21/08/2018
অপারেশন থিয়েটারে ঢোকার আগে মেয়েটি কেঁদে উঠলো।
-আমি অপারেশন করাবো না স্যার, প্লিজ্।
-অপারেশন করাবেন না, কিন্তু কেন?
- আজ আমি প্রকৃতই স্বাধীন, যে স্বাধীনতা আমার মতন প্রতিটা মেয়ে চেয়েও পায়না, সেই পরাধীনতা আবার আমি ফিরে পেতে চাই না স্যার।...
- মানে? কিসের স্বাধীনতা? আমি তো কিছুই বুঝতে পারছি না।
কারণ আজ আমায় একা রাত করে টিউশন পড়িয়ে বাড়ি ফিরতে দেখে মা বাবা আর চিন্তা করে না।
আজ আমি ছোট পোশাক পরে বেড়োলেও সমাজের লোভি চোখগুলো আমার বুকে, কোমরে বা পাছায় নজর দেয় না।
আমি আমার পড়াশুনো মন দিয়ে নির্ভয়ে করতে পারি, বাড়িতে নতুন কোনো বিয়ের সম্মন্ধ আসে না।
রাস্তায় ঘাটে আমার শরীরের প্রতি লোভি চোখগুলো সরে গিয়ে কিছু করুনার হাতের সাহারা পেয়েছি।
ওড়না দিয়ে নিজের মুখটা বাঁধতে বাঁধতে বলল-
দেশ স্বাধীন হয়েছে তো সেই কবেই, কিন্তু আমরা?
এমন স্বাধীনতা যদি আগেই পেতাম তাহলে না হয় আমি নিজেই নিজের মুখে অ্যাসিড মারতাম কবেই।
তবে কয়েকটি কাজ থেকে আজ বঞ্চিত হয়েছি
আয়নার সামনে যেতে ভয় পাই, নিজেকে প্রেতাত্মা মনে হয়, একবার অ্যাসিড দিয়ে ফেস ওয়াস করার পর আর কোনো মেকাপের প্রয়োজন পড়ে না। ফেসবুকে নতুন ডিপি দেওয়া হয় না। বন্ধুদের সাথে সেলফি তোলা হয় না আর। তবে সমাজে সুন্দর মুখোশ পরা প্রানীগুলোর চেয়ে এই রূপ অনেক বেশি সুন্দর, অনেক বেশি আপন।
ডাক্তারটি অনুরোধ করে বলল-
- অপারেশন টা করিয়ে নিন প্লিজ, আপনি আগের মতন সুন্দর হয়ে উঠবেন, আপনার কি ইচ্ছে করে না আগের আমিকে ফিরে পেতে?।
- আমার চেয়েও বেশি কুৎসিৎ আজ আমার দেশের হিংস্র মানুষগুলি, পারলে অপারেশনটা অন্যায়ের বিরুদ্ধে করুন, আগের আমিকে ফিরে পাওয়ার আগেও আমার আগের দেশকে ফিরে পেতে বড্ড ইচ্ছে করে।
লেখা Pritam Guha (Admin)