Mohammad Khaled Ahmed

Mohammad Khaled Ahmed আমাদের সমাজের ভাল কাজ প্রচার করেন খারাপ কাজ পরিহার করেন।

আমার ট্রাইগার আজ বিকেল ৩টার পর সংসদে প্রথম বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি, শোনার অপেক্ষায় বাংলাদেশ।
18/04/2026

আমার ট্রাইগার
আজ বিকেল ৩টার পর সংসদে প্রথম বক্তব্য দেবেন বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান এমপি, শোনার অপেক্ষায় বাংলাদেশ।

হেডলাইন দেখলে মনে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে কিছু লিখলেই নাকি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু ভিতরের খব...
01/04/2026

হেডলাইন দেখলে মনে হবে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান-কে নিয়ে কিছু লিখলেই নাকি পুলিশ ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু ভিতরের খবরটা একদম আলাদা।

আসল ঘটনা কী? একজন লোক একটা পোস্ট শেয়ার করেছে, যেখানে একটা অজানা মেয়ের সাথে প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের ছবি বসিয়ে চরিত্রহনন করেছে।
এটা কি কোনো সমালোচনা?
না কি এটা সরাসরি চরিত্রহনন?

কিন্তু মিডিয়া হেডলাইন এমনভাবে দিছে, যাতে মানুষ ভুল বুঝে।
এই সুযোগটাই নেয়ে হারামজাদারা ও তাদের বট আইডি এই ফোটোকার্ড পোস্ট করে বলবে হাসিনার মতো তারেক রহমান এর বিরুদ্ধে কিছু বললেই গ্রেপ্তার! তারপর শুরু হয় কত গালাগালি, কত অপপ্রচার।

আমার প্রশ্ন হলো? মিডিয়া কি ইচ্ছা করে এমন হেডলাইন দেয়, নাকি মানুষকে ভুল বুঝানোর জন্য দেয়?

মিডল ইস্টের প্রবাসীরা এখনো বিমান নিয়ে চরম ধোঁয়াশার মধ্যে আছে কবে দেশে যেতে পারবে, কেউ জানে না।অনির্দিষ্ট সময়ের জন্য ফ...
29/03/2026

মিডল ইস্টের প্রবাসীরা এখনো বিমান নিয়ে চরম ধোঁয়াশার মধ্যে আছে কবে দেশে যেতে পারবে, কেউ জানে না।
অনির্দিষ্ট সময়ের জন্য ফ্লাইট বন্ধ করার পর কয়েকটি দেশে সীমিতভাবে চালু করা হয়েছে, কিন্তু কোন দিন কোন দেশে ফ্লাইট চলবে এ বিষয়ে কোনো পরিষ্কার তথ্য নেই। ট্রাভেল এজেন্সির উপর নির্ভর করা ছাড়া যেন আর কোনো উপায় নেই।
অন্য দেশের এয়ারলাইন্স প্রতিদিন তাদের ওয়েবসাইটে আপডেট দিচ্ছে, অথচ বাংলাদেশের বিমানের ওয়েবসাইটে এখনো ২০২৫ সালের পুরনো নিউজ ‘লেটেস্ট নিউজ’ হয়ে এখনো আছে।
এদিকে বিমান ও পর্যটন মন্ত্রী-প্রতিমন্ত্রীর কোনো দৃশ্যমান পদক্ষেপ চোখে পড়ছে না। বিএনপি সরকার গঠন করেছে, কিন্তু এত গুরুত্বপূর্ণ একটি বিষয়েও স্পষ্ট দিকনির্দেশনা নেই এই দুই মন্ত্রীর।
প্রবাসীরা দেশে ফেরার অনিশ্চয়তায় ভুগছে আর বিমান ও পর্যটন মন্ত্রী ও প্রতিমন্ত্রী দুইজন নীরব।

ইরান–আমেরিকা আলোচনায় সাহায্য করছে বন্ধু দেশগুলোIRNA জানায়, Pakistan এর মতো দেশগুলো Iran ও United States এর মধ্যে আলোচনা ...
25/03/2026

