Arab Bangla

Arab Bangla মধ্যপ্রাচ্যের আপডেট পেতে আমাদের পেজে যুক্ত থাকুন।

05/02/2026

যা আপনি খুজছেন? তা এখানে

30/01/2026

রাতের নীলাকাশে তারার ঝলকানি

ওমানে মাস ব্যাপী মাস্কাট নাইট ফেস্টিভলে কুরোম পার্কের গ্লোবাল ভিলেজে বিশ্বের নানা দেশের প্যাভিলিয়নে স্থান পেয়েছে বাংলাদে...
24/01/2026

ওমানে মাস ব্যাপী মাস্কাট নাইট ফেস্টিভলে কুরোম পার্কের গ্লোবাল ভিলেজে বিশ্বের নানা দেশের প্যাভিলিয়নে স্থান পেয়েছে বাংলাদেশের প্যাভিলিয়ন। ৩টি দোকানের মাধ্যমে বাংলাদেশের উৎপাদিত পোশাক, খাদ্য ও ঐতিহ্যের নানা প্রসাধনী দর্শনার্থীদের নজর কাটছে। দীর্ঘ অনেক বছর বাংলাদেশ নামের শোভা পাচ্ছে এবারের আসরের। মাস্কাট বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের সহযোগিতায় এবারের আসরের বাংলাদেশের প্যাভিলিয়নে প্রবাসীরা ফুটিয়ে তুলেছেন দেশের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতি। গতকাল ফেস্টিভল পরিদর্শনে আসেন ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, দূতাবাসের কর্মকর্তা, সোশ্যাল ক্লাব ও ক্লাবের উইংসগুলোর কর্মকর্তারা। দেশটিতে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত THOMAS OERTLE বাংলাদেশের প্যাভিলিয়ন পরিদর্শন করে দেশের উৎপাদিত কাপড় ও খাবারের ভূঁয়সী প্রশংসা করেন। আগামী ২৯ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও বাংলাদেশ স্কুলের অংশ গ্রহণে কুরোম পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান।

করোনা মহামারীর পর এবার ১ জানুয়ারী থেকে ৩১ জানুয়ারী মাস ব্যাপী শুরু হয়েছে মাস্কাট নাইট ফেস্টিভলের ২য় আসর। মাস্কটের কুরোম পার্ক, আল আমরাত পার্ক, সিব এলাকায় ওমানের ইতিহাস ঐতিহ্য ও সৎকৃতি তুলে ধরতে এ আয়োজন। কুরোম পার্কে ফেস্টিভলে স্থান পেয়েছে ওমানের সাথে সাথে বিশ্বের নানা দেশের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির।

ওমানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার মিজবাহ উল আজীম বলেন, দূতাবাসের উদ্যোগে এবারের আসরে বিশ্বের নানা দেশের মাঝে বাংলাদেশের স্টলের করতে পেরে বেশ খুশি। প্রবাসীদের বাংলাদেশের প্যাভিলিয়ন ঘুরে আসার আহবান জানান তিনি। বাংলাদেশীদের হাত ধরে বিশ্বের মাঝারে দেশের ইতিবাচক সূনাম বৃদ্ধিতে সহয়ক হবে বলে মনে করেন তিনি।

আগামী ২৯ জানুয়ারী সন্ধ্যা ৭ টায় বাংলাদেশ সোশ্যাল ক্লাব ও বাংলাদেশ স্কুলের অংশ গ্রহণে কুরোম পার্কে অনুষ্ঠিত হবে বাংলাদেশের সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করতে আহবান করেন , বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যান সিরাজুল হক সিআইপি।

বাংলাদেশী স্টলে দেশীয় উৎপাদিত পোশাক ও খাবারের স্বাদ নিয়ে ভুঁয়সী প্রশংসা করেছেন ওমানে নিযুক্ত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত THOMAS OERTLE. বাংলাদেশের রাষ্ট্রদূত নেদারল্যান্ডের রাষ্ট্রদূত THOMAS OERTLE ও তার সহধর্মিনীর হাতে উপহার হিসেবে দেশী কাপড় তুলে দেন।

