17/07/2026
আমার মতে, শিক্ষামন্ত্রীর সবচেয়ে বড় ভুল ছিল সিটি কলেজের সেই শিক্ষার্থীর সঙ্গে অভিভাবকসুলভ ভাষায় কথা বলা।তিনি বলেছিলেন, আমার মেয়েরও মাথায় হালকা বৃষ্টি পড়লেই জ্বর হয়, একেবারে ফার্মের মুরগির মতো।
এছাড়াও তিনি বলেন, আমি তোমাদের স্টেকহোল্ডারদের সঙ্গে কথা বলেছি। একাধিক প্রেস কনফারেন্সে বলেছি, রুটিন যদি অ্যাকসেপ্টেবল না হয়, জানাতে পারেন—আমি পরিবর্তন করব। আমি অনেক আগেই রুটিন দিয়েছি। কিন্তু তখন কেউ কোনো আপত্তি বা প্রতিক্রিয়া জানায়নি।
সবশেষে বলেন,তুমি তো সিটি কলেজের স্টুডেন্ট।এক কাপ গরম কফি খেয়ে পড়তে বসে যাও। পরে তিনি সংসদে এ বিষয় নিয়ে দুঃখও প্রকাশ করেন।
কিন্তু এরপরও রাতে গাড়ি ভাঙচুর, এক বাসচালককে মারধর এবং বাসের চাবি নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটে। ওই বাসচালকের কথায়, "জীবনে অনেক স্টুডেন্টকে গাড়িতে তুলেছি, কিন্তু আর কোনোদিন স্টুডেন্ট তুলব না। দরকার হলে চাকরিই ছেড়ে দেব।"
যদি আবার পড়াশোনা বাদ দিয়ে রাস্তায় নেমে জনদুর্ভোগ সৃষ্টি করা হয়, তাহলে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত আইন অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা। সরকারেরও উচিত দৃঢ় অবস্থানে থেকে শান্তিপূর্ণ ও যৌক্তিক সমাধানের পথে এগিয়ে যাওয়া। মত প্রকাশের অধিকার সবার আছে, কিন্তু ভাঙচুর, মারধর ও সাধারণ মানুষের দুর্ভোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
---- Mahi