায় আমার দেশের পতাকা। আমরা এগিয়ে যাচ্ছি! 🇧🇩 ❤️ 🇲🇾
রাজিব আহম্মেদ --- মালয়েশিয়া প্রবাসী

বাংলাদেশ থেকে ৫ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসে ৩০০ জন জন, বাংলাদেশ আল খামিজ এজেন্সি দিয়ে মালয়েশিয়ায় এসে ৫ মাস ধরে ক্...
11/03/2024

বাংলাদেশ থেকে ৫ লাখ টাকা দিয়ে মালয়েশিয়া আসে ৩০০ জন জন, বাংলাদেশ আল খামিজ এজেন্সি দিয়ে মালয়েশিয়ায় এসে ৫ মাস ধরে ক্যাম্পে বসে আছে কোন কাজ দেয় না,এখন এই ৩০০ জন লোকের ভবিষ্যৎ কি বাংলাদেশ সরকারের চোখে কি এগুলা পড়ে না এইভাবে দুর্নীতি করে মানুষের লাখ লাখ টাকা হাতিয়ে নিতাছে।
রাজিব আহম্মেদ --- মালয়েশিয়া প্রবাসী

কুয়ালালামপুর ও আশেপাশের এলাকার ইফতার ও সাহরির সময়সূচি!
11/03/2024

কুয়ালালামপুর ও আশেপাশের এলাকার ইফতার ও সাহরির সময়সূচি!

শুক্রবার মসজিদে গেলে বুঝা যায় আমরা ক্ষুধার্ত জাতি। নিজের কাছেই নিজের লজ্জা লাগে কারন আমিও বাংলাদেশী, হ্যা সময় সুযোগ পে...
09/03/2024

শুক্রবার মসজিদে গেলে বুঝা যায় আমরা ক্ষুধার্ত জাতি।
নিজের কাছেই নিজের লজ্জা লাগে
কারন আমিও বাংলাদেশী,
হ্যা সময় সুযোগ পেলে খাবার আমিও খাই, তবে এমন কাড়াকাড়ি করে নয়।

৮-১০ জন বাংলাদেশী দেখলাম ৮-১০ জনের খাবার একসাথে নিয়ে প্লাস্টিকে বেধে রাখছে একপাশে, স্থানীয়রা শুধু চোখ বাঁকা করে তাকিয়ে দেখে কিছু বলে না।
আমরা বাংলাদেশী আমরা নিজেদের সম্মান নিজেরাই নষ্ট করি। বর্তমানে বাংলাদেশীদের এমন কোন কার্যকলাপ নাই যে এদেশের বড় বড় মিডিয়াগুলো প্রচার করছে না।
আর ঠিক সেই সময় প্রবাসের মাটিতে বাংলাদেশীদের এমন বিবেকহীন কার্যক্রম মোটেই গ্রহণযোগ্য নয়।
রাজিব আহম্মেদ -- মালায়শিয়া প্রবাসী।

৬ মাস কাজ না পেয়ে ঘুমের ঘরে মালায়শিয়া  প্রবাসীর মৃত্যু।
02/03/2024

৬ মাস কাজ না পেয়ে ঘুমের ঘরে মালায়শিয়া প্রবাসীর মৃত্যু।

মালয়েশিয়াতে প্রবাসীদের চলাচলের জন্য গ্ৰাব অন্যতম একটি মাধ্যম। আমি বিগত ছয় বছর মালয়েশিয়াতে চলাচলের জন্য গ্ৰাব ব্যবহা...
24/02/2024

