09/09/2026
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
ডাবলিনের বলব্রিজ নিবাসী আমাদের সকলের প্রিয় সুমন আজ বুধবার ভোরে Our Lady’s Hospice & Care Services-এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।
তিনি দীর্ঘদিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও চার কন্যা রেখে গেছেন।
আল্লাহ তাআলা মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের তাওফিক দান করুন।আমিন।