Peace Media

Peace Media It's not a page inspired by any political groups. We work for the oppressed people. We stand to break the chain of oppression,injustice and inhumanity.

It's a worldwide Islamic page. The main aim of this page is to bring the beauties of Islam in every heart. A lamp whose rays did reach and touch upon all corners of this scope,
You are the light that's in our hearts Habeebi Ya Rasul Allah(PBUH).

11/10/2025
Monni's Choice - মুন্নির পছন্দ পেজে পাওয়া যাচ্ছে জামালপুরের বিখ্যাত নকশিকাঁথা।❇️
21/09/2025

Monni's Choice - মুন্নির পছন্দ পেজে পাওয়া যাচ্ছে জামালপুরের বিখ্যাত নকশিকাঁথা।❇️

🌸
16/11/2024

🌸

মানুষের জীবন কি অদ্ভুত! 💔🔰 সম্পর্কে দশটি অজানা তথ্য

১. প্রতিষ্ঠা এবং ইতিহাস: বিএমডব্লিউ, বায়ারিশে মোটরেন ওয়ার্ক এজি, ১৯১৬ সালে মিউনিখ, জার্মানিতে প্রতিষ্ঠিত হয়েছিল, প্রথমে বিমানের ইঞ্জিন উৎপাদন করে। কোম্পানী 1920 এর দশকে মোটর সাইকেল উৎপাদনে রূপান্তরিত হয় এবং অবশেষে 1930 এর দশকে অটোমোবাইলে পরিণত হয়।

২। আইকনিক লোগো: বিএমডব্লিউ লোগো, যাকে প্রায়শই "রাউন্ডেল" বলা হয়, একটি কালো আংটি নিয়ে গঠিত যা নীল এবং সাদা চার চতুর্থাংশ দিয়ে ছেদ করে। এটি বিমানের কোম্পানির উত্সকে প্রতিনিধিত্ব করে, নীল এবং সাদা একটি স্পষ্ট নীল আকাশের বিরুদ্ধে একটি ঘূর্ণন প্রপেলার প্রতীক।

৩। প্রযুক্তিতে উদ্ভাবন: বিএমডব্লিউ অটোমোটিভ প্রযুক্তিতে উদ্ভাবনের জন্য বিখ্যাত। এটি ২০১৩ সালে বিশ্বের প্রথম বৈদ্যুতিক গাড়ি, বিএমডব্লিউ আই৩ চালু করে, এবং উন্নত ড্রাইভিং সহায়তা সিস্টেম (এডিএএস) এবং হাইব্রিড পাওয়ারট্রেন উন্নয়নে একজন নেতা হয়েছে।

৪. কর্মক্ষমতা এবং মোটরস্পোর্ট হেরিটেজ: মোটরস্পোর্টে বিএমডব্লিউ এর একটি শক্তিশালী ঐতিহ্য আছে, বিশেষ করে ভ্রমণের গাড়ি এবং ফর্মুলা 1 রেসিং এ। ব্র্যান্ড এর এম বিভাগ তাদের নিয়মিত মডেলগুলির উচ্চ-পারফরম্যান্স সংস্করণ তৈরি করে, যা তাদের নির্ভুলতা ইঞ্জিনিয়ারিং এবং উত্তেজনাপূর্ণ ড্রাইভিং গতিশীলতার জন্য পরিচিত।

৫। বিশ্বব্যাপী উপস্থিতি: বিএমডব্লিউ একটি বিশ্বব্যাপী অটোমোটিভ কোম্পানি

৬. বিলাসিতা এবং নকশা: বিএমডব্লিউ বিলাসিতা এবং স্বতন্ত্র নকশার সমার্থক, কারুশিল্প যা আধুনিক প্রযুক্তি এবং আরামের সাথে কমনীয়তা মিশ্রিত করে।

৭. টেকসই অনুশীলন: বিএমডব্লিউ স্থায়িত্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ, তার যানবাহনের মধ্যে পরিবেশ বান্ধব উপকরণ এবং উৎপাদন প্রক্রিয়া অন্তর্ভুক্ত করে, পাশাপাশি বিএমডব্লিউ আই৪ এবং আইএক্স এর মত মডেলের সঙ্গে বৈদ্যুতিক যানবাহন প্রযুক্তির অগ্রগতি।