ইরান–আমেরিকা আলোচনায় সাহায্য করছে বন্ধু দেশগুলো
IRNA জানায়, Pakistan এর মতো দেশগুলো Iran ও United States এর মধ্যে আলোচনা শুরু করাতে কাজ করছে।
ইরানের রাষ্ট্রদূত আশা করেছেন, এতে করে চলমান উত্তেজনা কমবে এবং যুদ্ধ শেষ হতে পারে।
সূত্র: Al Jazeera

১২ বছর কাতারে থেকে আরব সংস্কৃতি দেখেছি, তাই চুম্বনের ভিডিও দেখিয়ে বোঝানোর দরকার নেই। আমাদের সমাজে স্নেহ-সম্মানের নিজস্ব ...
23/03/2026

১২ বছর কাতারে থেকে আরব সংস্কৃতি দেখেছি, তাই চুম্বনের ভিডিও দেখিয়ে বোঝানোর দরকার নেই।

আমাদের সমাজে স্নেহ-সম্মানের নিজস্ব রীতি আছে।
একজন রাজনৈতিক নেতার আচরণও সেই সামাজিক সীমার মধ্যেই হওয়া উচিত। আরব সংস্কৃতির দোহাই দিয়ে সবকিছু ঢেকে দেওয়ার চেষ্টা না করে নিজেরাই উপলব্ধি করেন তা কতটুকু গ্রহণযোগ্য।

মূর্খ তারাই যারা নিজের দলের নেতাকে অন্ধভাবে সমর্থন করে ডিফেন্স করার চেষ্টা করে।

৫ দিনের জন্য ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পেরDonald J. Trump জানিয়েছেন, গত দুই দিনে United States ও Iran এর মধ্যে ...
23/03/2026

৫ দিনের জন্য ইরানে হামলা স্থগিতের নির্দেশ ট্রাম্পের

Donald J. Trump জানিয়েছেন, গত দুই দিনে United States ও Iran এর মধ্যে গুরুত্বপূর্ণ ও ইতিবাচক আলোচনা হয়েছে।
তিনি বলেন, মধ্যপ্রাচ্যের উত্তেজনা নিরসনে এই আলোচনা চলবে এবং এর ভিত্তিতে ৫ দিনের জন্য ইরানের বিদ্যুৎ ও জ্বালানি স্থাপনায় সামরিক হামলা স্থগিত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানি সূত্র দাবি করেছে, হুমকির মুখে ট্রাম্প পিছু হটেছেন, আলোচনার কারণে নয়।
তবে এই তথ্যগুলো এখনো স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে।

সুত্র- আল-জাজিরা

কাতার আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা, দ্রুত আপডেটের নির্দেশNational Cyber Security Agency - Qatar আইফোন ব্যবহার...
21/03/2026

কাতার আইফোন ব্যবহারকারীদের জন্য জরুরি সতর্কতা, দ্রুত আপডেটের নির্দেশ

National Cyber Security Agency - Qatar আইফোন ব্যবহারকারীদের জন্য উচ্চ ঝুঁকির সতর্কতা জারি করেছে।
জানানো হয়েছে, হ্যাকাররা ক্ষতিকর লিংক ও ওয়েবসাইটের মাধ্যমে ডিভাইসের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করছে।
🔹 ব্যবহারকারীদের দ্রুত সফটওয়্যার আপডেট করার নির্দেশ দেওয়া হয়েছে
🔹 iOS 13 ও iOS 14 ব্যবহারকারীরা বেশি ঝুঁকিতে রয়েছে
🔹 সন্দেহজনক লিংক বা অপরিচিত মেসেজে ক্লিক না করার পরামর্শ দেওয়া হয়েছে
কর্তৃপক্ষ বলছে, ডিভাইস নিরাপদ রাখতে এখনই সতর্ক হওয়া জরুরি। 📱⚠️

