Dr. Jannat

Dr. Jannat holyday travel and around the oman

12/02/2026

টিনএজ সন্তানের রাত জেগে পড়া, পড়ার সঠিক নিয়ম ও রুটিন
বাবা–মায়ের কিছু বিষয় জানা খুব জরুরি। আজকাল অনেক টিনএজ শিক্ষার্থী আছে যারা সারারাত পড়ে, দিনে মাত্র ৩–৪ ঘণ্টা ঘুমায়, আর ভাবে, “আমি তো খুব পড়ছি, নিশ্চয়ই রেজাল্ট ভালো হবে।”
কিন্তু নিউরোসায়েন্স বলছে, ঘুমহীন ব্রেইন কখনোই শেখা তথ্য ধরে রাখতে পারে না। বরং, এই অভ্যাস ব্রেইনের উপর দীর্ঘমেয়াদি ক্ষতি করে।

সঠিক ঘুম হলো ব্রেইনের “Save Button”। আমরা যখন পড়ি বা নতুন কিছু শিখি, তখন সেই তথ্য প্রথমে জমা হয় ব্রেইনের হিপোক্যাম্পাসে, যেটি মূলত একটি temporary storage বা short-term memory কেন্দ্র। এই পর্যায়ে তথ্য খুবই নাজুক থাকে—যদি এই সময় পর্যাপ্ত ঘুম না হয়, তাহলে সেই তথ্য সহজেই হারিয়ে যায় বা গুলিয়ে যায়। অর্থাৎ, শুধু পড়া নয়—ঘুম না হলে ব্রেইন সেই শেখা বিষয়গুলোকে স্থায়ীভাবে ধরে রাখতে পারে না। ঘুমের গভীর ধাপে, বিশেষ করে Slow Wave Sleep (SWS) এবং REM sleep–এর সময়, ব্রেইন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যায়, যাকে বলা হয় memory consolidation। এই সময়ে হিপোক্যাম্পাস থেকে তথ্য ধীরে ধীরে নিওকর্টেক্সে স্থানান্তরিত হয়। নিওকর্টেক্স হচ্ছে ব্রেইনের সেই অংশ, যেখানে দীর্ঘমেয়াদি স্মৃতি, বিশ্লেষণ ক্ষমতা এবং শেখা অভ্যাসগুলো সংরক্ষিত থাকে। এই ট্রান্সফার না হলে পড়া তথ্য শুধু অস্থায়ী হয়ে থাকে এবং পরের দিনেই তা ঝাপসা বা ভুলে যাওয়ার ঝুঁকি তৈরি হয়। আরও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ঘুমের সময় ব্রেইনের নিউরনগুলো একে অপরের সাথে নতুন neural connections তৈরি করে এবং পুরনো সংযোগগুলোকে শক্তিশালী করে। এই কারণেই দেখা যায়—ভালো ঘুমের পর শেখা বিষয়গুলো শুধু মনে থাকেই না, বরং আগের জ্ঞানের সাথে ভালোভাবে যুক্ত হয়, ফলে বোঝার গভীরতা ও প্রয়োগক্ষমতা বাড়ে। তাই ঘুম কেবল বিশ্রাম নয়, এটি হলো ব্রেইনের শেখা বিষয়গুলোকে স্থায়ী করে তোলার সবচেয়ে প্রাকৃতিক ও শক্তিশালী প্রক্রিয়া।