৮. গ্লোবাল ম্যানুফ্যাকচারিং: বিএমডব্লিউ বিশ্বব্যাপী অসংখ্য প্রোডাকশন সুবিধা পরিচালনা করে, যার মধ্যে আছে জার্মানি, মার্কিন যুক্তরাষ্ট্র, চীন এবং অন্যান্য দেশ আছে, যাতে একটি বিশ্বব্যাপী পৌঁছানোর এবং স্থানীয় উত্পাদনের নিশ্চিত হয়।

৯। ব্র্যান্ড পোর্টফোলিও: এর বিখ্যাত বিএমডব্লিউ ব্র্যান্ড ছাড়াও, কোম্পানী মিনি এবং রোলস-রয়েস এর মালিক, বিভিন্ন ধরণের অটোমোটিভ স্বাদ এবং বিলাসবহুল সেগমেন্টস সরবরাহ করে।




১০। সাংস্কৃতিক

13/11/2024

🌸🤍

নামাজের দৃশ্য ও 'ব্যাচেলর পয়েন্ট' নাটক বিচারনামাজের দৃশ্যটি ভাইরাল হয়েছে। ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের এখানে নামাজ আদ...
22/04/2022

নামাজের দৃশ্য ও 'ব্যাচেলর পয়েন্ট' নাটক বিচার

নামাজের দৃশ্যটি ভাইরাল হয়েছে। ব্যাচেলর পয়েন্টের অভিনেতাদের এখানে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে। যে কোন ভাবে ইসলামের কোন ইবাদত বা অনুসঙ্গ কেউ পালন বা প্রচার করলে তা প্রশংসাযোগ্য। তবে এটি অভিনেতাদের মৌলিক কোন ইবাদতের দৃশ্য নয়। এটা অভিনয়ের দৃশ্য। যার প্রমাণ হলো এখানে নামাজ আদায় করতে দেখা যাচ্ছে, হিন্দু ধর্মাবলম্বী শিমুল শর্মা ও নাস্তিক মারজুক রাসেলকে। অর্থাৎ এটা একটা গল্পের প্রয়োজনে অভিনীত দৃশ্য।

ব্যাচেলর পয়েন্টে নামাজ আদায়ের দৃশ্য এর আগেও ছিল। শুধু রুমে না, সরাসরি জামায়াতে সাধারণ মুসল্লিদের সাথেও পলাশ, চাষী আলমদের নামাজ আদায়ের দৃশ্যও এ নাটকে আছে। আমাদের মনে রাখতে হবে ব্যাচেলর পয়েন্ট নাটক নাস্তিকতা বা ইসলাম বিদ্বেষ ছড়ানোর অভিযোগে অভিযুক্ত নয়। তাদের অপরাধ নাস্তিকতা নয়, তাদের অপরাধ অন্যস্থলে। আর সে অপরাধের কারণেই আমাদের সমালোচনা। ব্যাচেলর পয়েন্টের মূল সমস্যা ধরতে না পারলে নামাজের দৃশ্য দেখেই তাদের 'ফেরেস্তা' ভেবে বোকামি করা‌ ঠিক হবে না।

ব্যাচেলর পয়েন্ট' নাটকের প্রধান দুটি অপরাধ হলো নানান ভাবে পর্নোগ্রাফি প্রমোট ও ইভটিজিং তথা নারী অবমাননা। এখানে দেখানো হয়েছে ব্যাচেলর লাইফের জীবনযাত্রা। আর তুমুল হাস্যরসের আড়ালে ব্যাচেলর লাইফ সম্পর্কে একটি নোংরা চিত্র অঙ্কন করা হয়েছে। যা সমাজের খুবই অনাকাঙ্ক্ষিত প্রান্তিকচিত্র, কিন্তু তা শুধু দেখানোই হয়নি বরং অনৈতিক ও অনাকাঙ্ক্ষিত চিত্রই নাটকে সুকৌশলে প্রমোট করতে দেখা গেছে।

