22/01/2026
আন্দোলন-সংগ্রামে ষোলো বছর বিএনপি কেন সফল হতে পারল না, এর কারণ কিছুটা হলেও স্পষ্ট হয়েছে।
যে কোনো দলের আসনভিত্তিক সবচেয়ে গুরুত্বপূর্ণ নেতারাই সাধারণত সংসদ নির্বাচনে মনোনয়ন পান। লক্ষ করলে দেখবেন, দ্বৈত নাগরিকের সংখ্যা বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে সবচেয়ে বেশি। মানে, বিএনপির এই নেতারা এক পা বাংলাদেশে, আরেক পা বিদেশে দিয়ে রেখেছিলেন।
এই পলায়নপর নেতাদের নিয়েই তারেক রহমান হাসিনাকে পরাস্ত করার চেষ্টা করেছিলেন। ফলাফল তো আমরা জানিই।
বিএনপির উচিত ছিল, যারা চরম জুলুম-নির্যাতনের মধ্যেও মাটি কামড়ে পড়েছিলেন, বাংলাদেশকে একমাত্র ঠিকানা ভেবেছেন, তাদেরকে মনোনীত করা। বিএনপি এত বড় সংগঠন, দ্বৈত নাগরিকদের ছাড়াও প্রত্যেক আসনে নিশ্চয় শক্তিশালী প্রার্থী আছে।
দ্বৈত নাগরিকদের মনোনয়ন দেয়ার কারণে আখেরে বিএনপিই ক্ষতিগ্রস্ত হবে। যেসব নেতা ঝুঁকি নিয়ে আন্দোলন-সংগ্রামে ছিলেন, তারা বঞ্চিত বোধ করবেন।
যথার্থ লিখেছেন প্রিয় আবুল কাসেম আদিল ভাই।