ঘুম না হলে ব্রেইনে আসলে কী ঘটে?
যখন একজন টিনএজ বা শিক্ষার্থী পর্যাপ্ত ঘুম পায় না, তখন ব্রেইনের memory consolidation system কার্যত বন্ধ হয়ে যায়। ফলে সারাদিন বা সারারাত পড়ে যে তথ্য সে সংগ্রহ করে, সেগুলো ব্রেইনের ভেতরে “save” হয় না। তথ্য হিপোক্যাম্পাসেই আটকে থাকে, নিওকর্টেক্সে ট্রান্সফার হতে পারে না। এর ফল হলো—পরদিন সেই পড়া বিষয়গুলো ঝাপসা লাগে, অনেক কিছু মনে পড়লেও ঠিকভাবে সাজিয়ে বলা যায় না, এমনকি পরীক্ষার সময় হঠাৎ ব্ল্যাংকও হয়ে যেতে পারে।
এ কারণে দেখা যায়, শিক্ষার্থী মনে করে সে অনেক পড়ছে, কিন্তু বাস্তবে তাকে একই অধ্যায় বারবার পড়তে হচ্ছে। কারণ ব্রেইন সেই তথ্য ধরে রাখতে পারছে না। এতে শেখার সময় দ্বিগুণ লাগে, আত্মবিশ্বাস কমে যায় এবং পড়াশোনার প্রতি আগ্রহও ধীরে ধীরে হারিয়ে যায়। বাইরে থেকে মনে হয় সে খুব পরিশ্রমী, কিন্তু ভেতরে ভেতরে তার ব্রেইন ক্লান্ত ও অকার্যকর হয়ে পড়ছে—ফলে পড়া দেখে বেশি, কিন্তু মনে থাকে কম।

নিউরোসায়েন্স অনুযায়ী ঘুমের অভাবে টিনএজদের ব্রেইনে কী হয়? একটু বিস্তারিত জানি চলুন
১। প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হয়
প্রিফ্রন্টাল কর্টেক্স দুর্বল হলে কী হয়?
প্রিফ্রন্টাল কর্টেক্স হলো ব্রেইনের সেই অংশ, যেটি আমাদের মনোযোগ, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা, আবেগ নিয়ন্ত্রণ, আত্মনিয়ন্ত্রণ এবং ভবিষ্যৎ পরিকল্পনা পরিচালনা করে। এটিকে বলা হয় ব্রেইনের “CEO”। টিনএজ বয়সে এই অংশটি এখনও পূর্ণভাবে বিকশিত হয় না, তাই এটি ঘুমের উপর আরও বেশি নির্ভরশীল। পর্যাপ্ত ঘুম না হলে এই অংশের কার্যক্ষমতা দ্রুত কমে যায়।
ঘুমের অভাবে প্রিফ্রন্টাল কর্টেক্স যখন ক্লান্ত হয়ে পড়ে, তখন আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতা দুর্বল হয়ে যায়। ফলে টিনএজরা সহজেই রেগে যায়, সামান্য বিষয়েও উত্তেজিত হয়, হঠাৎ ভুল সিদ্ধান্ত নেয় এবং ঝুঁকিপূর্ণ আচরণে জড়িয়ে পড়ে। একই সাথে মনোযোগ ধরে রাখার ক্ষমতাও কমে যায়, ফলে পড়ায় বসলে মন ছুটে যায়, বারবার বিভ্রান্ত হয় এবং শেখার প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। তাই ঘুমের অভাব শুধু ক্লান্তি নয়—এটি সরাসরি টিনএজদের চিন্তা, আচরণ ও একাডেমিক সফলতার উপর গভীর প্রভাব ফেলে।

২। হিপোক্যাম্পাস ঠিকমতো কাজ করতে পারে না

হিপোক্যাম্পাস হলো ব্রেইনের সেই গুরুত্বপূর্ণ অংশ, যেটি নতুন তথ্য গ্রহণ, সাজানো এবং অস্থায়ীভাবে সংরক্ষণ করার কাজ করে। এটি মূলত আমাদের শেখার “গেটওয়ে”। কিন্তু যখন একজন টিনএজ নিয়মিত ঘুমের অভাবে ভোগে, তখন এই হিপোক্যাম্পাসের নিউরনগুলো ঠিকভাবে কাজ করতে পারে না। নিউরোসায়েন্স গবেষণায় দেখা গেছে—ঘুমের ঘাটতি হলে হিপোক্যাম্পাসে নতুন memory trace তৈরি হয় দুর্বলভাবে, ফলে শেখা তথ্য শুরু থেকেই অস্পষ্ট হয়ে যায়। এর ফল হিসেবে দেখা যায়, শিক্ষার্থী যতই পড়ুক না কেন, তথ্য মনে থাকে না, আগের পড়ার সাথে নতুন কনসেপ্ট সংযোগ করতে পারে না, ফলে বিষয়বস্তু বোঝা কঠিন হয়ে পড়ে। সবচেয়ে ভয়ের বিষয় হলো—পরীক্ষার সময় হঠাৎ করে সেই তথ্য মনে পড়া বন্ধ হয়ে যায়, যাকে আমরা বলি “mental blank”। এটি কোনো অদক্ষতা নয়, বরং ঘুমহীন ব্রেইনের একটি স্বাভাবিক নিউরোবায়োলজিকাল