নারীদের সাথে নানা অশ্লীল বাক্যালাপ ও ইভটিজিংকে তামাশা ও মজা আকারে উপস্থাপন করা হয়েছে নাটকটিতে। যেমন: নাটকটি জুড়েই কল গার্ল হিসেবে নারীকে 'আগুন' বলে উপস্থাপন করা হয়েছে। এই কথা কবিলা'রা না বলে কোন হুজুর ওয়াজে বললে, নারীবাদী'রা এতোক্ষণে রাস্তায় নেমে সমগ্র হুজুরদের পিন্ডি চটকাতো! মিডিয়ায় ওয়াজ নিষিদ্ধের দাবি উঠতো! কিন্তু নাটকে বলায় এখন আর তাদের কাছে নারী অবমননা হচ্ছে না। আবার দেখা যায়, ক্লাসের সহপাঠী বা বাড়িওয়ালার মেয়েকে এসো ' আমরা খেলা শুরু করি' বলে বা বিভিন্ন ভাষায় কু-প্রস্তাব দেয়া হচ্ছে। সহপাঠীদের মুখের উপর সেক্সি বলে বিব্রত করা। ব্যাচেলর পয়েন্টে এভাবে এক্সট্রিম পর্যায়ের ইভটিজিং করাকেও মজা হিসেবেই উপস্থাপন করা হয়েছে। এগুলো ছোট ছোট করে কেটে পোস্ট করে ভাইরাল করাতে নাটকের কিছু দৃশ্যপট আমাদের নজরেও আসে। আবার অনেকে ত্রুটি গুলো আমাদের কাছে তুলে ধরাতেও আমরা জেনে শংকিত হই।

কখনো দেখানো হয়েছে, নারী নিয়ে কোন বড় ভাই রুম ডেট করতে চলে আসছে ব্যাচেলর ফ্ল্যাটে, আবার কেউ গার্লফ্রেন্ডের বাসা খালি আছে নাকি খোঁজ নিচ্ছে! এভাবেই ব্যাভিচার করার সুযোগ খুঁজতে দেখা যাচ্ছে ব্যাচেলরদের। বিবাহ বহির্ভূত যৌনাচার যে জঘন্য অপরাধ তা নাটকে একদমই অনুপস্থিত বরং উল্টো এটাকেই ইনজয় বা স্বাভাবিক হিসেবে উপস্থাপন করা হয়েছে। নাটকটিতে মদ খাওয়া ও পিনিক(মাতাল) আনাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে যে, ব্যাচেলর লাইফ মানেই মদ খাওয়া আর মাতলামি করা। এটাই নাকি ব্যাচেলর লাইফের সৌন্দর্য ও স্বাভাবিকতা! আসলেই কী ব্যাচেলর লাইফ এমন? পড়াশোনা বাদ দিয়ে নারী আর মাতলামিতে বিভোর হয়ে থাকা?
শুধু ধান্দা করে অন্যের টাকা খাওয়ার চেষ্টা?
যদি কিছু ছেলে এমন হয়েই থাকে তাদেরকে কালপ্রিট না বানিয়ে হিরো হিসেবে উপস্থাপন সুস্থতা হতে পারে না।

নাটকের অন্যতম চরিত্র হাবুকে দেখানো হয়েছে বুয়াদের প্রতি দূর্বল (নেতিবাচক অর্থে)। পুরো নাটক জুরেই মাদক ও নিষিদ্ধ যৌনতাকেই ফুলিয়ে ফাঁপিয়ে স্বাভাবিক হিসেবে দেখানো হয়েছে। মারজুক ওরফে পাশাকে দেখা যায় বাড়িওয়ালীর সাথে ভাব জমাতে। নাটক জুড়েই গ্রুপিং, আধিপত্য বিস্তার, মারামারি, থ্রেটিং থেকে শুরু করে যাবতীয় অন্যায় কার্যকলাপকে বাহাদুরি হিসেবে উপস্থাপন করা হয়েছে। আর নাটকের মধ্যে অজস্র গালিগালাজ তো আছেই। মারজুক রাসেল ও কাবিলার পর্নোগ্রাফি প্রোমোটের পোশাক নিয়ে আলোচনা আর নাইবা করলাম! এছাড়া নারীদেরকেউ দেখানো হচ্ছে পর্নোগ্রাফি আদান প্রদান ও দৃশ্য নিয়ে আলাপ করতে।