19/03/2026

ওমান এয়ারপোর্টের এই চেয়ার

মাসকাট এয়ারপোর্টের সৌন্দর্য দেখেছিলাম গতবছর।

Hamad International Airport থেকে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।🔹 যাত্রীরা ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ ঘণ্...
18/03/2026

Hamad International Airport থেকে যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
🔹 যাত্রীরা ফ্লাইটের নির্ধারিত সময়ের ৪ ঘণ্টার বেশি আগে বিমানবন্দরে আসবেন না
🔹 শুধুমাত্র নিশ্চিত (কনফার্ম) টিকিট থাকা যাত্রীরাই বিমানবন্দরে প্রবেশ করবেন
🔹 অপ্রয়োজনীয় ভিড় এড়াতে সহযোগী বা স্বজনদের বিমানবন্দরে না আসার অনুরোধ করা হয়েছে
এছাড়া যাত্রীদের ভ্রমণের আগে Qatar Airways এর ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ থেকে ফ্লাইট স্ট্যাটাস অবশ্যই চেক করার পরামর্শ দেওয়া হয়েছে।

ইরানের ৫ ক্ষেপণাস্ত্র হামলা ৪টি প্রতিহত, ১টি রাস লাফানে আঘাত করে। বুধবার ১৮ মার্চ ২০২৬ইং, রাত ১০:০০Qatar Ministry of Def...
18/03/2026

ইরানের ৫ ক্ষেপণাস্ত্র হামলা ৪টি প্রতিহত, ১টি রাস লাফানে আঘাত করে।

বুধবার ১৮ মার্চ ২০২৬ইং, রাত ১০:০০

Qatar Ministry of Defence জানিয়েছে, বুধবার Iran থেকে ছোড়া ৫টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র Qatar লক্ষ্য করে নিক্ষেপ করা হয়।
এর মধ্যে ৪টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করা হয়েছে, তবে একটি ক্ষেপণাস্ত্র Ras Laffan Industrial City-তে আঘাত হানে।
এতে সেখানে আগুন লাগে, যা বর্তমানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিয়ন্ত্রণে আনার কাজ করছে।

যদি সবকিছুই বাকস্বাধীনতার মধ্যে পড়ে, তাহলে বিরোধী দলের নেতাকে ‘চুম্মা শফিক’ বলা হলে সেটা কেন গ্রহণযোগ্য হবে না?
18/03/2026

যদি সবকিছুই বাকস্বাধীনতার মধ্যে পড়ে, তাহলে বিরোধী দলের নেতাকে ‘চুম্মা শফিক’ বলা হলে সেটা কেন গ্রহণযোগ্য হবে না?

কাতারে ১৫ মিনিটে শেষ হবে ঈদের নামাজ, শুরু ভোর ৫:৫৯ মিনিটেকাতারে এ বছরের ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র সেইসব মসজিদেই অনুষ্ঠ...
18/03/2026

কাতারে ১৫ মিনিটে শেষ হবে ঈদের নামাজ, শুরু ভোর ৫:৫৯ মিনিটে

কাতারে এ বছরের ঈদুল ফিতরের নামাজ শুধুমাত্র সেইসব মসজিদেই অনুষ্ঠিত হবে যেখানে নিয়মিত জুমার নামাজ আদায় করা হয়। ঈদের নামাজ ও খুতবা মিলিয়ে মোট সময় মাত্র ১৫ মিনিটের মধ্যে সীমাবদ্ধ থাকবে। সকলকে নির্ধারিত সময় মেনে দ্রুত উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।

Endereço

80
Lisbon
0000

Notificações

Seja o primeiro a receber as novidades e deixe-nos enviar-lhe um email quando Mohammad Khaled Ahmed publica notícias e promoções. O seu endereço de email não será utilizado para qualquer outro propósito, e pode cancelar a subscrição a qualquer momento.

Entre Em Contato Com O Negócio

Envie uma mensagem para Mohammad Khaled Ahmed:

Compartilhar