মালয়েশিয়াতে প্রবাসীদের চলাচলের জন্য গ্ৰাব অন্যতম একটি মাধ্যম। আমি বিগত ছয় বছর মালয়েশিয়াতে চলাচলের জন্য গ্ৰাব ব্যবহার করছি। তাই গ্ৰাব নিয়ে আপনাদের সাথে আমার ব্যাক্তিগত অভিজ্ঞতা শেয়ার করছি।
১/ গ্ৰাবে উঠার সময় অবশ্যই গাড়ির দরজা টা আস্তে খুলবেন ও আস্তে করে বন্ধ করবেন।
২/ গ্ৰাবে উঠার পূর্বে খেয়াল করবেন আপনার জুতায় যদি কোন প্রকারের ধুলাবালি থাকে অবশ্যই তা ঝেরে গাড়িতে প্রবেশ করবেন।
৩/ গ্ৰাবের ড্রাইভার যদি মেয়ে হয় তাহলে অবশ্যই ভদ্রতা বজায় রেখে কথা বলবেন। বিশেষ করে আপনাকে যদি কোন বিষয় এ প্রশ্ন করে তাহলে আপনি চেষ্টা করবেন শুধু ওই বিষয়ের উত্তর দিতে। বেশি কথা বলে তার কাছে নিজেকে হিরো প্রমান করতে যাবেন না।
৪/ আমরা রবিবারে বেশিরভাগই পাচার থেকে বাজার করে আসার সময় গ্ৰাব ব্যবহার করে থাকি । খেয়াল রাখবেন পাচার থেকে ক্রয় করা গরুর গোশত ও মাছ থেকে যেন কোন প্রকারের ময়লা গ্ৰাবের মধ্যে না পড়ে। প্রয়োজনে ডাবল প্লাস্টিক দিয়ে গরুর গোশত ও মাছ পেঁচিয়ে নিবেন।
আমার অভিজ্ঞতা থেকে বলছি গ্ৰাবের ড্রাইভারগুলো উপরোক্ত কারণগুলোর জন্যই বিরক্ত অনুভব করে। মনে রাখবেন আপনি মালেশিয়াতে আছেন এর অর্থ আপনি শুধু আপনার পরিবার ও বংশের পরিচয় বহনকারী নন আপনি পুরো বাংলাদেশের সম্মান বহনকারী তাই এমন কোন কাজ বিদেশের মাটিতে করা যাবেনা যে কারনে বাংলাদেশের সম্মানহানি হয় ।
ধন্যবাদ
রাজিব আহম্মেদ --- মালায়শিয়া প্রবাসী

নিঃসন্দেহে মালয়েশিয়া একটি সুন্দর দেশ।• এখানে আপনি কাজের জন্য আসতে পারেন। •ট্যুরিজম  এশিয়ার মধ্যে সৌন্দর্যে ভরপুর।•পড়...
23/02/2024

নিঃসন্দেহে মালয়েশিয়া একটি সুন্দর দেশ।
• এখানে আপনি কাজের জন্য আসতে পারেন।
•ট্যুরিজম এশিয়ার মধ্যে সৌন্দর্যে ভরপুর।
•পড়ালেখা করতে আসতে পারেন।
এটা বলতে গেলে দ্বিতীয় বাংলাদেশ কিংবা আরও অন্যান্য দেশের লোকেরা স্বাচ্ছন্দ্যবোধ করে এবং পর্যটন কেন্দ্রবিন্দুতে পরিনত মালয়েশিয়া। এক কথায় অসাধারণ একটি দেশ মালয়েশিয়া বিভিন্ন জাতি, ধর্ম, বর্ণ, গোত্র একসাথে আই সকলের জন্য সমান আইনকে সম্মান করে সকলে।
রাজিব আহম্মেদ -- মালয়েশিয়া প্রবাসী

বৃহস্পতিবার সকালে মালাকা কোতা লাকসামানায় অপারেসিতে।90 জন বিদেশীকে  গ্রেপ্তার করা হয়েছিল 😓যাদের মধ্যে আট ইন্দোনেশিয়ান ...
23/02/2024

বৃহস্পতিবার সকালে মালাকা কোতা লাকসামানায় অপারেসিতে।

90 জন বিদেশীকে গ্রেপ্তার করা হয়েছিল 😓

যাদের মধ্যে আট ইন্দোনেশিয়ান পুরুষ ও দুই নারী, ৭৫ জন বাংলাদেশি, চারজন মিয়ানমারের পুরুষ এবং একজন পাকিস্তানি পুরুষ রয়েছে ।

মালাকার তামান কোতা লাকসামানার আশেপাশে নির্মাণ সাইটে কাজ করা বিদেশীদের টার্গেট করে অভিযান পরিচালনা করা হয় ।
অবৈধ প্রবাসীরা সাবধানে চলাফেরা করবেন
রাজিব আহম্মেদ --- মালায়শিয়া প্রবাসী

মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা, বাংলাদেশি নিহত! সবাই সাবধানে রাস্তা পারাপার করবেন! রাজিব আহম্মেদ -- ম...
23/02/2024

মালয়েশিয়ায় রাস্তা পার হওয়ার সময় গাড়ির ধাক্কা, বাংলাদেশি নিহত!
সবাই সাবধানে রাস্তা পারাপার করবেন!
রাজিব আহম্মেদ -- মালায়শিয়া প্রবাসী

Address

Tanjung Malim

Alerts

Be the first to know and let us send you an email when RAJIB_official posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share