এসব নাটক দিয়ে তারা আসলে কী বার্তা দিতে চাচ্ছে? এগুলো দেখে জাতি কী শিখবে? এ নাটক নারীদের ব্যাপারে কেমন বার্তা দিচ্ছে? শ্রদ্ধার নাকি মজার করার মাংসপিণ্ড! নাটকটিতে সবচেয়ে ভালগার চরিত্র কাবিলাকেই উপস্থাপন করা হয়েছে সবচেয়ে বুদ্ধিমান হিসেবে, এর অর্থ কী নোংরা ও জঘন্যকাজ করা ছেলেরাই বুদ্ধিমান হয়? উদ্ভূত সমস্যা সমাধান করতে পারে? তাদের গালাগালি ও অসামাজিক কার্যকলাপের প্রভাব কী নাটকটির অসচেতন দর্শকদের উপর পড়বে না?!!!

প্রিয় ভাইরা, আশা করবো কোন মুসলিম ভাই শুধু বিরোধীতার জন্যই নাটকের পক্ষ নিয়ে আমাদের উপর গালির ডালি নিয়ে ঝাঁপিয়ে পড়বেনা না! আর একটা নামাজের দৃশ্য দেখেই তাদের শত অন্যায়ের ঢাল হিসেবে নামাজের ছবি ব্যবহার করবেন না। একটু চিন্তা করুন, নাটকে মেয়েদের যে ধরনের পোশাক পড়িয়ে ছেলেদের সাথে ফি মিক্সিং দেখানো হয়েছে, এগুলো কী কোন ভালো সমাজের চিত্র ? আপনার-আমার বোন কী এমন হোক আপনি চান? মদ,নেশা,ব্যভিচার,গালিগালাজ হালাল নাকি হারাম? যদি হারাম হয়! আপনি কি হারামের পক্ষ নিয়ে মুসলিমদের বিপক্ষে অবস্থান নিতে চাচ্ছেন? এগুলো কি মানবজাতির জন্যে কল্যাণকর? সমাজের জন্য কল্যাণকর? পর্নোগ্রাফি মতো দেশের ও ধর্মীয় আইনে নিষিদ্ধ বিষয় এভাবে আর কখনো কী বাংলাদেশে প্রোমোট দিতে দেখেছেন?

তাদের অভিনয় বা কোন কারণে অবচেতনে তাদের প্রতি আপনার ভালোলাগা কাজ করতে পারে! কিন্তু তারা যে কাজ শুরু করেছে এতে বিনোদনের আড়ালে অনৈতিকতা ও পাপাচারেরই প্রসার ঘটছে। তাই আর যাই করুন মুসলিম হলে পাপের পক্ষ নিবেন না। দিন শেষে আমরা কেউ পৃথিবীতে থাকবো না, এটাও স্মরণ রাখা উচিত। তাই আমাদের উচিত বাংলাদেশে সকল অশ্লীলতা বেহায়াপনা ছড়ানোর বিরুদ্ধে অবস্থান নেয়া।

18+ ডেসক্রিপশনের কথা বলে যারা নাটকের পক্ষে সাফাই গাচ্ছেন তাদের উদ্দেশ্য এটাই বলবো আঠারো বছর হলেই পাপ করা বৈধ হয়ে যায় না, আর মানুষ ফেরেস্তা হয়ে যায় না। তাই যা খারাপ, তা ১৭ বছর বয়সে করলেও খারাপ, ২০ বছর বয়সে করলেও খারাপ। যদি একটা ডেসক্রিপশন দিয়েই যদি অশ্লীলতা ও নারী অবমাননা করা বৈধ হয়ে যায় তাহলে তার দেশে এতো আইন থেকে লাভ কী! গাঁজা, হিরোইন, ইয়াবা সব কিছুর প্যাকাটে একটা ডেসক্রিপশন দিয়ে বিপণন বৈধ করে দিলেই তো হয়। সর্বোপরি ব্যাচেলর পয়েন্ট যা করছে তা কোন নামাজি ব্যক্তি তো দূরে থাক, কোন সুস্থ, স্বাভাবিক মানুষের সাথেই যায় না। আর এসব নাটক যদি চলতে থাকে তাহলে তারুণ্যের অধঃপতন ঝড়ের গতিতে নয় সাইক্লোনের গতিতে ঘটবে বলার অপেক্ষা রাখে না।
✍️লেখা: Monir Ahmed Monir

Address

Doha

Alerts

Be the first to know and let us send you an email when Peace Media posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peace Media:

Share

Category