৩।কর্টিসল বেড়ে যায়

ঘুমের অভাবে ব্রেইন যখন পর্যাপ্ত বিশ্রাম পায় না, তখন সে এটাকে একটি বিপদের সংকেত হিসেবে নেয়। ফলে শরীরের HPA axis সক্রিয় হয়ে যায় এবং কর্টিসল নামের স্ট্রেস হরমোন নিঃসরণ বাড়তে থাকে।স্বাভাবিক অবস্থায় কর্টিসল আমাদের সতর্ক ও সচেতন রাখতে সাহায্য করে, কিন্তু যখন এটি দীর্ঘ সময় ধরে বেশি থাকে, তখন ব্রেইন স্থায়ীভাবে chronic stress mode–এ চলে যায়। এই অবস্থায় টিনএজদের ব্রেইন সবসময় “alert” থাকে, কিন্তু শান্ত থাকে না। এর ফল হিসেবে ধীরে ধীরে উদ্বেগ, অকারণ ভয়, মন খারাপ, বিষণ্নতার প্রবণতা এবং আত্মবিশ্বাসের ঘাটতি তৈরি হয়। তারা নিজের উপর বিশ্বাস হারাতে শুরু করে, ছোট ভুলকেও বড় মনে হয়, আর পড়াশোনার চাপ আরও ভারী হয়ে ওঠে। অর্থাৎ ঘুমের অভাব শুধু শরীর নয়, মানসিক স্বাস্থ্যের উপরও গভীর ও দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে।

৪। ইমিউন সিস্টেম দুর্বল হয়
ঘুম শুধু ব্রেইনের বিশ্রাম নয়, এটি শরীরের রিপেয়ার সিস্টেম। টিনএজরা যখন নিয়মিত কম ঘুমায়, তখন ইমিউন সিস্টেম দুর্বল হয়ে পড়ে এবং শরীর নিজেকে ঠিকভাবে সারাতে পারে না। ফলে তারা বারবার অসুস্থ হয়, সর্দি–জ্বর সহজেই ধরে, এবং দীর্ঘদিন ক্লান্তি অনুভব করে। কারণ ঘুমের সময়ই শরীর নতুন কোষ তৈরি করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী করে। এর পাশাপাশি ঘুমের ঘাটতি ব্রেইনের রক্তপ্রবাহ ও নার্ভ সিগন্যালকে ব্যাহত করে, যার ফলে মাথাব্যথা, চোখ জ্বালা, চোখ ভারী লাগা এবং দৃষ্টিশক্তিতে চাপ অনুভূত হয়। হরমোনের ভারসাম্য নষ্ট হওয়ার কারণে হজম প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হয়, যার ফলে গ্যাস্ট্রিক, বুক জ্বালা, বদহজম ও পেট ব্যথা দেখা দেয়। এগুলো আসলে শরীরের পক্ষ থেকে একটি সতর্ক সংকেত, “আমাকে বিশ্রাম দাও, নইলে আমি আর ঠিকভাবে কাজ করতে পারবো না।”

সারারাত পড়ে কেন উল্টো একাডেমিক ক্ষতি হয়?

