20/05/2026
জিলহজ মাসের প্রথম ১০ দিনের আমল অত্যন্ত ফজিলতপূর্ণ। এই দিনগুলোর নফল ইবাদত আল্লাহর কাছে বছরের অন্য যেকোনো সময়ের চেয়ে অধিক প্রিয়।
রোজা রাখা: ১ থেকে ৯ জিলহজ পর্যন্ত নিয়মিত রোজা রাখা, যার মধ্যে ৯ জিলহজ (আরাফার দিন) রোজার ফজিলত সবচেয়ে বেশি।
তাকবীর পাঠ: বেশি বেশি 'আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ' পড়া এবং ৯ জিলহজের ফজর থেকে ১৩ জিলহজ পর্যন্ত তাকবীরে তাশরীফ (আল্লাহু আকবার আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু... ইত্যাদি) পাঠ করা।
কোরবানি: যাদের ওপর ওয়াজিব, তারা কোরবানির পশু প্রস্তুত রাখা এবং কোরবানির নিয়তে ১ তারিখ থেকে ঈদের দিন পর্যন্ত নিজের চুল ও নখ কাটা থেকে বিরত থাকা।
দান-সাদকা: সামর্থ্য অনুযায়ী অভাবগ্রস্তদের মাঝে দান করা।
কুরআন তেলাওয়াত ও জিকির: প্রতিদিন নিয়মিত কুরআন তিলাওয়াত করা, ইস্তিগফারের মাধ্যমে ক্ষমা প্রার্থনা করা এবং বেশি বেশি জিকির করা।
নফল নামাজ: নিয়মিত ফরজ নামাজের পাশাপাশি তাহাজ্জুদ ও অন্যান্য নফল সালাত আদায় করা।