16/12/2025
শুভ বিজয় দিবস. 💕❤️💕
প্রতিবার বিজয় দিবস আসলে এই ছবিটা সামনে আসে, আর অবাক দৃষ্টিতে ছবিটা দেখে ভাবি, "বিজয় কত আনন্দের!"
৫৪ বছর আগের ছবি, ৫৪ বছর আগের এই কিশোর আজ বয়োজ্যেষ্ঠদের একজন। উনি যদি বেঁচে থাকেন, মাঝে মাঝে মন চায় কেউ একজন উনার একটা সাক্ষাৎকার নিক, কারণ যেই কিশোরের এক হাসিতেই বিজয়ের সংজ্ঞা খুঁজে পাওয়া যায়, তার ভাষাতে না এই সংজ্ঞা আরো কত খুঁজে পাওয়া যাবে!
বিজয়ের ৫৪ বছর পর এসেও বিজয়ের সংজ্ঞা আসলে খুঁজার বিশেষ কোনো কারণ নেই। তবু মাঝে মাঝে খারাপ লাগে পারিপার্শ্বিক অনেক কিছু দেখেই। তবে, মনেপ্রাণে বিশ্বাস করি এই বিজয় আমাদেরই। ১৬ই ডিসেম্বর, আমাদের বিজয় দিবস। 🇧🇩
#মহানবিজয়দিবস