অনেক শিক্ষার্থী মনে করে, “আমি তো বেশি সময় পড়ছি, তাই নিশ্চয়ই এগিয়ে যাচ্ছি।” কিন্তু বাস্তবে ঘুমহীন ব্রেইন সেই পড়া তথ্য ধরে রাখতে পারছে না। বাইরে থেকে মনে হয় সে অনেক পরিশ্রম করছে, কিন্তু ভেতরে ভেতরে তার ব্রেইন ক্লান্ত হয়ে পড়ছে এবং শেখা বিষয়গুলো দীর্ঘমেয়াদি স্মৃতিতে রূপ নিতে পারছে না। ফলে সে যতই পড়ুক না কেন, পরদিন আবার একই অধ্যায় নতুন করে পড়তে হয়। আবার অনেকেই ভাবে, “রাতে পড়লে সময় বাঁচে।” কিন্তু নিউরোসায়েন্স বলছে, ঘুমের অভাবে মনোযোগের ক্ষমতা দ্রুত কমে যায়। চোখ বইয়ের উপর থাকলেও ব্রেইন ঠিকভাবে প্রসেস করতে পারে না। ফলে পড়া ধীর হয়ে যায়, ভুল বাড়ে এবং শেখার গতি কমে যায়। আর “রাত শান্ত” মনে হলেও বাস্তবে তখন ব্রেইন তার শক্তি প্রায় শেষ করে ফেলে। এই সময় পড়া মানে হলো—একটি অত্যন্ত ক্লান্ত ব্রেইনকে জোর করে কাজ করানো। এতে শেখা হয় কম, চাপ বাড়ে বেশি। তাই সারারাত পড়া আসলে সাফল্যের শর্টকাট নয়, বরং এটি একাডেমিক ক্ষতির সবচেয়ে নীরব কারণ। আমরা সঠিকভাবে এটা বুঝতেই চাইনা।

এখন অনেকেই বলবেন, অনেকেই তো কম ঘুমিয়ে ভালো করেছেন জীবনে, সেটা কিভাবে?

শুধু বেশি ঘুম হওয়াটা যথেষ্ট নয়, ঘুম যেন গভীর ও ভালো মানের হয় সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের টিনএজ সন্তানের ব্রেইন সারাদিন শেখা তথ্য প্রক্রিয়াকরণ করে, আবেগ নিয়ন্ত্রণ করে, স্ট্রেস কমায় এবং শরীরকে সুস্থ রাখে। ঘুমের সময়ই এই সব কাজ হয়। তাই অনেকেই হয়তো কম ঘুমিয়ে ভালো করছে বলে মনে করেন, কিন্তু গবেষণা বলছে—এরা বিশেষ জিনযুক্ত মানুষ (DEC2 gene mutation)। তবে এমন মানুষের সংখ্যা ১%। যারা স্বাভাবিকের থেকে কম ঘুমেই কার্যকর থাকতে পারে। যারা এই জিনের অধিকারী নয়, তাদের জন্য কম ঘুম মানে ব্রেইন ও শরীরে চাপ, তথ্য মনে রাখার সমস্যা, মনোযোগ কমে যাওয়া এবং স্ট্রেস বেড়ে যাওয়া। অতএব, টিনএজ সন্তানের জন্য সবচেয়ে নিরাপদ ও ফলপ্রসূ উপায় হলো প্রতিদিন পর্যাপ্ত ঘুম—৮–৯ ঘণ্টা, শান্ত ও গভীর ঘুম, যাতে ব্রেইন শেখা তথ্য ঠিকভাবে সংরক্ষণ করতে পারে, আবেগ ও মনোযোগ নিয়ন্ত্রণে থাকে এবং একাডেমিক সাফল্যও নিশ্চিত হয়। ঘুম মানেই শুধু বিশ্রাম নয়, এটি হলো টিনএজদের শেখার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি।

তাহলে কীভাবে পড়লে টিনএজরা সফল হবে?

প্রতিদিনের শুরু হোক ৫:৩০–৬:০০ টায়, ঘুম থেকে উঠে একটু পানি পান ও হালকা স্ট্রেচ করার মাধ্যমে। এটি ব্রেইন ও শরীরকে সক্রিয় করে, যাতে পড়ার জন্য মন প্রস্তুত থাকে।

সকালের ৬:০০–৮:০০ টা হলো দিনের সবচেয়ে সতেজ সময়, তাই এই সময়ে কঠিন বিষয় যেমন Math বা Science পড়া সবচেয়ে কার্যকর। মন তখন ফোকাসড থাকে, তাই জটিল বিষয় সহজে বোঝা যায়। তবে একটু পানি খাওয়া বা স্ট্রেচ না করলে পুনরায় ঘুম আসার একটা সুযোগ থাকবে। তাই সঠিকভাবে আগাতে হবে।