দীর্ঘদিন পর এবারের আসরে বাংলাদেশী প্যাভিলিয়নে দোকান দিয়ে প্রবাসীদের সাথে সাথে বিশ্বের নানা দেশের দর্শনার্থীদের বেশ সাড়া পাচ্ছেন বলে জানান দোকানীরা।

মুহাম্মদ রফিক উল্লাহ
ওমান।

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যা...
13/01/2026

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের চেয়ারম্যানের সাথে সৌজন্য স্বাক্ষাৎ করেছেন দেশটিতে নবনিযুক্ত বাংলাদেশ বিমানের কান্ট্রি ম্যানেজার জাওয়াদ তারিখ খান। গতকাল ক্লাবের কার্যালয়ে চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক ক্লাবের কর্মকর্তাদের সাথে নিয়ে ফুল দিয়ে বরণ করে নেন জে টি খানকে। এসময় বিমানের সেবার পরিধি বৃদ্ধিকরণ, মাস্কাট থেকে রাতে ফ্লাইট পরিচালনা করার জন্য কান্ট্রি ম্যানেজারকে অনুরোধ করেন ক্লাবের পক্ষ থেকে।

ক্লাবের চেয়ারম্যান সিআইপি সিরাজুল হক বলেন, ওমানে প্রায় ৮ লক্ষাধিক প্রবাসীর বাস। তাদের দেশে আসা-যাওয়ার সময় প্রথম পছন্দের বাহন বাংলাদেশ বিমান। বর্তমানে মাস্কাট থেকে বাংলাদেশে বিমানের যে সমস্ত ফ্লাইট পরিচালিত হচ্ছে তা দিনের বেলা মাস্কাট থেকে দেশের উদ্দেশ্যে ছেড়ে গিয়ে দেশের বিমানবন্দরগুলোতে রাত ৯ টা বা ১০ টায় পৌঁছায়। ফলে দূর দূরান্তের যাত্রীদের ইমেগ্রেশনের আনুষ্ঠাকতা শেষ করে বাড়ি ফিরতে গভির রাতে নানা বিপদের আশংখা করছেন। তাই আগের মত মাস্কাট থেকে দিনের পরিবর্তে রাতে ফ্লাইট পরিচালনার জন্য সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহবান করেন।

এসময় ক্লাবের প্রধান পৃষ্টপোষক গালফ এক্সচেঞ্জের সিইও ইফতেখার উল হাসান চৌধুরী, সিনিয়র ভাইস চেয়ারম্যান সিআইপি রেজাউল করিম, ভাইস চেয়ারম্যান সিআইপি আজিমুল হক বাবুল, সাধারণ সম্পাদক এম এন আমিন, যুগ্ম সম্পাদক আব্দুর রহিম, সমাজ কল্যাণ সম্পাদক মুহসেন আলী সরকার, প্রচার সম্পাদক নাজীম উদ্দিন চৌধুরী, সাংগঠনিক সাহিত্য বিষয়ক সম্পাদক শাহাজান ভূইয়া, ক্লাবের ম্যানেজার মোক্তার হোসেনসহ আরো অনেকে।

সোশ্যাল ক্লাবের ভূয়ঁসী প্রশংশা করে জে টি খান বলেন, ওমানের বসবাসরত প্রবাসীদের বৈধ প্লাটফর্ম হিসেবে সোশ্যাল ক্লাব ১৯৯৫ সাল থেকে কাজ করে আসছে। আগামিতে বিমানের সকল কর্মকান্ড সঠিক ভাবে পরিচালনা করার ক্ষেত্রে ক্লাবের সহযোগিতা কামনা করেন।

মুহাম্মদ রফিক উল্লাহ
ওমান

13/01/2026

বাংলাদেশী টিম এখন আরবে

19/12/2025

এমন সুগন্ধি ব্যবহার করুন, যাতে মানুষ আপনার পিছনে দৌড়ে জিজ্ঞেস করে।

19/12/2025

বাংলাদেশ সোশ্যাল ক্লাব ওমানের ইঞ্জিনিয়ার উইং বার্ষিক পিকনিক

17/12/2025

ওমানের সুর বাংলাবাজার

Address

Mathara
Muscat

Telephone

+96876921747

Website

Alerts

Be the first to know and let us send you an email when Arab Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Arab Bangla:

Share