02/03/2024
সবাই প্রচুর শোক জানাচ্ছে, সমবেদনা জানাচ্ছে ,আত্মার মাগফেরাত কামনা করছে , শক্ত প্রতিবাদ কয়জন করছে??
বিশ্বাস করেন এত শোক সমবেদনা এসব দিয়ে যারা মারা গেছে তাদের এবং তাদের পরিবারের কিছু আসে যায় না..তাদের যা ক্ষতি হবার তা হয়ে গেছে এবং এই ক্ষতিপূরণ এদেশ এ জাতি আমরা কেউ দিতে পারবো না…
পৃথিবীর মধ্যে বাংলাদেশ হয়তো একমাত্র দেশ যে দেশে মানুষের জীবনের ন্যূনতম কোন মূল্য নাই..
যে দেশে মানুষ তার নিজের স্বার্থের জন্য নিজের ব্যবসার জন্য নিজের সমৃদ্ধির জন্য অন্য মানুষের জীবনের নিরাপত্তা কোন কিছু নিয়ে কোন চিন্তা করে না..
অবাক লাগে এটা ভাবতে এত বড় একটা বিল্ডিং ,এত নামিদামি দোকান অথচ তারা কি নিজেরাও একটাবার তাদের নিরাপত্তা নিয়ে ভাবল না ?আগুন তো নিচ তলায় আগে লেগেছিল কোন সিকিউরিটি কি ছিল না?মিনিমাম টুকু কি অগ্নি নির্বাপন ব্যবস্থা ছিল না?
আহারে নিচ তলায় যখন আগুন লেগেছিল ওপরের তলায় রেস্টুরেন্টগুলোতে মানুষ তখনো খাচ্ছিল ।তারা জানতোই না যে নিচে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে !!
প্রতিবার বিভিন্ন জায়গায় আগুন লাগলে প্রত্যেকটা বিল্ডিং এর ফায়ার সেফটি এলার্ম , অগ্নি নির্বাপন ব্যবস্থা জোরদার করার ঘোষনা দেয়া হয় এবং আগুন লাগার প্রথম কিছুদিন এই বিষয়ে প্রচুর কথাবার্তা আলাপ আলোচনা হয় এরপর সব কিছু হারিয়ে যায় কেন ?
আচ্ছা এই দেশটা এমন কেন ?এই দেশের মানুষগুলোএমন কেন?
এই দেশের মানুষই এই দেশের প্রধান শত্রু.. দুর্নীতি করতে করতে আর কতদূর যেতে চান আপনারা? আর কত টাকা লাগবে আপনাদের ?মানুষের জীবনের বিনিময়ে অর্জিত এই টাকাগুলো দিয়ে কত সুখে থাকতে পারবেন?? আপনাদেরও তো পরিবার আছে আপনার পরিবারের সদস্য ও তো এই মৃত্যুর মিছিলে থাকতে পারে যে কোন সময়.
হে আল্লাহ আপনি আমাদের রক্ষা করুন …আপনি ছাড়া আমাদের কথা ভাবার জন্য এই দেশে কোন সৎ মানুষ নাই 🤲