সকালের ক্লাসের আগে ৮:০০–৮:৩০ টায় হালকা নাস্তা ও ছোট বিরতি নিন। এতে শরীর ও মস্তিষ্ক রিফ্রেশ হয় এবং আরও সতেজভাবে ক্লাসে মন দেওয়া যায়। দয়া করে ক্লাসে সন্তানকে পাঠাবেন এবং কেবল অহেতুক কোচিং প্রতিযোগিতা বা পাইভেট পড়ানের জন্য পাগল হবেন না, ক্লাসকে আজকাল গুরুত্ব দেয়া হয়না, গুরুত্ব দিতে হবে। এবং যারা টিচার আছেন, একটা ক্লাস যেন ইফেক্টিভ হয় সেদিকে খেয়াল রাখুন, এটা আপনার নৈতিক দ্বায়িত্ব।

৮:৩০–২:০০ টা সময় স্কুল বা কলেজের ক্লাস। এই সময় শিক্ষাগত কার্যক্রমে মনোনিবেশ করা হয়।

দুপুর ২:০০–২:৩০ টা হলো লাঞ্চ ও বিশ্রামের সময়। এটি শরীরের শক্তি পুনরুদ্ধার করে। এরপর ২:৩০–৪:০০ টা হালকা পড়া বা নোট রিভিশনের জন্য ভালো সময়। এই সময়ে পড়া বিষয়গুলোকে মনে পুনরায় আনা যায়।

বিকেল ৪:০০–৪:১৫ টা ছোট বিরতি নিন—হালকা হাঁটা বা পানি পান করতে পারেন। এরপর ৪:১৫–৬:০০ টা আবার কঠিন বিষয় বা প্র্যাকটিসের সময়। সকালের মতো ফোকাসড পড়াশোনা কার্যকর হয়।

৬:০০–৬:৩০ টা হালকা হাঁটা বা পানি খাওয়া, ব্রেইনকে fresh রাখার জন্য উপযোগী। এরপর ৬:৩০–৭:৩০ টা হালকা পড়া বা প্র্যাকটিস করা যেতে পারে, যা মন শান্ত রাখে এবং চাপ কমায়।

ডিনারের সময় ৭:৩০–৮:০০ টা শরীরের শক্তি পুনরুদ্ধার করে। এরপর ৮:০০–৯:০০ টা রিভিশন বা নোট রিভিউ করা যায়। এই সময় শেখা বিষয়গুলো consolidate হয় এবং long-term memory তে যায়।

রাত ৯:০০–৯:৩০ টা ফোন ও স্ক্রিন বন্ধ করে মস্তিষ্ককে ঘুমের জন্য প্রস্তুত করা, এরপর ৯:৩০–১০:০০ টা ধীরে ঘুমের প্রস্তুতি।
শেষে ১০:০০ PM – ৫:৩০ AM পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন। গভীর ও শান্ত ঘুম (৭.৫ ঘন্টা+) ব্রেইনের জন্য অপরিহার্য, যাতে শেখা বিষয়গুলো long-term memory তে সঠিকভাবে জমা হয় এবং টিনএজের মন ও শরীর উভয়ই সুস্থ থাকে। রুটিনটা দিলাম একটা সময় ধরে, আপনার সন্তানের সারাদিনের রুটিন অনুযায়ী আরো ভালোভাবে ঠিক করে নেবেন।

আরো ভালো কিছু টিপস শেয়ার করছি💁‍♀️যা খুবি কার্যকর, সন্তানকে শেখাবেন।

৭টি প্রমাণভিত্তিক “ম্যাজিকাল” ট্রিকস
১। Active Recall (সক্রিয় পুনরায় মনে করা)
শুধু পড়া নয়, পড়ার পরে নিজে নিজে প্রশ্ন করুন: “এটা কী?” নিজের জবাব লিখুন বা বলে দেখুন।
এই পদ্ধতি ব্রেইনকে তথ্যের উপর ফোকাস করায় এবং long-term memory তৈরি করে।

২।Spaced Repetition (ফাঁক ফাঁক করে রিভিশন)
একই তথ্য একবারে না পড়েই, কয়েকদিনের ফাঁকে রিভিউ করুন। উদাহরণ: আজ শেখা বিষয় ১দিন, ৩দিন, ৭দিন পরে আবার মনে করা। নিউরোসায়েন্স বলছে, এভাবে তথ্য নিওকর্টেক্সে স্থায়ীভাবে যায়।

৩।Interleaving (বিষয় মিশিয়ে পড়া)
একই ধরণের সমস্যা একসাথে না করে, ভিন্ন ভিন্ন বিষয় বা প্রশ্ন মিশিয়ে পড়া। মস্তিষ্কে নতুন সংযোগ তৈরি হয় এবং কনসেপ্ট বোঝা সহজ হয়।

৪। Teach Someone Else (কাউকে শেখানো)
বিষয়টি কাউকে বোঝানোর চেষ্টা করুন। মস্তিষ্ক এমনভাবে কাজ করে যেন “শেখা মানেই বোঝানো”, এতে তথ্য long-term memory তে শক্তভাবে স্থায়ী হয়। তাই ওর পড়াটা অন্যকে বোঝাতে বলুন। এটা খুব দারুন কাজ করে।

৫।Mind Mapping / Visual Notes
শুধু লেখা নয়, ছবি, চার্ট, রঙ ব্যবহার করে নোট তৈরি করুন। ভিজুয়াল ব্রেইন তথ্য দ্রুত হজম করে এবং মনে রাখার ক্ষমতা বাড়ায়।

৬। Pomodoro Technique (ফোকাসড সেশন)
৫০ মিনিট পড়া সাথে ১০ মিনিট বিরতি। ছোট সেশন মনকে fresh রাখে, ক্লান্তি কমায়, স্মৃতিশক্তি বাড়ায়।

৭। Sleep + Recall Combo
রাতে ঘুমানোর আগে ১০–১৫ মিনিট শুধু আজকের পড়া রিভিউ করুন। ঘুমের সময় ব্রেইন এই তথ্য consolidate করে long-term memory তে রাখে।
একে বলা যায় “Sleep-powered Magic”।

আমি জানি, এই আদর্শ এক রুটিন সম্পূর্ণভাবে ফলো করা কেবল সন্তান নয়, বাবা-মায়ের জন্যও অনেক কষ্টের। কারণ আমাদের চারপাশের সমাজই এমনভাবে ডিজাইন করা হয়েছে, যেখানে আমরা অনিয়মিত, বিশৃঙ্খল জীবনযাপনের সাথে অভ্যস্ত। এক ধরণের স্বাধীনতা এবং ফ্লেক্সিবিলিটি আমাদের কাছে স্বাভাবিক মনে হয়, তাই শৃঙ্খল জীবন শুরুতে বড় কষ্টের মতো লাগে। প্রকৃতপক্ষে, শৃঙ্খল জীবন শুরুতে কঠিন মনে হলেও, এটি টিনএজ সন্তানের মানসিক স্বাস্থ্য, শেখার দক্ষতা এবং দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অপরিহার্য। ছোট ছোট ধাপে, ধীরে ধীরে রুটিনের সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে এটি আর কষ্টকর লাগে না বরং নিশ্চিত সাফল্য, কম চাপ এবং সুস্থ মস্তিষ্কের জন্য এক ধরনের ম্যাজিকের মতো কাজ করে

সাগর, পর্বত, চাঁদ,সুর্য মিলে মিশে  একাকার
04/02/2026

সাগর, পর্বত, চাঁদ,সুর্য মিলে মিশে একাকার

কুমরা ফুল ❤️❤️
03/02/2026

কুমরা ফুল ❤️❤️

Good morning with beautiful flowers and tea
03/02/2026

Good morning with beautiful flowers and tea

02/02/2026

Baby turtles

02/02/2026
Bama, fins, wadi shab
02/02/2026

Bama, fins, wadi shab

Full moon at Bama beach
02/02/2026

Full moon at Bama beach

30/12/2025

Morning coffee,Muscat, oman

27/12/2025

Tasty Lichy from Madagascar

Address

Bimmah

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dr. Jannat posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share